নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পথ চলা আমার পথে

মোঃ ইউছুফ শেখ

মোঃ ইউছুফ শেখ › বিস্তারিত পোস্টঃ

আমাদের অহংকার

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

আমাদের মাতৃভূমির যে মাটিতে আমরা দঁড়িয়ে আছি, ওপরে তাকালে যে আকাশ আমরা দেখতে পাই কিংবা নিঃশ্বাসে যে বাতাস আমরা বুকের ভেতর টেনে নেই, তার সবকিছুর জন্যেই আমরা আমাদের মুক্তিযোদ্ধোদের কাছে ঋণী | সেই ঋণ বাঙালি জাতি কখনোই শোধ করতে পারবে না, বাঙালি কেবল তাঁদের প্রতি কৃতজ্ঞতাটুকু প্রকাশ করার একটুখানি সুযোগ পেয়েছে তাঁদেরকে বীরত্বসুচক পদক দিয়ে সম্মানিত করে | পুরস্কারপ্রাপ্তদের মাঝে সাতজন মরণোত্তরে সবচেয়ে বড়ো পদকপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ | তাঁরা হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, রুহুল আমীন, মতিউর রহমান, মুন্সী আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ |

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদান রাখার জন্যে যাঁদের বীরত্বসূচক পদক দেয়া হয়, তাঁদের মাঝে নারী মুক্তিযোদ্ধারাও আছেন | মুক্তিযুদ্ধের সময় এই দেশের নারীরা শুধু যে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, সাহায্য সহায়তা করেছেন তা নয়, অস্ত্র হতে পুরুষদের পাশাপাশি তাঁরা যুদ্ধও করেছেন |

বীরশ্রেষ্ঠ এবং অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধার সাথে এই নারীদের এখন গভীর মমতায় আলিঙ্গন করে আছে আমাদের মাতৃভূমির মাটি |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.