| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি , সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি -- রানি কে হয়? বোন, মা, প্রেমিকা ----- নারী জাতিরই কোন প্রতিনিধি তো । গানটি যখন গাই একবার কি ভাবি দেশ, দেশপ্রেম,স্বাধিনতার মতই দেশের নারীরা সন্মান, শ্রদ্বা, ভালবাসার যোগ্য । দিল্লির দামিনী যখন সর্ব ভারতের জনগণ কে একাট্টা করে তুলেছে ,তখনও আমরা ঘুমুচ্ছি বা চিমটি কেটে্ যাচ্ছি। মেয়েদের পোশাক,চলাফেরা, ইত্যাদি নিয়ে। আমরাও তো পারতাম সাথে সাথে টাঙ্গাইলের মেয়েটার পাশে দাঁড়াতে ! আমি, আপনি টাঙ্গাইলবাসী এমনকি ন্যায় --অন্যায় শেখানোর কেন্দ্র মেয়েটির ইশকুলও কোন ভূমিকা রাখেনি। আমরা কি মানুষ? কোন ধরণের মানুষ আমরা? ধন্যবাদ, সেই সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের যারা আজ মেয়েটির পাশে এসে দাঁড়িয়েছেন ।
©somewhere in net ltd.