নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজল কামাল

কাজলকামাল

কাজলকামাল › বিস্তারিত পোস্টঃ

মানুষ

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

( আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি ব্লগার ইমন জুবায়েরের অকাল মৃত্যুতে। এখন কি চলে যাওয়ার সময় -- কত আহবান, ভালবাসা, কত বিদ্রোহ শত শত কাজ বাকি রেখে অনন্তলোকের হাতছানিতে এ কেমন মহাপ্রস্থান ! আমার দুঃখ আরও বেশি কেননা আমি এলাম যখন তখন ইমন নেই ।এই মর্ত্যলোকের মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ইমনের জন্য।---------- এই নিয়ে তৃতীয় বারের মত তিতির মায়ের হাতটিকে শক্ত করে ধরল ।আঠার বছর বয়েসের মেয়ের দিকে তাকায় তন্দ্রা, ভাবে মেয়েটি হয়ত ভয় পেয়েছে। হাসপাতালের গন্ধ, ডাক্তার, নার্স, বুকফাটা কান্না , বিছানায় সাদা কাপড়ে ঢাকা বাবার দেহ দেখে নিশ্চয় ভয় পেয়ে গেছে তিতির । ওকে না নিয়ে এলে ভাল হত।বাবা ত আর ওর নিজের বাবা নয়। তাছাড়া যে লোক বাবা হবে বলে ওকে বুকে তুলে নিয়ে আবার ফেলে যেতে পারে তার জন্য আবার শেষ শ্রদ্ধা কি--তন্দ্রা মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে চায় । তিতির মাকে আস্তে করে ইশারা করে ছোট্ট একটি মেয়ের দিকে। ছ/ সাত বছরের ছোট্ট মেয়েটি একরাশ ভয় নিয়ে হতবিহবল হয়ে বসে আছে পাপার পায়ের কাছে। কি করবে তন্দ্রা? নিজের সন্তান চাই বলে দত্তক তিতির কে ফেলে চলে গিয়েছিল ওর স্বামি ।এই সেই সন্তান -- ওর স্বামির ঔরসজাত মেয়ে। যার জন্য তিতির বাবার স্নেহবঞ্চিত হয়েছে। বাঁজা মেয়ে বলে ওকে ছুঁড়ে ফেলে গেছিল। কেমন বিতৃষ্ণা বোধ করে তন্দ্রা। মেয়েকে বলে চল--- আর তখনি বিপুল বিস্ময় ---তিতির ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নিয়েছে ।মেয়েটি তিতিরকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল । কাঁদছে তিতিরও। তন্দ্রার মাথা ঘুরে উঠে ।এভাবে ই একদিনভোরে ডাস্টবিনে ফেলে রাখা তিতির কে বুকে তুলে নিয়েছিল ওর স্বামি--তারপর থানা পুলিশ কোর্ট ----- রঙ্গিন আলো ,পার্টি শ্যাম্পেন--তন্দ্রা সত্যি সত্যি সেন্স হারায়। আলোয় ভরা ঘরে জেগে উঠে তন্দ্রা। ওর দু পা জড়িয়ে কে ঘুমায়--- তিতির ? এই তিতির---- কড়া কফির গন্ধে মুখ তুলে দেখে -- হাসছে তিতির । অপূর্ব হাসি ।এক হাতে পা জড়িয়ে ধরে তন্দ্রার--- মা, ও পুপুল ---পুপু-- তোমার কোলে আমার পাশে ওকেও একটু জায়গা দাও না মা।ওর ত কেউ নেই মা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.