| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটভাই অমিত একদিন গিটারে টুংটাং সুর তুলতে তুলতে আচমকা আমাকে প্রশ্ন ছুড়ে দিলো, "আচ্ছা জর্জভাই, ভালোবাসার সফলতা কোথায়?"
কষে সিগারেটে একটা টান দিয়ে নাক-মুখ দিয়ে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে উত্তর দিলাম, "ব্যর্থতায়।"
সাথে সাথে অমিত একটানে গিটারের তারে ঝন্নাৎ করে এক ঝংকার তুলে উৎফুল্ল কণ্ঠে বললো, "ওহ্ জর্জভাই, চরম বলেছেন! আসলেই ঠিক তাই।" পাশে বসা বন্ধুবর আল-আমিন বললো, "তুই তোর উত্তরের ব্যাখ্যা দে।"
দিলাম ব্যাখ্যা। পরিশেষে আল-আমিনসহ সবাই স্বীকার করে নিল যে, সত্যিই ভালবাসার সাফল্য ব্যর্থতায়।
কিন্তু শুধু আমি জানি, আমার সে ব্যাখ্যারও একটা সুবৃহৎ পাদটীকা রয়েছে! কে চায় ভালবেসে ব্যর্থ হতে?! কে চায় আপন প্রেম জলাঞ্জলী দিয়ে সফল(?!) প্রেম-কাব্য রচনা করতে?!
সূতরাং 'ভালবাসার সাফল্য ব্যর্থতায়' - এটি শুধু ব্যর্থদের জন্যই প্রযোজ্য, এটি কেবল ব্যর্থদের একমাত্র সম্বল বৈ অন্য কিছু নয়!
"কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে?"
©somewhere in net ltd.