| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরবেই যদি ঝরে যাও তবে আমার তরুণ প্রাণ,
ভাল হয় যদি নেভে সেই দীপ যার আলো ম্রিয়মাণ।
নিভু নিভু দীপ রাখতে কি পারে তেজী আলো বুকে ধরে?
লজ্জাই শুধু পায় সে কেবল আধারের কালো করে।
তারুণ্য যদি হয় কভু সেই নিভু দীপ সম ম্লান,
যৌবনে তবে পেতে হয় জড় বৃদ্ধের অপমান!
তাই আজ আমি তেজী তারুণ্যে আপন প্রয়াণ যাচি,
নিজেই মুক্তি খুঁজে নেব আমি আপন কবর রচি!
মৃত্যু বিনে যদি এ জীবনে না-ই বা মুক্তি আসে -
বিদায় ধরণী! থাকতে চাই না "নবীন বৃদ্ধ" বেশে!
অসম্মানের যৌবন নিয়ে হয় কি জীবন যাপন?
সে শুধু কেবলই আত্ম-দহনে নষ্ট জীবন বহন।
সেই বিষজ্বালা - এই যৌবনে 'শৃঙ্খল' অপমান -
ঘোচাতে চাইছি আসুক মরণ, ঝরুক তরুণ প্রাণ!
যৌবন নাকি তেজী সে ভীষণ, যৌবন দূর্বার,
ধেয়ে যায় সব বাঁধা ঠেলে পদতলে পর্বত চুরমার!
সে নাকি ক্ষ্যাপা, রুদ্র, কঠোর, দামাল মাতাল শক্তি,
আপনাতে শুধু সেলাম ঠুকে সে করে না অন্যে ভক্তি।
হায়রে ব্যর্থ যৌবন আমার! হায় কলঙ্ক আমার!!
গর্বের ধন হতে পারনি'ক হয়েছ কালির আধার!!!
পদবেড়ী নিয়ে ছুটতে পারো না অজানা আকর্ষণে,
ব্যর্থ যুবক! বৃথা দুই চোখ ভেজে আঁখিনীর বর্ষণে।
অনাচার দেখে যৌবন তেজে দু'চোখে ঝরে না অনল,
যত অবিচার সয়ে যায় সব, নিশ্চুপ; নিশ্চল!
যৌবনবেগে কখনো যদি বা সম্মুখপানে ধায়,
শৃঙ্খলাঘাতে পুনঃক্ষত জাগে রক্তে রঙিন পা'য়!
সেবাদাসসম লজ্জা যাতনা সয় না এ প্রাণে আর,
আজ তাই যাঁচি মৃত্যু পাইতে গোলামীর নিস্তার!
অস্তরবির যৌবন মোর, হীনতেজ - নাই শৌর্য,
প্রয়াণ জলদে ঢেকে যাক তবে ব্যর্থ এ মৃত সূর্য!
(২৯/১২/২০০৯)
,
২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০
যমুনার চোরাবালি বলেছেন:
বেশতো।
৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ কবিতা+++
৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩
বাংলার পাই বলেছেন: চমৎকার।
৫|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
নাজমুল জর্জ বলেছেন: আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি সত্যিই আপ্লুত হলাম।
আপনাদের ভাল লাগা আমার অনুপ্রেরণা
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ +
ভালো থাকবেন