| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেফতাহুল সাগর
বাংলা লেখা শিখে গেছি। যেকোন লেখা দেখলেই কমেন্ট দিতে মুঞ্ছায় তয় লেখতে ভাল লাগে না :( www.meftasagor.com
আমার একটা হাতে লেখা পাসপোর্ট আছে। আমি এটা রিনিউ করাতে চাচ্ছি আমার এই বছর (২০১৩ তে) ই শেষ হচ্ছে আগের মেয়াদ। এখন আমি কি করতে পারি? আমি মেশিন রিডেবল পাসপোর্ট নিতে চাচ্ছি। আমার কি নতুন করে পাসপোর্ট করতে হবে? নাকি আগেরটা রিনিউ করতে গেলে আমাকে মেশিন রিডেবল পাসপোর্ট করে দিবে?
এখন আমি কিভাবে আমার পাসপোর্ট টা রিনিউ করতে পারি কি কি করতে হবে আমার রিনিঊ করতে?
কেউ যদি জানেন তবে দয়া করে সাহায্য করেন।
২|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
সারোয়ার মোর্শেদ বলেছেন: আপনি পুরাতন হাতে লেখা পাসপোর্টি রিনিউ করতে পারেন।
এক্ষেত্রে আপনার যদি তারাহুরা না থাকে তবে আগাঁরগাও পাসপোর্ট আফিসের কাছের সোনালী ব্যাংকে ১৫০০টাকা জমা করেন।আর গেট থেকে একটা ফর্ম নিয়ে পুরন করেন।এক্ষেত্রে কোন ছবি লাগবে না বা কোথাও সত্যায়িত করা লাগবে না।এরপর ফর্মের ভেতরের পাতায় সোনালী ব্যাংক এর টাকা জমা দেবার কপিটা আঠা দিয়ে লাগিয়ে ২১১ নং রুমে জমা দেন। ওরা আপনাকে ১০ দিন পরের একটা ডেট দিবে,সে আনুযায়ী পাসপোর্ট নিয়ে আসবেন।
৩|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্টের ফরম পূরন করুন, প্রিন্ট আউট নিয়ে ছবি লাগিয়ে সত্যায়িত করুন। পুরানো পাসপোর্টের সত্যায়িত ফটোকপি দিতে হবে, তাহলে আর পুলিশ ভেরিফিকেশন দরকার হবেনা। ন্যাশনাল আইডি, আর বার্থ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দিবেন, যদি থাকে। পেশা হিসেবে ডাক্টার/ইন্জিনিয়ার এসব লিখতে চাইলে অনার্সের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দিতে হবে। এরপর একদিন পাসপোর্ট অফিসে গিয়ে টাকা জমা দিয়ে ফরম জমা দিতে হবে। ছবি ও আঙ্গুলের ছাপ নিবে ওখানে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
মেফতাহুল সাগর বলেছেন: বস একদম কামের কথা কইছেন। আপনি কি আপনার ফোন নাম্বারটা আমারে মেইল দিবেন? [email protected]
৪|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এখনো চাইলে হয়তো পুরানো পাসপোর্ট রিনিউ করে দিবে, কিন্তু ওটা আর বেশিদিন ব্যবহার করতে পারবেননা, পৃথিবীর কোথাও আর গ্রহন করবেনা সেটা, ভিসাই দিবেনা। কাজেই ঐ চিন্তা বাদ দেয়াই ভালো।
৫|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
আহসান২০২০ বলেছেন: ২০১৫ তে পুরোনো পাসপোর্ট যাদুঘরে ঠাই নেবে। তাই বুদ্ধি আর টাকার মিশ্রন ঘটিয়ে নকশী কাথার মাঠের মন্তব্য ফলো করুন।
৬|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একটা ফর্ম পাসপোর্ট অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ৩০০০ টাকা পাসপোর্ট অফিসের পাশের সোনালী ব্যাংকে জমা দিয়ে ফর্মে লাগিয়ে ছবি তুলে, আঙ্গুলের ছাপ দিয়ে চলে আসুন।
পাসপোর্ট হয়ে গেলে আপনার মোবাইলে এস.এম.এস চলে আসবে। তারিখ মত গিয়ে নিয়ে আসুন।
কোন ঝামেলা নেই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
মেফতাহুল সাগর বলেছেন: ভাই আপনার ফোন নং দেন [email protected]
৭|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ফোন নাম্বার দিয়া কাজ নাই। পাসপোর্টের ওয়েবসাইটে দেখেন। দূরে থেকে আমার মতো সবাই ভয় পায়, কাছে গেলে কোন সমস্যাই না।
আগের মতো দালালী দিন নাই, যদিও কিছু দালাল এখনো আছে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
মেফতাহুল সাগর বলেছেন: বাংলাদেশি সরকারি অফিসের নাম শুনলেই আমার জ্বর আসে ঃ(
যাই হোক সাহস দেয়ার জন্য ধইন্যা।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
জননেতা বলেছেন: আপনাকে নুতন পাসপোর্ট করতে হবে Click This Link