| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা তোমার মস্ত কবি মা যে তোমার গায়িকা,
একদিন খুঁজে পাবেই পাবে লাবণ্য নামের নায়িকা।
চাঁদের দেশের রাজকন্যা সে চাঁদের বুকেই বাস,
আকাশপানে চেয়ে তাইতো ফেলো দীর্ঘশ্বাস।
আম্মুটা যে ভীষণ বোকা কিছ্ছু বোঝে নাকো,
ঘুম পাড়ানি গান গেয়ে কয়,"ঘুমিয়ে তুমি থাকো।"
তন্দ্রাভরা ছোট্টমুখটার দুষ্টু-মিষ্টি হাসি,
জানে কি মায়,সে আর কিছু নয় -শুধুই প্রেমের বাঁশি!
ভোর বেলাতেই উঠবে বলে "আমায় লাবণ্য চাই,
পেতেই হবে তাকে আমার আর কিছু না পাই।"
মেঘে মেঘে হেঁটে তুমি পৌঁছুবে তার বাড়ি,
আমায় যদি স্ংগে না নাও,তোমার সাথে আড়ি!
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩০
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করুন ।
আর ভাল থাকুন ।