| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হাট্টিমা টিম মানিক আমার, বল্ রে একবার বল্"
বলতে যখন, মাগো তখন ফূটত শতদল।
শুভ্র হাসি, মায়াভরা চোখের স্নেহ মাগো,
এই জনমে আরেকটিবার দেখতে কি আর পাবো?
তোমার ছোট্ট খোকা এখনতো আর সেই ছোট্টটি নেই
পাঁচ দশকে এসেও কিন্তু মনটা আজও সেই।
মাসি পিসীর গল্প বলে ঘুম পাড়াতে যখন,
এক ফোটাও ঘুমোতাম না মা, সত্যটা জেনো এখন।
তব কন্ঠের সুর লহরীর সুরের যাদুর চেয়ে,
কি আর হতো ঘুমপরীর ঐ ঘুমের পরশ পেয়ে?
অপরাহ্নের দুষ্টুমিটা উঠত যখন মেতে,
তোমার গুনগুনানীর মধুর ছোঁয়া নিতাম কানটি পেতে।
তোমার কোলে বিশ্বভুলে ঘুমুতে মন যে চায়,
স্বর্গ যদি থাকে কোথাও মা সে যে তব ছায়ায়।
©somewhere in net ltd.