নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানসসরোবর

মানসসরোবর › বিস্তারিত পোস্টঃ

লেখালেখি

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৬

আমি বললাম,"লিখবো না," লাবণ্য বললে, "লিখতেই হবে"।

আমি বললাম,"পারবো না", লাবণ্য বললে, "পারতেই হবে"।

"অসম্ভব" বেঁকে বসলাম আমি, হেসে বললে, "খু-উ-ব সোজা"।

"কেন এমন জ্বালাতন করো?" দেবী বললে, "ভালোবাসি যে"!

এমন সাবলীল ভালোবাসা মেলেনি কোনদিন, তাইতো শব্দগুলো

মাথার ভেতর, কলমখানা কাগজের উপর অবিরাম করে খোঁচাখুঁচি।

"কি লিখেছি যাচ্ছেতাই?" পড়তে পড়তে মনে হয়। বুঝুক না বুঝুক,

লাবণী'র উচ্ছসিত প্রশংসায় নীরবে চেপে যাই দুর্বল লেখার ভর্ৎসনা।

আমার শুকনো বাগানে শুনতে পাই বসন্তের কোকিল গাইছে আগমনী

গান। মরা গাঙে শুনি বানভাসির পদধ্বনি। লিখতে ইচ্ছে করে,

বাঁচতে ইচ্ছে করে, ইচ্ছে হয় ভালোবাসি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.