| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাম-রাবণে একেবারে লেজেগোবরে দেশ,বোঝার উপায় নেই কে যে
দেব আর কে বা দানব! রক্ষকের পোষাকে ভক্ষক সাত সাতটি প্রাণ
সংহার ক'রেও খান্দানের গরবের চাদরে ঢাকা দিতে চায় ভয়াল
ভীষণ রূপ। জয়গান গাইছে দৈত্য বিশাল পুঁজির শিখরে বসে।
নির্লজ্জ মিথ্যার জোয়ারে পালিয়ে বেড়ায় সত্য-সুন্দর। লজ্জায় শুকোয়
পদ্মা,মেঘনা,তিস্তা। বিরান বালুচরে ব'সে মাঝি ফেলে দ্বীর্ঘশ্বাস।পাঠশালার শিশু সেও জানে সৃজনশীল প্রশ্নোত্তর তার নাগালের বাইরে বাবার পকেট খালি ব'লে।শিক্ষক পদে নিয়োগ পেতে বারবার স্কুল ফেল করা নেতার হাতে তুলে দিতে হয়েছে দুইশত পঞ্চাশ হাজার,মেধাবী গরীব শিশুর ভাবনা শুধু তার বাবা মা'র। মত্ত সবাই পরিসংখ্যানের খেলায়, অন্ধ বিবেক সংখ্যার ভরে চাপা দেয় মান। সহজলভ্য সাফল্যের ঘোড়দৌড়ে সরল কূষককেও দেখি মধুমাসের রসাল ফলে গরল ঢালছে নির্বিবাদে।
বৃদ্ধ বাবা জীবনের সব সঞ্চয় দিচ্ছে ঢেলে প্রাইভেট ক্লিনিকের ক্যাশ কাউন্টারে, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষায় বিনা প্রতিবাদে। বাবা জানেন
ফরেনসিকের প্র্যাকটিক্যালে ডাক্তারবাবু বিবেকটা কেটে রেখে এসেছেন সার্জিক্যাল ছুরি দিয়ে।বেলফুলের মালা খোপায় যে তোমাকে হৃদয় উজাড়
ক'রে বেসেছিলাম ভালো সেই তোমাকেও বড্ড বেশি ডিজিটাল মনে হয়।
তোমার মাপা হাসি আর "বেড়াতে এসো কিন্তু" ব'লেই দ্রুত অপসারমান
নিতম্বের দোলন নির্বাক চেয়ে দেখি আর ভাবি, 'কে আমি?'
২|
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮
মানসসরোবর বলেছেন: হয়তোবা তাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২০
পংবাড়ী বলেছেন: আপনি কেউ না।