নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু, ভাল ও সৃজনশীল কিছু করতে চাই.।

মেেহদী

কার্টুনিস্ট ও লেখক

মেেহদী › বিস্তারিত পোস্টঃ

আপনার যদি সব সমই মন খারাপ থাকে তবে পড়তে পারেন এই পোস্ট(বেইজড অন ট্রু স্টোরিজ)

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

আমার পরিচিত অনেকে ২৪/৭ এবং বছরে ৩৬৫ দিনই মন খারাপ দ্বারা আচ্ছন্ন থাকে। মন থাকলে সেটা ভাল বা খারাপ হওয়া স্বাভাবিক ব্যপার।তবে অনেকের ব্যপারটা কেমন যেন ন্যাকামি মনে হয়। মানছি সবার দুঃখ তার নিজের কাছে বড়। এক সময় আমি নিজেও এরকমই ছিলাম।বিশ্ববিদ্যালয়ে আসার পর কিছু অল-ওয়েজ হাসিখুশি মানুষের দেখা পেলাম। শোনা যাক তাদের ঘটনা।



এক, হলের এক বড় ভাইয়া ছিলেন। যিনি আড্ডাতে বসলে সবাইকে মাতিয়ে রাখতেন।একদিন ভাইয়ার রুমে গেলাম।অদ্ভূতভাবে ভাইয়া নিরব।ঘটনা কি ভাই? আস্তে আস্তে এরকম এক ঘটনা জানলাম যেটা শুনতে আমি প্রস্তুত ছিলাম না। ভাইয়ার আম্মু মারা গেছেন সেদিনই। উনিছিলেন উনার সৎ মা,যিনি ভাইয়াকে ছোট বেলায় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।ভাইয়া এর-তার বাড়িতে লজিং থেকে পড়াশোনার খরচ জুগিয়ে এক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন।প্রতি ঈদে উনি কখনো বাড়ি যেতেন না,কারণ তার তো বাড়ি থেকেও ছিল না।অথচ এই ভাইয়াই তাঁর টিউশনির টাকা বাঁচিয়ে নিজের জন্য কিছু না কিনে প্রতি ঈদে তার বাবা আর মা-কে পোশাক পাঠাতেন। উনার মা তখন ধীরে ধীরে চেঞ্জ হোন। কিন্তু কোন আমাদের অভিমানী সেই ভাইয়া আর কখনো বাড়ি ফিরে যান নি। সেই ভাইয়াই তাঁর সৎ-মায়ের জন্য কাঁদছেন। আমি আর কিছু না বলে চুপচাপ চলে এলাম।কি বলবো ! পরের দিন সকালে নাস্তা খেতে গিয়ে দেখি সেই পুরনো রূপে ভাইয়া। উনার সাথে যোগাযোগ নেই এখন,তবে যতটুকু জানি উনার কষ্টের দিনের অবসান হয়েছে এবং আল্লাহর রহমতে উনি খুব ভাল ক্যারিয়ার গড়ে তুলেছেন।



দুই, এবার আরেক বন্ধুর গল্প। তার একটা ছোট কথা মনে পড়লেই আমি মন খারাপ করে থাকতে পারি না-" তোমরা শুধু অযথা মন খারাপ করে থাকো। আর আমার বাবা আর মা পর পর দুই বছর মারা যান,আমার দুই ইয়ার পরীক্ষার সময়। আমার ভাইয়া-আপুয়া আমার খোঁজ নেয় কিন্তু তাদের তো নিজের পরিবার আছে।আমি যখন বাসায় যাই আমার জন্য কেউ খাবার সাজিয়ে রাখে না, আমি ঘুম থেকে দেরিতে উঠলে কেউ আমাকে ডেকে দেয় না,আমার জন্য নাশতাও রেডি থাকেনা। যখন কেউ থাকেনা তখন আমি আব্বু-আম্মুর ব্যবহার করা জিনিস গুলো বুকে জড়িয়ে ধরে নিরবে কাঁদি।"

তারপর আবার তার হাসি,"আরে বাদ দাও তো।আসো মুভি দেখি।।... "



এরকম মানুষগুলো জীবনযুদ্ধে হার মানে নি,এগিয়ে চলেছে। তাহলে আমাদের যাদের সব কিছু আছে তাদের মন খারাপ নামের বিলাসী রোগটা দূর করে ফেলাই কি উত্তম নয়?



হে পরম করুণাময়,তুমি আমাকে অনেক আনন্দে রেখেছো।শুধু মাঝের অস্থির সময়টুকু পার করার ধৈর্য আমাকে দাও। বাকিটুকু আমি লড়ে যেতে পারবো ইনশাল্লাহ। :-)

মন্তব্য ১৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

Kal+ponik Amit BD বলেছেন: ভাল লাগল

২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

লাবনী আক্তার বলেছেন: প্রথম ভালোলাগা রইল। অল্পতে সন্তুষ্ট থাকা ভালো তাতে সুখি হওয়া যায়।

৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর উপস্থাপন করেছেন এবং গল্পগুলোও ভাল লাগলো। ভাল থাকুন।

৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আহলান বলেছেন: হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দখো, দেখো না তো হাসি শেষে নিরবতা .....
কষ্ট গুলোকে হাসির চাদরে ঢেকে রাখাও একটা আর্ট ...

৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: হে পরম করুণাময়,তুমি আমাকে অনেক আনন্দে রেখেছো।শুধু মাঝের অস্থির সময়টুকু পার করার ধৈর্য আমাকে দাও। বাকিটুকু আমি লড়ে যেতে পারবো ইনশাল্লাহ। :-)

দারুন।

৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

এস এইচ খান বলেছেন:

অনুপ ঘোষাল কি অনুপ ঝালোটার এ গানটি আমার খুব প্রিয় ছিল এক সময়:

কত দু:খ আছে তবু চলতে হবে
সুদায় যদি তুমি কেমন আছো
তবে ভাল আছি ভাল আছি বলতে হবে :( :( :(

পোস্টে +

৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: Valo lago.. Inspirational .. +++++

৮| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

সোহানী বলেছেন: ভালো পোস্ট..অবশ্যই ...

৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন, মন খারাপের খ্যাতাপুড়ি :-0

১০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

রোলেন বলেছেন: মন আবার খারাপ হয় কেমতে????????

১১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মহামহোপাধ্যায় বলেছেন: রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন, মন খারাপের খ্যাতাপুড়ি :-0

১২| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালো পোস্ট ...
মন খারাপ থাকা আসলেই একটা ন্যাকামো !!!!! /:)



শুভেচ্ছা !

১৩| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ঝটিকা বলেছেন: সব মন খারাপ তো টা টা বাই বাই করতেই চাই। কিন্তু পারিনা যে:( । প্রথম গল্পটা খুব ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.