| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে এক জায়গায় দাওয়াতে গেলাম দুপুরে। গেস্ট রুমে আমি,আমার মামাতো ভাই সাজিদ(ক্লাস সেভেন) আর ভাগ্নী লগন( কেজি ওয়ান) বসে আছি। আমাদের সামনে তিন গ্লাসে রয়েছে শরবত।
লগনঃ মামা, আমি যদি আজকে ভাত না খাই তাহলে কি আমার ভেতর থেকে ভূত আর কঙ্কাল বের হয়ে আসবে ?
আমি- মানে? ভূত আর কঙ্কাল কিভাবে বের হয়ে আসবে?
সাজিদ(গম্ভীর গলায়)- ও বুঝাতে চেয়েছে , না খেলে কি ও শুকিয়ে যাবে কিনা?শুকিয়ে গেলে কঙ্কালসার হয়ে গেলে ওকে ভূতের মত দেখা যাবে কিনা ?
আমি-অ।
একটু পর সাজিদ সামনে রাখা একটি গ্লাস উঠিয়ে শরবত খেল। খাওয়া শেষে বললো," বাহ ভাল তো, ভাল না ! শরবতের নামে মধু পাইলাম ভাল না ! "
শরবতের মধ্যে অত্যধিক চিনি থাকায় এই উক্তি !
©somewhere in net ltd.