| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক স্যার ক্লাসে একটা গল্প বলছিলেন । তার নাতনির জ্বর কিন্তু ঠিক হয় না । নিজের পরিচিত একটু দুর সম্পর্কের আত্তিয়ের কাছে গেলেন চিকিৎসা করতে । তিনি ঔষুদের নাম লিখে দেন কিছু । আমার স্যার মনে করছিলেন যে নিজের লোক টাকা দেওয়া হয়ত ঠিক হবে না । তো তিনি চলে যান টাকা না দিয়েই । কিন্তু তার নাতনির রোগ ঠিক হয় না । কিছুদিন পর আবার তিনি ওই ডাক্তারের কাছে গেলেন সব খুলে বললেন । আবার তিনি ওষুধ লিখে দিলেন স্যারের হাতে । কিন্তু এবার স্যার পকেট থেকে টাকা বের করলেন । ডাক্তার টাকা নিয়ে বলেন এসবের কি দরকার ছিল । তারপর আবার স্যারের কাছ থেকে প্রেসকিপসনটা চান । তিনি সেখানে নতুন ঔষুদের নাম লেখা শুরু করেন । তা দেখে স্যার রাগে ক্ষোভে প্রেসকিপসনটা তার মুখে ছুরে ফেলে আসেন
টাকার জন্য একটা ছোট মেয়ের জীবন নিয়ে খেলার অনুমতি আর যাই হোক কাউকে দেওয়া হয় নি ।
আর সবাই প্রথমে ডাক্তার হতে চায় মানবসেবা করতে আমার অনেক বন্ধু এখনও অনেকে বলে ।
আর মানবসেবা !!! হাসির কথা !!!! । আর যাই হোক কোন ডাক্তার মানবসেবা কি জিনিস তা জানে না । তারা জানে টাকা । সরকারি হাসপাতেলের ডাক্তারের চিকিৎসায় রোগিরা ভাল হয় না কেন ? যারা কঠিন রোগে আক্রান্ত গরিব মানুষরা অনেকেই অবশ্য এখন চিকিৎসা পান বলে মনে হয় । কিন্তু বিষেশ করে হাসপাতালে যারা ভর্তি না হয়ে টোকেন দারা ডাক্তার দেখান তারা তো ভাল হন না । অথচ তাদের বাইরে আলাদাভাবে তাদের দেখালে রোগের গুস্টি থাকে না । ১০ টাকার টিকিট দিয়ে সরকারি হাসপাতালে তাদের তো রোগির সেবা করার কথা !!!!!!! সব ডাক্তাররা কেন কোন দোকান থেকে ঔষুধ কিনতে হবে নাম লিখে দেন । কোথা থেকে টেস্ট করবেন তার প্রতিস্টানের নাম লিখে দেন ?
বাস্তব অভিজ্ঞতা কিছুটা আসে জীবনে রোগি হয়ে চিকিৎসা নেওয়ার । যা খুব কস্টের । তাদের প্রতি ক্ষোভ সবারই তৈরি হবে যারা চিকিৎসা নিতে যাবেন ।
আচ্ছা ডাক্তাররা কেন ভুল করে বলে মনে হয় ? আমার মতে যাদের বাস্তব অভিজ্ঞতা কম তারা । বেসরকারি প্রতিষ্টানে পরে ভাল ডাক্তার হওয়া কঠিন । সরকারিগুলোতে ছাত্ররা সারাদিন গরিব রোগিদের নেরেচেরে শেখার সুযোগ পায় । কিন্তু বেসরকারিতে কোন রোগির গায়ে হাত দিতে কেউ দিবে না বিনা কারনে । যত টাকা দিয়ে বেসরকারিতে পরতে হয় তত টাকা দিয়ে জীবনে অনেক ভাল কিছু করা যায় । প্রায় ২০ লক্ষ টাকা লাগে সব খরচ মিলিয়ে । দেশের ভাল ডাক্তাররা ( প্রায় সবাই সরকারের টাকায় পরার সুযোগ পায় ) অনেকেই দেশের বাইরে চলে যায় । তাই সরকারি হাসপাতালে শেখা ছাত্ররা ভাল শিখতে পারে । আর বাস্তব জ্ঞান যার বেশি তার চিকিৎসা অনেক ভাল । কারন এতে আপনাদের শেখাটা পরিপূর্ন হবে বলেই আমার মনে হয় । একজন ডাক্তার মানুষকে বাচিয়ে তুলতে পারে তার পরিপূর্ন জ্ঞান দিয়ে ।
অথচ এই পরিপূর্ন জ্ঞান দিয়ে দিয়ে কি করছে ??? মানুষের সেবা নাকি তাদের পকেটের সেবা ।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:১৩
মেহদী১০ বলেছেন: ঠিক বলছেন । আমাদের রন্ধ্রে রন্ধ্রে এ রোগ ঢুকে গেছে । এ থেকে কবে বেরুতে পারব আমরে কেউ জানি না ।
২|
০৩ রা জুন, ২০১১ দুপুর ১:১৮
রিপেনডিল বলেছেন: পকেটের সেবা সবাই করে দোষ হয় ডাক্তারের। যাউকগা, সরকারী হাসপাতালে ডাক্তারদের চিকিতসায় রোগ ভাল হয় না এই তথ্য আপনারে কে দিল? তাই যদি হইত তাহলে দেশের জনসংখ্যা এখন হইত অর্ধেক। সরকারী হাসপাতালে এক ঘন্টা দু ঘন্টার একটা চক্কর দিলেই সব রোগীর খবর জানা হয়ে যান না। প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে এবং সুস্থ হয়ে ফিরেও যাচ্ছে। ডাক্তারদের সেখানে চিকিৎসা করতেই হয় ভালভাবে কারন হাসপাতালে একজন রোগীকে একটা ডাক্তার একবার দেখেন না। কমপক্ষে ৪-৫জন ডাক্তার একটা রোগীর ব্যাপারে আলোচনা করেন তারপর প্রফেসরগন রাউন্ডে এসে মন্তব্য করেন। ঘটনাটি একবার না বার বার ঘটে। আর প্রাইভেট প্র্যাক্টিসে উলটো কেইস, একজন ডাক্তার খুব বেশি হলে একটা রোগীকে ১৫ মিনিট সময় দেন, তাতেই তার কাজ শেষ। অসাধু মানুষ সবখানেই থাকবে, সিস্টেম এবং রোগীর মানসিকতাও এখানে দায়ী। চিকিৎসা ব্যবস্থা কে আগা গোড়া পরিবর্তন ও রাজনীতি মুক্ত করলে মানুষ উপযুক্ত সেবা পাবে তার আগে নয়।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:১১
মেহদী১০ বলেছেন: আপনি যে সেন্স উত্তর দিছেন ঠিক আছে । আমি যে সেন্স কথাটা বলছি তা হল আপনার সিম্পল অসুখ যেমন ধরেন মাথা-ব্যাথা সারছে না আপনি কি সরকারি হাসপাতালে যান চিকিৎসা করতে ??? নাকি আপনি সরকারি হাসপাতালে ভর্তি হন ??? নাকি কোন ডাক্তারের চেম্বারে যান ??? বড় কোন অসুখে সরকারি হাসপাতালই গরিব মানুষের একমাত্র ভরসা এটা সবাই জানি । গরিব মানুষ তো আর প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয় না । আপনার কথা শুনে এখন মনে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হলে চিকিৎসা হয় না খালি টাকা যায় । ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য । সাধু মানুষ ডাক্তারি পেষায় কে কে আছে একটু বললেন ?? টাকা না নিয়ে কোন কোন ডাক্তার তার মানব ধর্ম পালন করে আপনার কাছে শুনতে খুব ইচ্ছা করছে ।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:২৮
মেহদী১০ বলেছেন: সব ডাক্তাররা কেন কোন দোকান থেকে ঔষুধ কিনতে হবে নাম লিখে দেন । কোথা থেকে টেস্ট করবেন তার প্রতিস্টানের নাম লিখে দেন ? তার ভিসিট কেন ৫০ কিংবা ১০০ না ?? ৫০০ টাকা কেন ?? ডাক্তার হয়ে আপনি সরকারি হাসপাতালে কি যথাযথ সময় দেন ?? সরকারি হাসপাতালে রোগিরা কেন ঔষুধ পায় না ?? এটা মানতে আপত্তি নাই গরিবের শেষ আশ্রয় সরকারি হাসপাতাল এবং সিরিয়াস রোগিদের একমাত্র বাচার অবলম্বন আপনারা । সেসব রোগিদের সেবা বর্তমান হয় বলেই আমার ধারনা । কিন্তু ধরুন আমার পায়ে একটা সমস্যা হয়ছে অপারেসন করা লাগবে । এটা কি সরকারি হাসপাতালে হয় ?? মানে বিনামূল্যে কি করেন ?? কেননা আপনাদের তো এটা দায়িত্ব । আমি এটাও শুনছি অনেক বাড়তি ঔষুধের নাম লিখে দেন ডাক্তাররা তাদের কমিসনের আশায় ।
৩|
০৩ রা জুন, ২০১১ দুপুর ১:২৫
মেনন আহমেদ বলেছেন: @ রিপেনডিল সহমত।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:১৪
মেহদী১০ বলেছেন: কেন সহমত জানতে ইচ্ছে করে । মানে কোন পয়েন্ট ।
৪|
০৩ রা জুন, ২০১১ দুপুর ১:৩৯
অবয়ব বলেছেন: রিপেনডিল সহমত।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:১৫
মেহদী১০ বলেছেন: কেন সহমত জানতে ইচ্ছে করে । মানে কোন পয়েন্ট ।
৫|
০৩ রা জুন, ২০১১ দুপুর ১:৫০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমাদের দেশে সবচেয়ে বড় ডাকাত যদি থাকে তা ডাক্তার। সবচেয়ে পাষান যদি কেই থেকে থাকে সে হচ্ছে ডাক্তার।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:১৬
মেহদী১০ বলেছেন: আমারও তাই মনে হয় ।
৬|
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:০৪
ইলুসন বলেছেন: কিছু ডাক্তার খারাপ হতে পারে কিন্তু সব ডাক্তার খারাপ না। হাজারে একটা ডাক্তার খারাপ হলেও দেখি সব ডাক্তারদের ঢালাওভাবে গালি দেয়া হয়। যাইহোক সরকারি হাসপাতালে রোগ অবশ্যই ভাল হয়। নিজে থেকে কোন অভিজ্ঞতা না নিয়ে শুধু পেপারপত্র পড়ে এসব বলে মানুষ। বেশির ভাগ লোক সরকারি হাসপাতালে আসে যখন অন্য কোন জায়গাতে ভাল করতে পারল না তখন। সরকারি হাসপাতালে আসা অনেক রোগীই দেখেছি অবস্থা অনেক খারাপ। ওইদিন একটা রোগী দেখলাম পা কাটা হয়েছে হাটুর একটু উপরে বাইরের কোথায় যেন, আগে সরকারী হাসপাতালে আসে নি, এখন ইনফেকশন হয়ে যখন মরার দশা তখন এসেছে। কি আর করা, তাকে তো আমরা অন্য কোন বেসরকারি ক্লিনিকের মত ফেলে দিতে পারি না। অন্য কোথাও হলে ভয়ে রাখতই না, আমরা তাও তাকে রেখেছি, তার জন্য দৌড় ঝাপ করেছি। কিন্তু কোন কারণে যদি সে মারা যায়, কেউ আমাদের এই অবদান মনে রাখবে না।
আর সবশেষে একটা কথা বলি, টাকা না নিলে ডাক্তার খাবে কি? মামলা লড়তে উকিল যদি টাকা নিতে পারে, বাড়ি তৈরির জন্য একজন ইঞ্জিনিয়ার যদি টাকা নিতে পারে, তাহলে ডাক্তারকে দেখাতে হলেও তো আপনাকে টাকা দিতে হবে। কোন ইঞ্জিনিয়ার টাকা ছাড়া আপনার বাড়ির কাজ করে দিবে না, কোন উকিল টাকা ছাড়া আপনার মামলা লড়বে না। পরিচিত ডাক্তার দেখলে সবাই বলে ফ্রি চিকিৎসা দিতে, কিন্তু কথা হচ্ছে আপনার কি টাকা দেয়ার ক্ষমতা নেই? যদি ক্ষমতা না থাকে তাহলে পরিচিত না হলেও আপনার থেকে আমি টাকা নিতে দ্বিধা করতে পারি, কিন্তু আপনার যদি ভিজিট দেয়ার মত টাকা থাকে তাহলে কেন দিবেন না? সি এন জিতে উঠতে গেলে আপনি যদি ১৫০-২০০টাকা বের করে দিতে পারেন, আপনি ডাক্তারকে টাকা দিতে এত গায়ে লাগে কেন? যদি এটা দিতে না চান সরকারী হাসপাতালে যান। আপনাকে কেউ জোর করে কোন ডাক্তারের কাছে ধরে নিয়ে যাচ্ছে না।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:২৭
মেহদী১০ বলেছেন: সব ডাক্তাররা কেন কোন দোকান থেকে ঔষুধ কিনতে হবে নাম লিখে দেন । কোথা থেকে টেস্ট করবেন তার প্রতিস্টানের নাম লিখে দেন ? তার ভিসিট কেন ৫০ কিংবা ১০০ না ?? ৫০০ টাকা কেন ?? ডাক্তার হয়ে আপনি সরকারি হাসপাতালে কি যথাযথ সময় দেন ?? সরকারি হাসপাতালে রোগিরা কেন ঔষুধ পায় না ?? এটা মানতে আপত্তি নাই গরিবের শেষ আশ্রয় সরকারি হাসপাতাল এবং সিরিয়াস রোগিদের একমাত্র বাচার অবলম্বন আপনারা । সেসব রোগিদের সেবা বর্তমান হয় বলেই আমার ধারনা । কিন্তু ধরুন আমার পায়ে একটা সমস্যা হয়ছে অপারেসন করা লাগবে । এটা কি সরকারি হাসপাতালে হয় ?? মানে বিনামূল্যে কি করেন ?? কেননা আপনাদের তো এটা দায়িত্ব । আমি এটাও শুনছি অনেক বাড়তি ঔষুধের নাম লিখে দেন ডাক্তাররা তাদের কমিসনের আশায় ।
ধন্যবাদ ভাল থাকবেন ।
৭|
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:০৮
ইনকগনিটো বলেছেন: সরকারী হাসপাতালে রোগীরা কি কি রোগ নিয়ে আসে জানেন ভাই ? তারা কিন্তু বড়লোকদের মতো পুতু পুতু রোগ নিয়ে সরকারী হাসপাতালে ভর্তি হয়না। আর সরকারী হাসপাতালে আসা রোগীর বিরাট একটা অংশই দরিদ্র, যারা স্বাস্থ্য সম্পর্কে অতোটা সচেতন না, সুতরাং তারা আসেন অনেক দেরীতে, ভয়ংকর অবস্থা নিয়ে। তারপরেও তারা চিকিৎসা ঠিক এ পান ,বেশ ভালভাবেই পান। নাহলে দেশে মড়ক দেখতেন। হাসপাতালে আসেন, দুই দিন থাকেন, রোগীদের রোগ দেখেন , ভিড় দেখেন, তাহলে কিছুটা ধারনা পাবেন।
সরকারী হাসপাতালের চিকিৎসায় রোগী ভালো হয়না - বললেন দেখে কথাটা বললাম।
আর একটা কথা, সরকারী হাসপাতালে সার্ভিস দিয়ে পকেটের সেবা করা যায়না। সরকারী হাসপাতালে নামমাত্র মূল্যে যেমন ৫ টাকা ৬ টাকায় রোগী দেখা হয়। সেই টাকাটাও কিন্তু সরকারী কোষাগারে জমা হয়।
০৩ রা জুন, ২০১১ দুপুর ২:৩২
মেহদী১০ বলেছেন: আপনি যে সেন্স উত্তর দিছেন ঠিক আছে । আমি যে সেন্স কথাটা বলছি তা হল আপনার সিম্পল অসুখ যেমন ধরেন মাথা-ব্যাথা সারছে না আপনি কি সরকারি হাসপাতালে যান চিকিৎসা করতে ??? নাকি আপনি সরকারি হাসপাতালে ভর্তি হন ??? নাকি কোন ডাক্তারের চেম্বারে যান ??? বড় কোন অসুখে সরকারি হাসপাতালই গরিব মানুষের একমাত্র ভরসা এটা সবাই জানি । গরিব মানুষ তো আর প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয় না । তবে সিরিয়াস রোগে অসুখ সরকারি হাসপাতাল ছাড়া উপায় নাই । সাধু মানুষ ডাক্তারি পেষায় কে কে আছে একটু বললেন ?? টাকা না নিয়ে কোন কোন ডাক্তার তার মানব ধর্ম পালন করে আপনার কাছে শুনতে খুব ইচ্ছা করছে ।
৮|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:০৪
ইনকগনিটো বলেছেন: লেখকের কিছু প্রশ্ন এবং ধারনা দেখে সত্যিই অবাক হচ্ছি।
আপনি বলেছেন-
সব ডাক্তাররা কেন কোন দোকান থেকে ঔষুধ কিনতে হবে নাম লিখে দেন । কোথা থেকে টেস্ট করবেন তার প্রতিস্টানের নাম লিখে দেন ? তার ভিসিট কেন ৫০ কিংবা ১০০ না ?? ৫০০ টাকা কেন ?
ভাই, আপনি কি জেনেশুনে এই কথাগুলা বলছেন? সব ডাক্তার এরকম করে এটা আপনি জেনে বলছেন? নাকি ছোট বাচ্চাদের মতো একটা অভিযোগ করে বসলেন। আপনি বলতে পারতেন কিছু কিছু , তা না বললে আপনি বললেন সব! আপনি কি জীবনে কোন নরমাল প্রেসক্রিপশন দেখেন নাই? সেটা বলতে চান? আপনি কোন ডাক্তার দেখেন নাই যার ভিজিট ১০০ টাকা? সত্যি দেখেন নাই ভাই?
![]()
অভিযোগ করেন ভালো কথা, কিন্তু যেগুলো বলেছেন ওগুলোকে অভিযোগ বলা যায়না, প্রলাপ বলা যায়। যে সবচেয়ে বেশি ভুক্তভোগী সেও আপনার মতো দাবি করবে না যে সব ডাক্তার রাই প্রেসক্রিপশনে ওষুধের দোকানের নাম লিখে দেন!!!! দয়া করে জেনে শুনে মন্তব্য করলে ভালো হয়।
টাকা না নিয়ে কোন ডাক্তার মানব ধর্ম পালন করে আর সাধু মানুষ ডাক্তারিতে কতজন আছে আপনি জানতে চাইলেন। ডাক্তার রা কোন ধরনের কোন টাকা নিতে পারবে না তাদের সেবার জন্যে ,এটা চাইছেন কিনা স্পষ্ট করে বলুন। হ্যা / না
সাধু মানুষ বলতে কি বুঝান? আপনি সাধু? হ্যা/ না
৯|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:১৫
রিপেনডিল বলেছেন: টাকা না নিয়ে অন্য কোন পেশার লোক তার যোগ্যতা অনুসারে মানব সেবা করে যাচ্ছে নাম বলবেন কি? মানবতা শুধু ডাক্তারের ধর্ম না সব মানুষেরই ধর্ম। তাহলে আপনাকেই প্রশ্ন করি, কি কি মানব সেবা করেছেন এই জীবনে।
টাকা না নিয়ে কোন কোন ডাক্তার মানবসেবা করে এমন অনেকেই আছেন, তবে একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর। একজন এমবিবিএস পাশ ডাক্তার পেশাজীবন শুরু করেই বিনামূল্যে মানবসেবায় নামতে পারে না, কারন এটা তার ক্যারিয়ার, এটা দিয়ে সে নিজে এবং তার পরিবারকে চালাবে। একটি পর্যায়ে যাওয়ার পর সে হয়ত চ্যারিটি করতে পারে। আজকাল অনেক দাতব্য সংগঠন ফ্রি হেলথ ক্যাম্প করে, সেখানে ডাক্তার রা ফ্রি চিকিৎসা দেন, অনেক ক্ষেত্রে ফ্রি ওষুধ ও দিয়ে থাকেন। আপনার পায়ের সমস্যা হয়েছে সেই অপারেশন সরকারি হাসপাতালে হবে। বিনামূল্যে হবে না তবে অনেক কম মূল্যেই হবে। এই অবকাঠামো ডাক্তার রা তৈরী করে নি, করেছে রাষ্ট্র। যদি মনে করে থাকেন সরকারী হাসপাতালে অপারেশনের টাকা ঐ ডাক্তার নিচ্ছেন সেটা ভুল। ডাক্তার এখানে শুধু দায়িত্ব পালন করেন, প্রশাসন চালায় সরকার। সরকারী হাসপাতালে রোগীরা ঔষধ পায় না এর কারন কি আপনি নিজেই খুজে বের করেন। সরকারী হাসপাতালে ঔষধ সরবরাহ ও বন্টনের কাজ ডাক্তার করে না, করে অন্য কেউ।
সব ডাক্তার কোন কোন দোকান থেকে ঔষধ কিনে দেন তার নাম লেখে?!!!!! কই পান এইসব তথ্য? কোন প্রেস্ক্রিপশনে এমন লেখা পাইসেন? আর যদি কোন ডাক্তার আপনাকে বলে থাকে এমন কথা তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিন, সে এই পেশায় থাকার যোগ্য না।
ডাক্তার কেন তার ভিজিট ৫০০ নেন, কেন ৫০ বা ১০০ নেন না? প্রশ্ন করি আপনাকে। ধরুন আপনি একটি চাকরি করেন ৫০০০০ টাকা বেতনের, কেন আপনি ১০০০০ টাকা নেন না? এত টাকার দরকার কি আপনার? অথবা ধরুন কোন আর্কিটেক্ট কোন একটি ডিজাইন করতে ১ লাখ টাকা নেন, প্রশ্ন সে কেন ১০ হাজার টাকায় কাজটা করছে না?
ভাই থাকেন তো বাংলাদেশে, নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পান, অন্য দেশে যেয়ে দেখেন অবস্থা। চিকিৎসা সেবার খরচ কেমন আর ডাক্তার দের ভিজিট কেমন।
যে ডাক্তার বাড়তি ওষুধ লিখছে, দোকানের নাম বলছে, কিংবা ডায়াগোনষ্টিক সেন্টার সাজেষ্ট করছে আপনার কাছে যদি উপযুক্ত প্রমান থাকে তবে তাদের বিরুদ্ধে মামলা করুন, উপযুক্ত ব্যবস্থা নিন, প্রশাসনের কাছে দাবি জানান। আর যদি বলেন দাবি জানাইলে কি হবে যেই দেশে খুনির বিচার হয় না সেই দেশে চোরের বিচার কেমনে হবে, তাইলে বলতে হয় এইটা আমাদের কপাল। আমরা যেদিন সবাই সবার উপযুক্ত মূল্যায়ন করতে পারব সেদিন আমাদের সমস্যার নিরসন হবে, তার আগে নয়।
১০|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৩৪
মো আব্দুল করিম বলেছেন: @বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমাদের দেশে সবচেয়ে বড় ডাকাত যদি থাকে তা ডাক্তার। সবচেয়ে পাষান যদি কেই থেকে থাকে সে হচ্ছে ডাক্তার।
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি - ১০০% ঠিক বলেছেন।
হাজারে একজন ডাক্তার ভাল থাকলে কি সেটা কোন হিসেবে পড়ে। তাছাড়া হাজারে একজন হবে কিনা সন্দেহ আছে।
শতকরা যদি একজন ভাল পাওয়া যেত তবে একটা কথা ছিল।
১১|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৪০
রিপেনডিল বলেছেন: @মোঃ আব্দুল করিম, আপনি কতজন ডাক্তার দেখিয়েছেন বা কতজন ডাক্তার সম্পর্কে জানেন? কোন স্ট্যটিস্টিক্স আছে আপনার কাছে? বাস্তব অভিজ্ঞতাটা কি বলেন দেখি শুনি।
১২|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৪১
স্বাধীকার বলেছেন: পরিপূর্ন জ্ঞান দিয়ে দিয়ে কি করছে ??? মানুষের সেবা নাকি তাদের পকেটের সেবা --এখানে একমত তবে সবাই না।
সব ডাক্তার এক রকম নয়, সাধারণীকরনটা বেমানান।
১৩|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৪৫
ইলুসন বলেছেন: লেখক বলেছেন:টাকা না নিয়ে কোন কোন ডাক্তার তার মানব ধর্ম পালন করে আপনার কাছে শুনতে খুব ইচ্ছা করছে ।
আজিব তো! টাকা না নিলে ডাক্তার খাবেটা কি? টাকা নিবে না কেন? এগুলা কি ধরণের কথা?
লেখক বলেছেন: তার ভিসিট কেন ৫০ কিংবা ১০০ না ?? ৫০০ টাকা কেন ??
মাথা ঠিক আছে ভাই? চালের কেজি কত জানেন? এখন কোথাও সিএনজি ভাড়াও তো ৫০টাকা নাই। ডাক্তারি বাদ দিয়া দেখি সিএনজি চালাইলেও ভাল হইত! সব ডাক্তার তো ৫০০টাকা নেয় না, যে নেয় সে অবশ্যই সেই যোগ্যতা অর্জন করেছে। আপনার টাকা না থাকলে তাকে দেখাতে যাবেন কেন? সরকারী হাসপাতালে আসেন, আপনাকে ১০টাকা দিয়ে দেখবে। একটা উকিল প্রতি মামলা লড়ার জন্য কত টাকা নেয় জানেন? আর ডাক্তারকে ৫০টাকা দিতে চান!
লেখক বলেছেন: সব ডাক্তাররা কেন কোন দোকান থেকে ঔষুধ কিনতে হবে নাম লিখে দেন । কোথা থেকে টেস্ট করবেন তার প্রতিস্টানের নাম লিখে দেন ?
আপনি সব কিছু এত জেনারালাইজড করেন কেন? সব ডাক্তার মানে কি? সব ডাক্তাররা এটা করে না, যারা করে তাদের কাছে আর যাবেন না।
লেখক বলেছেন: ডাক্তার হয়ে আপনি সরকারি হাসপাতালে কি যথাযথ সময় দেন ??
অবশ্যই সময় দেয়। আউটডোরে দুপুর দুইটা পর্যন্ত ডাক্তার থাকে। সে তার ডিঊটি ঠিকই পালন করে। দুইটার পরে আউটডোর বন্ধ, তখন ইমারজেন্সিতে রোগী আসে। সেখানে অন্য ডাক্তার থাকে। সে তার কাজ শেষ করে তারপরে চেম্বারে বসে, অনেক পরিশ্রম করে, যে ডাক্তারের যত টাকা সে তত বেশি পরিশ্রম করে। ডাক্তার যদি চেম্বারে বসে আপনাদের এত গায়ে লাগে কেন? বাসায় গিয়া খই ভাজার থেকে চেম্বারে বসা অনেক ভাল। আপনাদের এমন কামড়া কামড়ি দেখে অনেক প্রফেসর সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন, এখন অনেকেই বলতে শুনি সরকারি চাকরি করবে না।
লেখক বলেছেন:সরকারি হাসপাতালে রোগিরা কেন ঔষুধ পায় না ??
সেটা ডাক্তার কি জানে? সেটা জানে ওষুধ যেখানে দেয়া হয় সেখানকার মামারা, যদি কেউ টাকা মারে তাহলে সেটা তারা করে, ডাক্তারদের এখানে টানছেন কেন? আপনার কি মনে ডাক্তাররা সরকারি হাসপাতালের ওষুধ নিয়ে মাথা ঘামায়? ডাক্তারদের এত দুর্দিন এখনো আসে নি।
লেখক বলেছেন: কিন্তু ধরুন আমার পায়ে একটা সমস্যা হয়ছে অপারেসন করা লাগবে । এটা কি সরকারি হাসপাতালে হয় ?? মানে বিনামূল্যে কি করেন ?? কেননা আপনাদের তো এটা দায়িত্ব ।
কেন হবে না? আপনার এই কথা শুনে হাসব নাকি কাদব বুঝতে পারছি না। ক্যাজুয়ালটিতে আমি নিজেই তো কত রোগীর হাত পা কাটা, টেন্ডন সেলাই করলাম। কোনদিন টাকা নিয়েছি বলে তো মনে পড়ে না। জীবনে কোনদিন সরকারী হাসপাতালে গেছেন বলে তো মনে হচ্ছেনা। আজাইরা কথাবার্তা সব। ঢাকা মেডিকেলের ক্যাজুয়াল্টিতে গিয়া দেখেন মিয়া, কত মানুষকে সেবা দেয়া হচ্ছে বিনা পয়সায়।
লেখক বলেছেন:আমি এটাও শুনছি অনেক বাড়তি ঔষুধের নাম লিখে দেন ডাক্তাররা তাদের কমিসনের আশায় ।
আপনি আপনার শুনা কথা নিয়া বইসা থাকেন। আমিও শুনছি কালকে পাশের বাড়ির আন্টির বাচ্চা হইছে, গিয়া দেখি তার মেয়ে বিদেশ থেকে দেশে আইছে। আপনার কথা বার্তা শুনে মনে হয় আপনার কোন বাস্তব অভিজ্ঞতাই নাই, কিছু শুনা কথা যাচাই না করে ব্লগে লিখতে বসে গেছেন।
১৪|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৪৭
মো আব্দুল করিম বলেছেন: @ রিপেনডিল বলেছেন: একজন এমবিবিএস পাশ ডাক্তার পেশাজীবন শুরু করেই বিনামূল্যে মানবসেবায় নামতে পারে না, কারন এটা তার ক্যারিয়ার, এটা দিয়ে সে নিজে এবং তার পরিবারকে চালাবে।
আমি বলি: সরকারি মেডিকেল কলেজে যখন পড়েন, সেই খরচটা কারটাকা থেকে আসে ভেবেছেন কখনো? সরকারি চাকরি নেয়ার পর কাডের টাকায় আপনাদের সম্মানি দেয়া হয় বলতে পারেন?
আর তাঁরাই যখন সেবার জন্য যান, তখন সরকারি হাসপাতালের ডাক্তাররা প্রাইভেট চেম্বারে যেতে বলেন। সেখানেও আবার একটার জায়গায় দশটি টেস্ট; তাও আবার নির্দিষ্ট সেন্টারে না করলে গ্রহন করেন না।
বলতে পারেন আমরা নিশ্চিত হয়ে রোগের চিকিৎসা দেই- তবে রোগীরা ঠিকই বুঝে কোনটা প্রয়োজন ছিল আর কোনটা প্রয়োজন ছিল না। কখন জানেন? যখন অন্য নির্দিষ্ট সেন্টারে করলে না তা গ্রহন করা হয় না। আসল উদ্দেশ্যটা তখনই প্রকাশ পায়।
১৫|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৫৫
মো আব্দুল করিম বলেছেন: @ রিপেনডিল বলেছেন: @মোঃ আব্দুল করিম, আপনি কতজন ডাক্তার দেখিয়েছেন বা কতজন ডাক্তার সম্পর্কে জানেন? কোন স্ট্যটিস্টিক্স আছে আপনার কাছে? বাস্তব অভিজ্ঞতাটা কি বলেন দেখি শুনি।
আমি বলি; আপনি মনেহয় ভাল - তবে কোন দিনও আপনার চারপাশের খবর রাখেন বলে মনে হয় না।
শুধু আমার প্রয়োজনে না হলেও প্রায়ই বিভিন্ন জনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। আমার এই বয়সে একজন ব্যতিক্রম ডাক্তার ডাক্তার পেয়েছিলাম সিলেটে। সুবিদ বাজারে বসতেন। ডাক্তার জাললী বললে ঐখানকার সবাই তাঁকে চিনত। এখনো তিনি বেঁচে আছেন কিনা জানিনা।
১৬|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৫৭
রিপেনডিল বলেছেন: ননস্পেসিফিক কথা বাতরা। শুধু সরকারী মেডিকেল কেন সরকারী সব প্রতিষ্ঠানের খরচই সরকার দেয়। আর সরকাররে এই টাকা আপনে একা দেন না, আমিও দেই। তাই আমিও কইবার পারি আমার টেকায় সরকার দেশ চালায় তাই সরকারের উচিত আমারে তেল পানি দিয়া তিন বেলা মালিশ করা।
সরকারি হাসপাতালের ডাক্তার রা সবাই যদি চেম্বারেই যাইতে কইত তাইলে হাসপাতাল সব খালি পইড়া থাকত। অথচ রোগী এতই বেশি যে আমরা বারান্দা ফ্লোর এইসব যায়গায় রাখতে বাধ্য হৈ। সমস্যা তো রোগীদের, কিছু মানুষ আছে যারা সরকারী হাসপাতালে ভর্তি হবে না, আরে ধুর অইখানে গন্ধ, অইখানে এত মানুষ, ঐ খানে হাউকাউ, অইখানে ডাক্তার দেখে না ঠিক মতন এর চেয়ে চেম্বারে যেয়ে দেখাই, টাকা না হয় একটু বেশিই লাগল। তখন দোষটা কার ডাক্তারের না রোগীর?
রোগী যদি এতই বুঝে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না তাইলে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি? নিজেই ঘরে বইসা নিজের চিকিৎসা কইরা ফালান। আর এই আইজা টেস্ট দেয়ার ব্যাপারটা তো সরকারী হাসপাতালের পক্ষে সম্ভব নয় কেননা তাতে ডাক্তারের দুই পয়সা লাভ হবে না। বরং চেম্বারে দেখাইলে হয়ত কেউ কেউ অতিরিক্ত টেষ্ট দিতে পারে যারা অসাধু, কারন সেখানে কারো কাছে তার জবাবদিহি করতে হবে না।
এইবার আপনি স্পেসিফিক্যালি বলেন কোন ডাক্টার আপনার কি করছে।
১৭|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৫৯
অচিন দেশের পাখি বলেছেন: সাধু মানুষ ডাক্তারি পেষায় কে কে আছে একটু বললেন ?? টাকা না নিয়ে কোন কোন ডাক্তার তার মানব ধর্ম পালন করে আপনার কাছে শুনতে খুব ইচ্ছা করছে ।
খুব অবাক হলাম লেখকের মন্তব্য পড়ে। সাধু মানুষ অন্যান্য পেশায় কে কে আছে বলবেন কি? শুধু ডাক্তার দের মাঝেই সাধু খুজছেন কেন? আর ডাক্তারি একটা পেশা। বিনা টাকায় ডাক্তার দেখবেন এটাই বা আশা করছেন কেন বুঝলাম না? আপনার পেশা কি? আপনি কি বিনা টাকায় চাকুরি করেন বা করবেন? সব চাকুরি বা পেশাতেই মানুষ সেবা করা হয়। শুধু ডাক্তার দের জন্যেই মানবতার ধর্ম টেনে আনছেন কেন? সবাই বিনা টাকায় ডাক্তারি করলে তাদের জীবিকা চলবে কি দিয়ে? মানবতার খাতিরে আপনি তখন সকল ডাক্তার দের আর্থিক সাহায্য করবেন?
১৮|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:০২
েক আিম বলেছেন: একজন ডাক্তারকে যে কি পরিমানে পড়ালেখা করা লাগে যদি জানতেন??!!!
আর লেখক আমার একটা প্রশ্ন আছে: সামান্য পেট খারাপ বা জ্বরের জন্যও আমি দেখছি বড় ডাক্তার এর কাছে দৌড়াতে.. কেন??
আমাদের দেশে সবচেয়ে কসাই ডাক্তার যে ফিস নেয়, অন্য দেশে যান তখন বুঝবেন চিকিৎসার খরচ কতো??
১৯|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:০২
রিপেনডিল বলেছেন: @ মোঃ আব্দুল করিম, আবারো বলছি মায়ের কাছে মাসির গল্প বলতে আসবেন না, হাসপাতালে সারাদিন থাকি, কোন ডাক্টার কি করে আমার চেয়ে আপনি ভাল জানেন না। আবারো নন স্পেসিফিক কথা বলছেন। আমিতো আপনাকে বললাম একটা ডাটা প্রেসেন্ট করেন। কয়জন ডাক্তার দেখাইছেন, কারে কারে দেখাইছেন, তারা আপনার প্রতি কি কি অবিচার করছে এগুলা বলেন। অভিযোগ প্রমানিত হলে সেইসব ডাক্তারদের অবশ্যই শাস্তি পেতে হবে।
২০|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:০৩
ইনকগনিটো বলেছেন: মো আব্দুল করিম বলেছেন-
আমি বলি: সরকারি মেডিকেল কলেজে যখন পড়েন, সেই খরচটা কারটাকা থেকে আসে ভেবেছেন কখনো? সরকারি চাকরি নেয়ার পর কাডের টাকায় আপনাদের সম্মানি দেয়া হয় বলতে পারেন?
খালি ডাক্তাররাই জনগনের টাকায় পড়ে ,আর কেউ কিন্তু জনগনের টাকায় পড়ে না
২১|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !!!১
২২|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:১১
েক আিম বলেছেন: নিটোরে আমি নিজে দেখছি রুগি পরে আইসা সিট পাবার জন্য ডাক্তার রে টাকা সাধে, যেই ডাক্তার রে টাকা সাধছে, সে লজ্জায় লাল হইয়া আমরে বলে দেখেন, ইজ্জত কই গেল??
একজন স্পেসালিস্ট যদি সকাল ৭ টা থেকে রাত ৩ টা পর্যন্ত রুগি দেখা, অপারেশন করা নিয়ে ব্যাস্ত থেকে ১০ লাখ কামায় আপনার এতো জ্বলবে কেন??!!
সে এই যোগ্যতা অনেক কষ্ট আর সাধনা করে অর্জন করছে,....
২৩|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:২৪
ইলুসন বলেছেন: মো আব্দুল করিম বলেছেন:সরকারি মেডিকেল কলেজে যখন পড়েন, সেই খরচটা কারটাকা থেকে আসে ভেবেছেন কখনো? সরকারি চাকরি নেয়ার পর কাডের টাকায় আপনাদের সম্মানি দেয়া হয় বলতে পারেন?
আমার বাপ রেগুলার ট্যাক্স দেয়। সরকার আমাদের যে টাকা দিয়ে পড়াচ্ছে তার মধ্যে আমার আত্মীয়স্বজনদের টাকাও আছে। আর আমি সরকারকে বলি নাই আমাকে বিনা পয়সায় পড়াও। সরকারের সিস্টেমই এটা। আমি আমার যোগ্যতা দিয়ে পড়ার সুযোগ করে নিয়েছি। মেডিকেল ছাড়াও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবাইকে সরকার পড়ায়। কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আরেকটা ছেলে বিনা পয়সায় মানুষের এত সেবা করে? আর ডাক্তার খালি সরকারি মেডিকেলেই থাকে না, বেসরকারি মেডিকেলের থেকেও পাশ করা অনেক ডাক্তার থাকে।
মো আব্দুল করিম বলেছেন:আর তাঁরাই যখন সেবার জন্য যান, তখন সরকারি হাসপাতালের ডাক্তাররা প্রাইভেট চেম্বারে যেতে বলেন। সেখানেও আবার একটার জায়গায় দশটি টেস্ট; তাও আবার নির্দিষ্ট সেন্টারে না করলে গ্রহন করেন না।
আপনের মাথা। মেজাজ খারাপ হইতেছে এখন, আপনার মত ফালতু লোকদের জন্যই ডাক্তারদের মেজাজ খিটখিটে হয় বুঝতে পারলাম। যেই ব্যাটা প্রাইভেট চেম্বারে যেতে বলে তার কাছে যান কেন? যে ডাক্তার নির্দিষ্ট জায়গা ছাড়া টেস্টের রিপোর্ট দেখে না, তার কাছে যাইতে কইছেটা কে? দেশে ডাক্তারের তো অভাব লাগে নাই। আপনারাই তো অমুক ডাক্তার ভালা, তার কাছেই যাইতে হবে এটা বলে লাইন লাগায় রাখেন।
একটার জায়গাতে ১০টা টেস্ট দেয় আপনি বুঝলেন কেমনে? মেডিসিন বইটা আইনা এখন দেখাইতে পারলে ভাল লাগত এক একটা রোগের জন্য কতগুলা করে টেস্ট আর ইনভেস্টিগেশন লিখা আছে। তারপরেও আমাদের দেশের অনেক ডাক্তার আছে যারা এমন অনেক টেস্ট আছে করতে দেয় না রোগীর টাকা লাগবে দেখে। রোগ ধরা লাগবে না? এই রোগের সাথে অন্য কোন রোগ আছে নাকি বুঝা লাগবে না? নাকি খালি রোগীর কথা শুনে আন্দাজে ওষুধ দিবে? কোনটা লাগবে আর কোনটা লাগবে না আপনি যদি এতই বুঝেন ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, নিজেই নিজের টেস্ট করান আর নিজেই নিজের চিকিৎসা করেন।
২৪|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৩০
ইলুসন বলেছেন: েক আিম বলেছেন: একজন স্পেসালিস্ট যদি সকাল ৭ টা থেকে রাত ৩ টা পর্যন্ত রুগি দেখা, অপারেশন করা নিয়ে ব্যাস্ত থেকে ১০ লাখ কামায় আপনার এতো জ্বলবে কেন??!!
সে এই যোগ্যতা অনেক কষ্ট আর সাধনা করে অর্জন করছে,....
সুপার লাইক ভাইয়া।
২৫|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৪২
মো আব্দুল করিম বলেছেন: @ রিপেনডিল বলেছেন: @ মোঃ আব্দুল করিম, আবারো বলছি মায়ের কাছে মাসির গল্প বলতে আসবেন না, হাসপাতালে সারাদিন থাকি, কোন ডাক্টার কি করে আমার চেয়ে আপনি ভাল জানেন না। আবারো নন স্পেসিফিক কথা বলছেন। আমিতো আপনাকে বললাম একটা ডাটা প্রেসেন্ট করেন। কয়জন ডাক্তার দেখাইছেন, কারে কারে দেখাইছেন, তারা আপনার প্রতি কি কি অবিচার করছে এগুলা বলেন। অভিযোগ প্রমানিত হলে সেইসব ডাক্তারদের অবশ্যই শাস্তি পেতে হবে।
মজা পেলাম তবে হাসি ছাড়া আপনাকে আর কিছু উপহার দিতে পারলাম না বলে দুঃখিত। ভাল থাকবেন।
শুধু গত তিন মাসের হিসেবটাই দেই: বড় ভাইকে নিয়ে গিয়েছিলাম ডা চিত্ত রঞ্জন দেব নাথ, সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
অসুখটা বেড়ে যাওয়ায় তিন দিন পরে আবারো নিয়ে গিয়েছিলাম। তখনো ৪০০ টাকা ফি দিতে হয়েছিল।
উল্লখ করা ভাল, প্রথম ফি ছিল ৫০০ টাকা।
ডা সাহবুদ্দিন, সহকারি অধ্যাপক, ঢাকা শুশু হাসপাতাল যিনি ইইজি করতে বলেছিলেন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তা অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে করার কারনে তা গ্রহন করেনি। অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টারে আবারো করতে বলেছিল। তাই তাঁর কাছে আর যাইনি।
অপেক্ষায় থাকলাম কি শাস্তি আপনি দিতে পারেন তা দেখার জন্য। এবার দৌড় বোঝা যাবে।
আবার বিচার ব্যাবস্থা নিয়ে রিপোর্ট করে টিআইবি এবং শেরাবাজারের তদন্ত করে ইব্রাহিম খালেদ যে বিপদে পড়েছিলেন সেরকম কিছু ঘটবে নাতো?? সে রকম হলে ক্ষমাও চাই দোয়াও চাই।
২৬|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৪৪
ইলুসন বলেছেন: েক আিম বলেছেন:একজন স্পেসালিস্ট যদি সকাল ৭ টা থেকে রাত ৩ টা পর্যন্ত রুগি দেখা, অপারেশন করা নিয়ে ব্যাস্ত থেকে ১০ লাখ কামায় আপনার এতো জ্বলবে কেন??!!
সে এই যোগ্যতা অনেক কষ্ট আর সাধনা করে অর্জন করছে,....
ভাই আসল কথাটা কই এবার শুনেন। ধরেন কেউ সরকারী চাকরি করে। চাকরি শেষে বাসায় গিয়া আর কিছু করার থাকে না। গল্পগুজব করে, টাইম পাস করে। আর বাড়তি টাকা ইনকাম করতে অনেকে ঘুষ খায়। কিন্তু একজন ডাক্তারের যেই জ্ঞান আছে তা দিয়ে সে কোন চাকরি না থাকলেও কিছু করে খেতে পারবে। আর চাকরি যদি করে, যখন ডিউটি শেষ হয়, সে বাসায় এসে খই না ভেজে চেম্বারে বসে, এভাবে সে টাকা ইনকাম করে সৎভাবে। একমাত্র ডাক্তারিতেই সৎভাবে থেকে এত টাকা ইনকাম করা সম্ভব। এটাই অনেকের গা জ্বলার কারণ।
আরে ভাই হিংসা করা ভাল না। ডাক্তারের টাকা দেইখা এত খারাপ আরেকটা কারণের মধ্যে আছে, অনেকেই ডাক্তার হতে চায় কিন্তু পারে না, ওই ক্ষোভ তখন নানাভাবে ডাক্তারদের মুন্ডুনিপাতের মাধ্যমে প্রকাশ করে।
উকিলরে লাখ লাখ টাকা দিতে পারে, ইঞ্জিনিয়াররেও দিতে পারে, এমনকি সিএনজিতে ঊঠলে ২০০টাকা বাইর করে দিয়া দিতে পারে, আপডাউন ৫০০টাকা দেয়া তো ব্যাপার ই না, কোথাও বেড়াতে গেলে ৫০০টাকার ফল কিনা নিয়া যায়! সপ্তাহে ৫০০টাকার মোবাইল বিল দিতে পারে। কিন্তু ডাক্তাররে টাকা দিতে হাত কাপে, দিতে চায় ৫০ টাকা! হায়রে মানুষ!
২৭|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৪৮
মো আব্দুল করিম বলেছেন: @ ইলুসন বলেছেন: এই যোগ্যতা অনেক কষ্ট আর সাধনা করে অর্জন করছে,....
বেশি আত্মঅহমিকা অথবা অংহকার মোটেও ভাল নয়।
২৮|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৫৩
মো আব্দুল করিম বলেছেন: @ ইলুসন বলেছেন; আপনের মাথা। মেজাজ খারাপ হইতেছে এখন, আপনার মত ফালতু লোকদের জন্যই ডাক্তারদের মেজাজ খিটখিটে হয় বুঝতে পারলাম।
এইটাই হল ডাক্তারদের আসল চরিত্র। এইতো প্রকাশ পেয়েছে।
২৯|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৫৬
ইলুসন বলেছেন: মো আব্দুল করিম বলেছেন: বড় ভাইকে নিয়ে গিয়েছিলাম ডা চিত্ত রঞ্জন দেব নাথ, সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
অসুখটা বেড়ে যাওয়ায় তিন দিন পরে আবারো নিয়ে গিয়েছিলাম। তখনো ৪০০ টাকা ফি দিতে হয়েছিল।
উল্লখ করা ভাল, প্রথম ফি ছিল ৫০০ টাকা।
আপনার কি টাকা দেয়া নিয়ে সমস্যা নাকি রোগ ভাল হওয়া নিয়ে? প্রথমত, যদি টাকা দেয়া নিয়ে সমস্যা হয় তাহলে আপনার উচিৎ সরকারী হাসপাতালে যাওয়া। দ্বিতীয়ত, ডাক্তার তো ঈশ্বর না যে গেলেন আর ভাল হয়ে গেল। অনেক লিভার ডিজিজ ভাল হতে সময় লাগে।
মো আব্দুল করিম বলেছেন: ডা সাহবুদ্দিন, সহকারি অধ্যাপক, ঢাকা শুশু হাসপাতাল যিনি ইইজি করতে বলেছিলেন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তা অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে করার কারনে তা গ্রহন করেনি। অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টারে আবারো করতে বলেছিল। তাই তাঁর কাছে আর যাইনি।
আবারো একই প্রশ্ন করছি। আপনি কি শিশু হাসপাতালে গিয়েছিলেন নাকি তার ব্যাক্তিগত চেম্বারে? যদি তিনি সরকারী হাসপাতালে ই ই জি করার ব্যাবস্থা থাকা সত্ত্বেও আপনাকে বাইরে যেতে বলে তাহলে অবশ্যই তিনি দোষ করেছেন। কিন্তু আপনি যদি তার ব্যাক্তিগত চেম্বারে যান, তাহলে তিনি আপনাকে অন্য কোথাও টেস্ট করাতে বলতেই পারেন।
এখানে কিছু কথা আছে। ই ই জি আজেবাজে কোন জায়গাতে করালে সঠিক রিপোর্ট পাওয়া যাবে না এই জন্য বলেছেন। অথবা উনি আসলেই খারাপ। যদি এটা হয়ে থাকে তাহলে আপনি প্রমাণ সহ মামলা করুণ। অবশ্যই সাহায্য পাবেন।
৩০|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৫৬
মো আব্দুল করিম বলেছেন: ওয়াক ওয়াক...... বুঝেছি আবারো ডাক্তারের কাছে যেতে হবে !!!!
৩১|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:০২
েমা আশরাফুল আলম বলেছেন: General physician's fee- 45 AUD (private 75AUD, maximum 15 minutes) (require appointment, most of the time you will not get the immediate appointment, one or two weeks require to get appointment.
Emergency medical care in Gov. Hospital- 240 AUD (i had to take my baby at 12AM night until 3AM, Got that invoice).
Paracetamol tablet 5AUD (10 tablet), Panadol (paracetamol) elixir for baby 13 AUD. You will not get any antibiotic or sleeping peel without the prescription of a Doctor or GP.
Pregnancy case (ambulence fee 900 AUD) depends on distance.
Hospital fee at Royal Brisbane Womens Hospital for normal delivery (4000AUD) (3 days), surgery 10000 AUD (7 days)
Great service, great facilities, great care, good to have that in our place. (I send all the invoice to my student insurance OSHC (2150 AUD for 36 months family care), except the GP fees and medicine cost , a limit of 35AUD, less than that i have to pay, the exceeding amount will be paid by insurance.
৩২|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:০৫
ইলুসন বলেছেন: মো আব্দুল করিম বলেছেন: @ ইলুসন বলেছেন: এই যোগ্যতা অনেক কষ্ট আর সাধনা করে অর্জন করছে,....
বেশি আত্মঅহমিকা অথবা অংহকার মোটেও ভাল নয়।
এটা আমি বলি নি, এটা আমি আরেকজনেরটা কোট করেছি। কষ্ট করে অর্জন করলে বলবে না কেন? এটা অহমিকা নয়, এটাকে বলে সত্যকথন। সাধনা ছাড়া তো সে এই যোগ্যতা অর্জন করে নি।
মো আব্দুল করিম বলেছেন: @ ইলুসন বলেছেন; আপনের মাথা। মেজাজ খারাপ হইতেছে এখন, আপনার মত ফালতু লোকদের জন্যই ডাক্তারদের মেজাজ খিটখিটে হয় বুঝতে পারলাম।
এইটাই হল ডাক্তারদের আসল চরিত্র। এইতো প্রকাশ পেয়েছে।
হা এটাই আমার আসল চরিত্র। আমি মানুষ, আমার আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, রাগ, হাসি, কান্না সব আছে। কিন্তু আমি আমার কাছে আসা সবাইকে ভাল ভাবে সেবা দিব, আমার শত্রুও যদি আসে আমি তাকে বাঁচাতে চেষ্টা করব। এটাই আসল আমি, এটাই একজন ডাক্তারের মর্যাদা। আপনি উলটা পালটা কথা বলবেন আর আপনাকে হুজুর হুজুর করব? আমি আপনার চাকর বাকর লাগি নাকি? ব্লগে আমি ডাক্তার না, ব্লগে আপনিও ব্লগার আমিও ব্লগার, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারলে আমিও আপনাকে বলব। আপনি আমাকে গালি দিলে আমিও আপনাকে গালি দিব!
৩৩|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:০৭
মো আব্দুল করিম বলেছেন: @ইলুসন: মনে হয় এত কম বুঝিনা যে কোনটা আজেবাজে আর ভাল ডায়াগনস্টিক সেন্টারের পার্থক্য করতে পারবনা। সরকারিতেই গিয়েছিলাম। সমস্যাটা হলো, শ্যামলী শাখা থেকে করতে বলেছিল।
অন্যদের প্রেসক্রিপশনে দেখেছি রেফারড বাই লেখে আচে, আমি বুঝেছিলাম রহস্যটা কি।
বলেছেন: আপনার কি টাকা দেয়া নিয়ে সমস্যা নাকি রোগ ভাল হওয়া নিয়ে?
এইতো আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালেন - ভাল হতে চান_ যত চাব তত দিবেন আবার কথা কি ????
৩৪|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:০৭
"বৃষ্টির কান্না" বলেছেন: ব্লগার ভাই,
আমি নিম্ন লিখিত পোস্ট দেয়ার চার মিনিটের মধ্যেই মডারেটর আমার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে নেয়।আপনারাই বিচার করুন-এই পোস্টে আমি কাউকে ব্যাক্তিগত আক্রম করেছিকিনা, ব্লগের নীতি পরিপন্থী কিছু করেছি কিনা? কি অপরাধে আমার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে নেয়া হলো-বুঝতে পারলামনা।আপনাদের অবগত করা যাচ্ছে-আমি একজন “জেনারেল” মর্যাদার ব্লগার।
একটি সাশ্রয়ী রান্নার রেসিপিঃ- "খানায়ে মউয়াত"
আমি কুদ্দুচিয়া কবীর এই দুর্মুল্যের বাজারে আজ আপনাদের একটি সাশ্রয়ী রান্নার রেসিপি দিচ্ছি। রান্নাটির নাম "খানায়ে মউয়াত"।আমার সাথে আমার সহকারী থাকবেন মিস ফরমালিন।
কুদ্দুচিয়া কবীরঃ ফরমালিন, তুমি আমাকে প্রমান সাইজের একটা ওভেন প্রুফ কাঁচের বাটি দাও।
মিস ফরমালিনঃ আফা এই যে আমি আগেই রেডি করে রেখেছি।
কুদ্দুচিয়া কবীরঃ ঠিকাচে, এবার............
মিস ফরমালিনঃ আফা, আগে রান্না উপাদান গুলো একটু বলে নিলে ভালো হয়না?
কুদ্দুচিয়া কবীরঃ ঠিকাচে, আমি দর্শক-শ্রোতাদের (পাঠক)বলে দিচ্চি- আমি আগেই বলেচি-এটা একটা সাশ্রয়ী রান্না তাই আপনারা কাওরান বাজার পাইকারী স্বব্জী মার্কেট থেকে কেজি পরিমান বিভিন্ন প্রকার স্বব্জীর ঝুটা কুড়িয়ে আনবেন।ইমামগঞ্জ থেকে আধা লিটার পরিমান জাহাজ মার্কা আলকাতরা, যে কোন ক্যামিকেলের দোকান থেকে এক বোতল সালফিউরিক এসিড, এক বোতল এন্ড্রিন এবং এক লিটার পরিমান কেরোসিন কিনে আনবেন। পাঠকবৃন্ধ, সব জিনিষের দাম বাড়লেও ফাহিনা-ফাউক সরকার আপনাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে এই সব জি্নিষের দাম বাড়ায়নি।
মিস ফরমালিনঃ জী আফা, আমাদের সামনেই সব উপাদানগুলো রেডি আছে।
কুদ্দুচিয়া কবীরঃ প্রথমে স্বব্জীর ঝুটাগুলো ওভেন প্রুফ কাঁচের বাটিতে নাও।
মিস ফরমালিনঃ আফা, স্বব্জীর ঝুটাগুলো একটু পানিতে ধুয়ে নেবো?
কুদ্দুচিয়া কবীরঃ না, না, ওগুলো পানিতে মেশানো যাবেনা!বুঝেছো?
মিস ফরমালিনঃ হ্যা আফা বুজ্জী!
কুদ্দুচিয়া কবীরঃ এবার ঐ ময়লা স্ববজীর সাথে এক এক করে কেরোসিন তেল, জাহাজমার্কা আলকাতরা ভালো করে মিশিয়ে নাও।এবার সালফিউরিক এসিড পুরোটাই ঢেলে দাও। সব শেষে এন্ড্রিনটা মিশিয়ে নাও। একটু সাবধানে করবে-যেনো তোমার হাতে না লাগে। ব্যাস হয়ে গেলো ন"খানায়ে মউয়াত" রান্না।
মিস ফরমালিনঃ আফা, এন্ড্রিন দেবো কেনো-ওটাতো মারাত্মক কীট নাশক।
কুদ্দুচিয়া কবীরঃ এন্ড্রীনটা দিলে খাবারের ভিতরে যত রোগ জীবানু আছে-সব মরে যাবে।
ফরমালিনঃ আফা, ফ্লেভারটা কেমন জেনো উৎকট লাগছে!
কুদ্দুচিয়া কবীরঃ ও আচ্ছা! ঠিকাচে- ফরমালিন, তুমি কোন পাব্লিক টয়লেটের ইউরেনাল থেকে কিছু ন্যাপ্তালিন তুলে নিয়ে এসো।এই ফাঁকে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি...... আপনারা আমাদের সাথেই থাকুন...
মিস ফরমালিনঃ আফা, এই যে প্রশাবের ভিতর থেকে ন্যাপ্তালিন তুলে নিয়ে এসেছি......
কুদ্দুচিয়া কবীরঃ ঠিকাচে-এবার ন্যাপ্তালিনগুলো ভালো করে মিশিয়ে নাও......
মিস ফফরমালিনঃ আইচ্ছা!
কুদ্দুচিয়া কবীরঃ দেখেছো ফরমালিন, ন্যাপথালিন মিশানোর পর কি সুন্দর ফ্লেভার বের হছে.........! দর্শক শ্রোতা (পাঠক)আমাদের তৈরী হয়ে গেলো মজাদার “খানায়ে মউয়াত”। আমি এবার খাবার পরিবেশন প্রনালী বলে দিচ্ছি......
প্রথমে দেশের আনাচে কানাচে ঘাপ্টি মেরে লুকিয়ে থাকা বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌম বিরোধী, দেশের ভিতরে বর্ণচোরা বিদেশী দালাল, স্বাধীনতা বিরোধী রাজাকারদের ঐরসে জন্মনেয়া কুলাংগার যারা এখন সামুতে ছাগু /ভাদা তাড়ানোর নামে নিজেদের পুর্ব অপকর্ম ঢেকে রাখার ব্যার্থ প্রয়াসী চিনহিত গালিবাজ, ধর্ম বিদ্বেস্বী, কোরআন অবমাননাকারী এবং সামুতে ক্যাচাল্কারীদের ধরে নিয়ে যান মহম্মদপুর বেড়ী বাঁধের উপড়।এবার এক একটাকে ধরে পিছ মোড়া করে হাত বাধুন, ঠ্যাং বাধুন। এবার চীত করে মাটিতে ফেলে পা দিয়ে ঠাইস্যা পারায়ে ধরে মুখের ভিতরে রান্না করা খাবার জোর পুর্বক এক চামুচ করে খাইয়ে দিন............ ব্যাস কেল্লা ফতে!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ এই খাবার রান্না এবং পরিবেশন সম্পুর্নরুপে নিজ দ্বায়ীত্বে করিবেন।
৩৫|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:১৭
ইলুসন বলেছেন: মো আব্দুল করিম বলেছেন: বলেছেন: আপনার কি টাকা দেয়া নিয়ে সমস্যা নাকি রোগ ভাল হওয়া নিয়ে?
এইতো আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালেন - ভাল হতে চান_ যত চাব তত দিবেন আবার কথা কি ????
মাথায় সমস্যা থাকলে পাগলের ডাক্তার দেখান। আমি এখনো ডাক্তার হই নাই। পড়ালেখা করি। যেটাই কই ওইটাই দোষ। আপনারে জিগ্যেস করছি আপনি ডাক্তারকে ৫০০টাকা ভিজিট দিছেন, দোষ কি এটা নিয়া ধরছেন নাকি রোগ ভাল হয় নাই ওইটা নিয়া দোষ ধরছেন? এটার মধ্যে খারাপের কি আছে? ডাক্তারি পড়তেছি নিজের যোগ্যতা দিয়া, কষ্ট কইরা, আর আমি যদি টাকা কামাই করি তাহলে সৎ উপায়েই করমু। আপনে নিজে সৎ নাকি একবার জিগ্যেস কইরেন, হুদাই ডাক্তার নিয়া লাফান। ব্যাবসা/চাকরি করেন নাকি পড়ালেখা? কি কাজ করেন? বেতন কত? ঘুষ খান? এ বছর টেক্স দিছেন নাকি? প্রতি বছর টেক্স দেন তো সরকাররে?
৩৬|
০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৮
রিপেনডিল বলেছেন: @মোঃ আব্দুল করিম, সরি ভাই বুঝি নাইক্কা, আগে কইবেন তো আপনি ফ্রি খাইবার চান কিন্তু সরকারী হাসপাতালে যাইতে চান না, চেম্বারে গিয়া ফ্রি ডাক্তার দেখাইয়া ভাল হইতে চান। ঠিক আছে কুনু সমস্যা নাই। আমি আমার পরিচিত ডাক্তারদের বলে দিব যে আমার এক ভাই আছে শাহ আব্দুল করিম সে ফ্রি চিকিৎসা চায় পারলে ঔষধ আর টেস্ট সহ, তার জন্য আলাদা ব্যাবস্থা রাইখেন।
যুক্তি বিশ্লেষন করতে না পারলে ব্লগে সময় নষ্ট করবেন না। কোন কথা অযৌক্তিক বলেছি সেটা কোট করে মন্তব্য করুন। যিনি প্রথমবার ৫০০ টাকা পরের বার ৪০০ টাকা নিয়েছেন সেটা তার ব্যাপার,সেই যোগ্যতা তিনি অর্জন করেছেন। আপনি কি আগে থেকে জানতেন না যে এই ডাক্তার এরকম ভিজিট নেন? তারপরও তো গেছেন। আর যদি কম টাকায় চিকিৎসা করাতে চান তো সরকারী হাসপাতালে যান না কেন? তা তো যাবেন না।
যে ডাক্তার স্পেসিফিক্যালি অ্যাপোলো এর কথা বলেছে সে কি এটা চেম্বারে বলেছে নাকি সরকারী হাসপাতালে ডিউটিতে বলেছে? কাজটা অবশ্যই খারাপ। উপযুক্ত প্রমান সহ আপনি চাইলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারেন। বিচার ব্যবস্থা তার বিচার করবে কিনা সেটা বিচার ব্যবস্থার ব্যাপার। এই এক লোকের জন্য সব ডাক্তারের গুষ্টি উদ্ধার করে ফেলবেন তা তো হয় না। বাংলাদেশের কোন এক নেতা চোর বলে বাংলাদেশের সবাই চোর এই কথা কি বলা যায়? তাছাড়া ডায়গনষ্টিক সেন্টারগুলোর মনিটরিং প্রয়োজন। অনেক সময় মেডিকেল স্টুডেন্ট রা অসুস্থ হলে এবং টেস্ট করার প্রয়োজন হলে কেউ কেউ নামকরা ডায়গনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করিয়ে আনে নিজেদের হাসপাতালে না করিয়ে, অনেকে ভরসা পায় না। সুত্রাং দোষ এক লেভেলের নয়। সমগ্রে সিস্টেমের।
আপনাকে একটা ভাল পরামর্শ দেই। আপনি পরবর্তীতে চিকিৎসা করাতে গেলে কোন সরকারী হাসপাতালে ভর্তি হন। টাকার সমস্যা থাকলে চেম্বারে যাওয়ার দরকার নেই।
৩৭|
০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩১
মেহদী১০ বলেছেন: যারা এখানে ডাক্তার আছেন কিংবা হচ্ছেন তাদের কথা শুনে যুক্তি শুনে ভালই লাগল । হয়ত আপনারা ঠিক । কিন্তু সাধারন মানুষদের আপনাদের সম্পর্কে কি ধারনা তাও আপনাদের শোনা উচিত । আপনারা আপনাদের যুক্তিকে প্রতিষ্ঠিত করছেন । হয়ত সবাই একরকম না । আমি যাদের কাছে গেছি তাদের কাছে আমার অভিজ্ঞতা সুখকর ছিল না । তবে ডাক্তারি পেশার উদ্দশ্য যদি খালি টাকাই হয় তবে আমি একমত হতে পারলাম । যাই হোক ডাক্তারদের অনেক পড়াশুনা করতে হয় । এটা আমিও জানি । তাদের খাটনির প্রাপ্য টাকা অনেকেই বলেছেন । এটা আমি মেনে নিলাম ।
তবে এত কিছু যখন সবাই বললেন তখন আমার বাবার চিকিৎসা নিয়ে একটা ঘটনা না বলে পারলাম না ।
আমার বাবার হঠাৎ পায়ে প্রচন্ড ব্যাথা শুরু হল । তো সকাল বেলা ১ নামি ডাক্তারের কাছে গেলাম আমি আর আমার বাবা । রোগ তো আর বলে কয়ে আসে না যে আগের রাতে সিরিয়াল দিব । আর আগে সিরিয়াল না দিলে বলে রোগি দেখেন না ডাক্তার সাহেবরা । তো সবার দেখা প্রায় শেষ । শেষের আগের জন রোগি দেখছেন । মানে কাল রাতে সিরিয়াল দেওয়া রোগি আর একজন আছে আর আমার বাবা বাদ আছে । আমার বাবাকে যেন একটু দেখেন সেজন্য যিনি লিস্ট নেনে তাকে একটু রিকুয়েস্ট করলাম । তিনি বললেন বলে দেখি । কিন্তু শেষের আগের জন একটা অকাম করে ফেলছে । তিনি নাকি ডাক্তারকে তার ফিস থেকে ৫০ টাকা কম দিছেন । যার কারনে তিনি আজ আর কোন রোগি দেখবেন না । এমনকি যিনি আগের রাতে সিরিয়াল দিছেন তাকেও না । আমার বাবার পায়ে প্রচন্ড ব্যাথা । তাই তিনি এটা সহ্য করতে পারলেন না । যখন ডাক্তার তার রুম থেকে বের হলেন তাকে অনেক অনুরোধ করলেন ।
টাকাটা হয়ত আমাকে দিতেই হবে সেটা সমস্যা না । সমস্যা হল এখনই আমার সেবা দরকার । কিন্তু তার নাকি আর সময় নাই ।
এখন আমাকে বলেন আপনারা কি এমন ডাক্তার হবেন ???? আমি জানি আপনার এমন নন । এই আশাই করি আপনাদের কাছ থেকে । আপনারা টাকা পাবেন কিংবা টাকা আপনাদের দিবই কিন্তু মানবতা তো আপনাদের ব্যাপার । এমন ঘটনা সব জায়গায় ঘটে । হয়ত এরও একটা ব্যাখা দিবেন কিংবা বলবেন সবাই এমন না । বাস্তবতা কিন্তু এটাই ।
যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ অনেক ঝগরা করলাম । আসেন কোলাকুলি করি । আপনাদের (ডাক্তারদের) সাথে মিল রাখা দরকার পরে আপনাদের দরকার পরলে যাতে ফ্রিতে চিকিৎসা করাতে পারি কিংবা সাজেসন পেতে পারি । কি বলেন চিকিৎসা না করালেও মাঝে মাঝে আপনাদের ব্লগে যাইয়া সাজেসন পামু তো ??????
৩৮|
০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩২
েমা আশরাফুল আলম বলেছেন: Doctors in Bangladesh (Govt.) are working in a very low facility system, it is really a surprising matter how they cope with the situation and give service to people.
In a upazilla hospital at least 10 doctor with sufficient staff nurse and medical assistant should present, barely two or three doctors, one medical assistant, 2 or three nurses with or with out any pharmacist or cleaner , ambulance, ambulance driver present ( govt. would not able to transfer or deploy required personnel over there), they are giving service to approximately 400,000 pleople in an average upazilla. Definitely it's surprizing.
Govt. giving 6 or seven thousand tablet, capsule or others and told them to dispense for the next 6 months or even year.
Are these people ROBOT to give service for 24 hours, some time even they don't get time to eat lunch or dinner in proper time, if they got time then a call come to attend a patient immediately. Sometime they spend the whole night for severe patient.
It's our lack of judgement we don't consider other people's situation. At least doctors should get the respect, one or two cases some people are talking are not significant, there are hundreds of thousands cases which can told us the good story of healing. If we have a good governance, hope we will overcome.
৩৯|
০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪১
েমা আশরাফুল আলম বলেছেন: "আমার বাবার হঠাৎ পায়ে প্রচন্ড ব্যাথা শুরু হল । তো সকাল বেলা ১ নামি ডাক্তারের কাছে গেলাম আমি আর আমার বাবা । রোগ তো আর বলে কয়ে আসে না যে আগের রাতে সিরিয়াল দিব "
পায়ে ব্যাথা, আর আপনি নিয়ে গেছেন busy নামি ডাক্তারের কাছে, MBBS doct. would properly treat him, and your father would get treatment immediately.
০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
মেহদী১০ বলেছেন: ভাই স্পেসালিস্ট ডাক্তারের কাছে নিতেই একজন এম.বি.বি.এস ডাক্তার সাজেস্ট করছিল । যদিও তিনি মোবাইলে সাজেসন দিছিলেন ।
৪০|
০৩ রা জুন, ২০১১ রাত ৮:০৩
েমা আশরাফুল আলম বলেছেন: ভাই এই এক problem, সবাই specialist চায়। normal protocol should be GP (MBBS) > consultant (specialist) > senior specialist > Board
or primary health care (upazilla hospital)> secondary health care (district hospital)> tertiary hospital ( medical College, BSMMU).
But we love to go medical college hospital or BSMMU for our fever or pain.
This is breaking the total system. Specialist doctor become too busy and are not capable of attending next serious patient.
৪১|
০৩ রা জুন, ২০১১ রাত ৮:১০
রিপেনডিল বলেছেন: তিক্ত কিছু অভিজ্ঞতা সবারই থাকে বিভিন্ন ক্ষেত্রে তবে যখন আপ্নারা ব্যাপারটিকে জেনারেলাইজড করে ফেলেন তখন সমস্যা হয়। আপনার বাবার পায়ে ব্যাথা হয়েছে আপনি নিকটস্থ কোন ডাক্তারের কাছে যান, যাচ্ছেন এমন এক ডাক্তারের কাছে যার ব্যাপারে আপনি জানেন আগের রাতে সিরিয়াল দিতে হয়। আজকাল ডাক্তারের তো অভাব নেই। রাস্তার মোড়ে মোড়ে ডাক্তার পাওয়া যায়। কোন একটা অসুখ হলেই বড় ডাক্তারের কাছে ছুটে যেতে হবে এমন কোন কথা নেই। আর যদি বড় ডাক্তারের কাছে যেতে চান তাহলে তাদের এটিচিউড আপনাকে মেনে নিতেই হবে।
০৩ রা জুন, ২০১১ রাত ৮:৫২
মেহদী১০ বলেছেন: ছোট ডাক্তারে চিকিৎসা করে রোগ ভাল হয় কিনা এটা ১টা টেনসন । রোগি যদি মনে করে সে ভাল ডাক্তার না তাহলে তার চিকিৎসায় রোগি ভাল হবার সম্ভাবনা কম । কেননা ৭০% রোগ ভাল হওয়া নির্ভর করে রোগির আত্তবিস্বাসের উপর যেটা ডাক্তারাই সৃষ্টি করতে পারে । তাই সবাই স্পেসালিস্ট খোজে । বড় বড় ডাক্তারের কাছে গেলেই সবাই ভাবে আমি সুস্থ হব এতেই কিন্তু মানসিকভাবে তার রোগ অনেকটাই ভাল হয়ে যায় । এ মনমাসকিতা সব ডাক্তাররা তৈরি করতে পারল খুব ভাল হত ।
৪২|
০৩ রা জুন, ২০১১ রাত ৯:০৯
মো আব্দুল করিম বলেছেন: @ ইলুসন বলেছেন: মো আব্দুল করিম বলেছেন: বলেছেন: আপনার কি টাকা দেয়া নিয়ে সমস্যা নাকি রোগ ভাল হওয়া নিয়ে?
এইতো আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালেন - ভাল হতে চান_ যত চাব তত দিবেন আবার কথা কি ????
মাথায় সমস্যা থাকলে পাগলের ডাক্তার দেখান। আমি এখনো ডাক্তার হই নাই। পড়ালেখা করি। যেটাই কই ওইটাই দোষ। আপনারে জিগ্যেস করছি আপনি ডাক্তারকে ৫০০টাকা ভিজিট দিছেন, দোষ কি এটা নিয়া ধরছেন নাকি রোগ ভাল হয় নাই ওইটা নিয়া দোষ ধরছেন? এটার মধ্যে খারাপের কি আছে? ডাক্তারি পড়তেছি নিজের যোগ্যতা দিয়া, কষ্ট কইরা, আর আমি যদি টাকা কামাই করি তাহলে সৎ উপায়েই করমু। আপনে নিজে সৎ নাকি একবার জিগ্যেস কইরেন, হুদাই ডাক্তার নিয়া লাফান। ব্যাবসা/চাকরি করেন নাকি পড়ালেখা? কি কাজ করেন? বেতন কত? ঘুষ খান? এ বছর টেক্স দিছেন নাকি? প্রতি বছর টেক্স দেন তো সরকাররে?
আমি বলি আপনি কেমন সৎভাবে পয়সা কামাবেন বোঝার বাকী নেই? আপনি এখনো ছাত্র তারপরেও যে প্রশ্নগুলো করেছেন তাতেই সব বুঝে গেছি।
আর একটা অভজ্ঞতা দিয়ে শেষ করতে চাই। গুলশান ২ এ শাহাবুদ্দিন মেডিকেল কলেজ নামে একটি বেসরকারি মেডিকেল কলেজ আছে জানেনতো? জানা না থাকলে আজ জেনে নিবেন। এটা দোষের কিছু না কারণ আপনি এখনো ছাত্র।
দু'বছর আগে আমার এক বন্ধুর বাবা দুর্ঘটনায় মাথায় আঘাত পেলে তাঁর জরুরি অপারেশনের প্রয়োজন হয়। উল্লেখিত মেডিকেলে ভর্তি করা হয়েছিল। টাকা নিয়ে যেতে একটু সময় লাগছিল তাই টাকা হাতে না পেয়ে কাটাছেড়ার পর সেলাই না করে ফেলে রেখেছিল। অনেক অনুরোধ করার পরেও সেলাই না করে বাইরে এসে দাড়িয়ে ছিল। সে সত্যটা বলেছিল কিনা জানিনা তবে বাইরে এসে বলেছিল যে কেটে ফেলে রাখা হয়েছে- টাকা হাতে পাওয়ার পর সেলাই করব।টাকা হাতে পেয়ে পরে ভিতরে গিয়েছিল। সে সত্য নাকি মিথ্যা বলেছিল অপনারা যারা ডাক্তার হচ্ছেন তারা ভাল বলতে পারবেন। আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম।
এমন অভিজ্ঞতার পর ডাক্তারদের নিয়ে ভাল ধারণা কেমনে হবে বলেনতো।
দোয়া করি আপনি যেন এমন না হন।
বিনা পয়সায় চিকিৎসা করতে নয়; ডাক্তারদের কাছ থেকে একটু ভাল ব্যবহার সবাই আশা করে।
প্রাইভেট প্র্যাকটিস করবেন; এটা খারাপ কিছু না। তবে বাড়তি ফি না নিয়ে একজন রোগীকে এক সপ্তাহের একটা ফলোআপ রাখলে ভাল। তাছাড়া, গরিব রোগী হলে ফিক্সড ভিজিট না নিয়ে তার সামর্থের মধ্যে ফি নিলে ডাক্তার সম্পর্কে মানুষের পজিটিভ ধারণা জন্ম নিবে; মানুষ ভালবাসবে।
৪৩|
০৩ রা জুন, ২০১১ রাত ৯:২৬
রিপেনডিল বলেছেন: এই মন মানসিকতা ডাক্তার কিভাবে তৈরী করবে যদি তার কাছে না যান? সর্দি জ্বর হলেও যদি স্পেশালিশস্ট খোজেন তাহলে আর কি বলার আছে। সাধারন নিয়মে আগে যাওয়া উচিত একজন এমবিবিএস ডাক্তারের কাছে, তিনি আপনাকে পর্যবেক্ষন করে উপযুক্ত পরামর্শ দেবেন এবং তিনিই বলবেন স্পেশালিস্ট এর কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা।
রোগীর আত্ত্ববিশ্বাসের উপর রোগমুক্তি অনেক খানি নির্ভর করে সত্য তবে এই ক্ষেত্রে বাংলাদেশের রোগীদের নিজের উপর বিশ্বাস তো দূরে থাকুক ডাক্তারের উপরেও বিশ্বাস নেই। স্পেশালিস্ট ডাক্তারের ট্রিটমেন্টে থাকা অবস্থাতেও তারা যান কবিরাজ, পীর, পানি পড়া, হারবাল, ইউনানী আর হোমিওপ্যাথি খেতে।
৪৪|
০৩ রা জুন, ২০১১ রাত ৯:৩০
রিপেনডিল বলেছেন: @আব্দুল করিম, আপনি যে উদাহরন দিলেন সেরকম উদাহরন এমন আরো অনেক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জেনারেলাইজ করে ফেলছেন বিষয়টাকে। আপনি শাহাবুদ্দিন মেডিকেলে গিয়েছেন তারা যে কাজটি করেছে সেই অপরাধ তাদের। সরকারী হাসপাতালে গিয়েছেন কোনদিন, সেখানে এমন কোন ঘটনা ঘটার প্রশ্নই ওঠে না।
গরীব রোগি হলে সামর্থ অনুযায়ী ভিজিট এটা নতুন ব্যাপার নয়, খুবই প্রচলিত, অনেক ডাক্তারই ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন, ফ্রি হেলথ ক্যাম্প এ যান।
৪৫|
০৩ রা জুন, ২০১১ রাত ১১:৪৯
আকাশগঙ্গা বলেছেন: ধুর ভাইয়েরা আপনারা কি শুরু করলেন?বাদ দেন।
আব্দুল করিম একজন বিশাল জ্ঞানী মানুষ।এত জ্ঞানের ভারে উনি হাটতে পারেন না।
পাগল ছাগলের সাথে কথা বলে টাইম নষ্ট করার কোন মনে নেই।
৪৬|
০৪ ঠা জুন, ২০১১ সকাল ৮:৪৭
মো আব্দুল করিম বলেছেন: @ রিপেনডিল বলেছেন: সরকারী হাসপাতালে গিয়েছেন কোনদিন, সেখানে এমন কোন ঘটনা ঘটার প্রশ্নই ওঠে না।
গরীব রোগি হলে সামর্থ অনুযায়ী ভিজিট এটা নতুন ব্যাপার নয়, খুবই প্রচলিত, অনেক ডাক্তারই ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন, ফ্রি হেলথ ক্যাম্প এ যান।
এবার নিশ্চিত প্রমাণ করে দিলেন আপনি বাস্তবতা থেকে কত পিছিয়ে।
আলোচনার বিষয়টা ছিল শুধু সরকারি হাসপাতাল নয়; ডাক্তাদের নিয়ে মানুষের ধারণা ও অভিজ্ঞতা নিয়ে।
পড়াশুনা শেষ করুন, কলেজ গন্ডির বাইরের জগৎটা কিছু দেখুন-- তারপর......।
@আকাশগঙ্গা বলেছেন: পাগল ছাগলের সাথে কথা বলে টাইম নষ্ট করার কোন মনে নেই।
মানুষের কাছে যখন আর কোন যুক্তি না থাকে ঠিক তখনই অন্য কোন উপায় না পেয়ে গালিগালাজ শুরু করে বলেই শুনেছি।
সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের একটি প্রকল্প বাস্তায়নে; স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত যতজন ডাক্তারের সাথে একসাথে কাজ করেছি আপনি হয়তো তা করতে পারেন নি। তছাড়া উপকারভোগীদের সাথে কথা বলে ডাক্তারদের সম্পর্কে তাদের যে অভিজ্ঞতার কথা শুনেছি, আপনি হয়তো সেটাও শুনেন নি।
সুতরাং এ বিষয়ে আর একটি কথাও লিখব না।
৪৭|
০৪ ঠা জুন, ২০১১ সকাল ১০:০৬
রিপেনডিল বলেছেন: নিজেকে মহাজ্ঞানী প্রমান করার কি ব্যার্থ প্রচেষ্টা আপনার। সরকারী হাসপাতাল কি বাস্তবতা বিবর্জিত? এগুলো হাসপাতাল নয়? এখানে ডাক্তার রা চিকিৎসা দেন না? ফ্রি চিকিৎসা চান আবার সরকারী হাসপাতালেও যাবেন না। প্রাইভেটে যেয়ে ".।।।" মারা খাবেন তারপর সমগ্র বাংলাদেশের সব ডাক্তারদের ধুয়ে দেবেন। এই স্বভাবের কারনেই এই দেশের উন্নতি এত ধীর গতির।
৪৮|
০৪ ঠা জুন, ২০১১ দুপুর ১২:১৬
আকাশগঙ্গা বলেছেন: @আব্দুল করিম পন্ডিতজী আমি ডাক্তার নই।ইঞ্জিনিয়ার।
৪৯|
০৫ ই জুন, ২০১১ রাত ১:১৩
েক আিম বলেছেন: @আব্দুল করিম: এই লোকটা ভয়াবহ ভাবে মেন্টালি শকড। এই লোক আজীবন ২০ টাকার কবিরাজ বা ৩০ টাকার হোমিওপ্যাথ দেখাইছে। তার ডাক্তার বলতে এই দৌড়। কোন ডাক্তার ৫০০ আর পরের বার ৪০০ নিতে পারে এইটা দেইখা ই সে শকড।
৫০|
০৭ ই জুন, ২০১১ দুপুর ২:০৮
মো আব্দুল করিম বলেছেন:
আরো কিছু মন্তব্য প্রত্যাশা করেছিলাম। কোন পেশাজীবিদেরই ঢালাও ভাবে দোষারোপ করা ঠিক নয়। একটু খুঁচা দিয়েছিলাম আর কি। যাক সে কথা, অনেক তর্ক-বিতর্ক পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করানো তো হল। এবার দেখা যাক আমাদের তর্ক-বিতর্ক ও যুক্তির মাধ্যমে কি বের হয়ে আসল; দু'একজন ডাক্তার ব্যতিক্রম ছাড়া সাবাই ভালই হয়। হবেনই না কেন যারা ডাক্তার হন তারা সবাই তো প্রথম সারির ছাত্রছাত্রীরা।
আমি এখানে যে উদাহরণগুলোর কথা উল্লেখ করেছিলাম তার মধ্যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ঘটনাটি বিশ্বাসযোগ্য; অন্য দু'টি বিভিন্ন জনের কাছে শুনেছিলাম। সত্য কি না জানিনা। তর্কের খাতিরে এখানে উল্লেখ করেছিলাম আরকি।
গত ৪ বছর ধরে পিপিপি র মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হচ্ছে। ১৩ টি জেলায় ৭১ টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে। সেই সুবাদে ১৩ জন সিভিল সার্জন, তাঁর সাথে ডেপুটি সিভিল সার্জন, MODC, MOCS, MO এবং ৭১টি উপজেলায় ৭১ জন UH&FPO তাঁর সাথে RMO, MO মিলে মোট কম করে হলেও ২৫০ জন ডাক্তারের সাথে যোগাযোজের মধ্যমে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে হচ্ছে। তাছাড়া, আমাদের টিমের ২০ জন সদস্যের মধ্যে ১৪ জনই ডাক্তার। তাঁদের সবাই যদি খারাপ হতো (এখানে যেভাবে উল্লেখ করেছিলাম) তাহলে কি কখনো এখানে ৪ বছর কাজ করতে পারতাম? সত্যি কথা বলতে কি যা দেখেছি ডাক্তাররা অন্য যে কোন পেশাজীবির থেকে মানুষের সাথে ভাল ব্যবহার করে। তবে হ্যা, দু'একজন ব্যতিক্রম থকতে পারে, কিন্তু তাই বলে সবাইকে কখনো দায়ী করা মোটেও ঠিক নয়। দু'একজন ডাক্তার নিয়ে নেতিবাচব মনোভাব থাকলেই সবাইকে যদি কেউ দায়ী করে তবে কি মেনে নেওয়া যায়? উল্লিখিত সংখ্যক ডাক্তারের সাথে যোগাযোগ করতে গিয়ে আমি ২ জন ব্যতিক্রম পেয়েছি। সেটা থাকতেই পারে। তাঁদের আচরণগত কৌশল ভিন্ন হতে পারে, এজন্য তাঁদেরকেও দিষী বলা ঠিক হবে না বলেই আমি মনে করি।
এখানে একজন উল্লেখ করেছেন যে, টাকা খরচের কথা চিন্তা করে অনেক ডাক্তার টেস্ট কমিয়ে দেন। কথাটি বাস্তব সত্য। কিছুদিন আগে আমার মাকে নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ড. মোহিত কামালের কাছে গিয়েছিলাম। তিনি কিছু টেস্ট দিয়েছিলেন। আগের টেস্ট রিপোর্টগুলো বের করে দেখালাম, এগুলো দেখে তিনি বললেন যে এই টেস্টগুলো আর করা লাগবেনা।
মিরপুর ১ এ সাইক ডিজিটাল ল্যাবে যে ডাক্তারবৃন্দ বসেন তাঁদের মধ্যে সাধারণত ড. আব্দুল্লাহ আল মাহমুদ ও ড. জেসমিন আক্তারের কাছেই আমাদের পরিবারের সদস্যরা যাই। ডাক্তার সম্পর্কে নেতিবাচক মনোভাব আছে এমন কেউ যদি কখনো তাঁদের কাছে যায়; আমি আশা করি তাদের সেই মনোভাব অবশ্যই পরিবর্তন হবে।
গরীবের জন্য কম ফি এর ব্যাপারটিও সত্য। গ্রামের বাড়িতে বেড়াতে গেলে আমার বাড়ির সাথেই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে সেখানে যাওয়া হয়। বিকালে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা বিভিন্ন ফর্মাসিতে বসে রোগী দেখেন। আমি নিজে দেখেছি যে সেখানে নির্দিষ্ট কোন ফি নেই। ডাক্তারকে দেখানোর পর রোগীরা যার যার সামর্থ অনুসারেই ফি দিয়ে যায়।
আমরা এখনে তর্কের খাতিরে অনেক কথাই বলেছি। তর্ক করতে গিয়ে আমরা অশালীন কোন শব্দ প্রয়োগ থেকে বিরত থাকব। তর্ক-বিতর্ক ও পক্ষে-বিপক্ষে যুক্তির মাধ্যমে আমরা কিছু শিখব এই প্রত্যাশাই করি।
ব্লগার ভাইয়েরা ইতোপূর্বে শুধু তর্কের খাতিরেই তর্কের জন্যই আপনাদের সময় নষ্ট করলাম বলে দুঃখিত।
৫১|
০৭ ই জুন, ২০১১ দুপুর ২:২৫
রিপেনডিল বলেছেন: আব্দুল করিম, অবশেষে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে
৫২|
০৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৭
মো আব্দুল করিম বলেছেন: @ রিপেনডিল বলেছেন: আব্দুল করিম, অবশেষে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনি কি আমার পুরো লেখাটা পড়েন নাই? আমি তো বলেছি যে, একটু খুঁচা দিয়েছিলাম এবং ইতোপূর্বে শুধু তর্কের খাতিরেই তর্ক করেছি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১১ দুপুর ১:১২
সীমানা পেরিয়ে বলেছেন: শুধু ডাক্তার কেন....ডাক্তার-মোক্তার-হাকিম-উকিল-পুলিশ-ফুলিশ-অফিসার-আমলা-মন্তিরি-মিনিস্টার সবাই কসাই হয়ে গেছে....

খবরে দেখলাম এক প্রধান বিচারপতি রায় দিয়ে ১০ লক্ষ টাকা হাদিয়া নিয়েছেন।
এক সময় সব বাঙ্গালী মাত্রই কসাই বলে ডাকা শুরু হবে......