নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ মেহেদী নিজাম

আহমেদ মেহেদী নিজাম › বিস্তারিত পোস্টঃ

স্বরচিত কবিতা- ১

০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২২

আশা
আহমেদ মেহেদী নিজাম

সে যে ফাগুনেরই পলাশ শাখে
কুহুকুহু মূর্ছনা
সে যে বসন্তেরই ফুল্ল শাখি
ঘন নীল অঞ্জনা।
সে যে সূর্যমুখীর ফুলের ওপর
ভ্রমরেরই গুঞ্জনা
সে যে শীর্ণধারা নদীর ওপর
ঝর্ণাধারার শিঞ্জনা।
সে যে হেমন্তেরই শিউলী শাখে
হারিয়ে যাওয়া যন্ত্রণা
সে যে কাঞ্চনেরই ফুলের মাঝে
বুজিয়ে যাওয়া বঞ্চনা।
সে যে হৈম ধানের শীষের ওপর
উড়ি-উড়ি চন্দনা
সে যে ঝুমকো লতার ঝোপের ওপর
নবীন আলোর মন্ত্রণা।
সে যে কন্টকিত ধরাধামে
নতুন দিনের খঞ্জনা
কণ্ঠে তাহার উচ্ছ্বসিত
নবজীবনের বন্দনা।
সে কি বুনো ফুলের ঝোপের থেকে
ভেসে আসা গন্ধ না?
সে কি ঝিরিঝিরি হাওয়ায় ভাসা
বুলবুলিরও ছন্দ না?
সে যে গন্ধরাজের শীর্ণ শাখে
নবীন পাতার স্পন্দনা
সে যে আশা ভালোবাসা
জীবনেরই বন্দনা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ বাহ্ !

আপনি তো দারুণ লিখেছেন !! খুব সুন্দর হয়েছে কবিতাটা !! ব্লগে স্বাগতম আপনাকে !!

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

আহমেদ মেহেদী নিজাম বলেছেন: কবিতাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। একটা তথ্য জানতে চাই। আমি যখন কবিতাটা টাইপ করি, তখন স্পেসিং দিয়েছিলাম লাইন ডানে-বামে সরানোর জন্য। কিন্তু, যখন প্রিভিউ করি এবং যখন শেষ পর্যন্ত এটি পোস্ট হয়, তখন লাইনের ইন্ডেনটেশন অটোমেটিকালি ডিলিট হয়ে যায়। কীভাবে এটার সমাধান করা যায়, জানালে উপকৃত হতাম। এডিট অপসনে গেলে আমি যেভাবে লাইন ইন্ডেনটেশন দিয়েছিলাম সেটি এখনও দেখা যায়। কিন্তু, প্রিভিউ আর পোস্ট দিলে আগের মতোই সব ইন্ডেনটেশন ডিলিট হয়ে যায়।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে যদি এই নিয়ে সাহায্য করতে পারতাম তবে আমি আনন্দিত হতাম কিন্তু এই নিয়ে আমার কোন জানাশোনা নেই !! তবে একটু দেখুন তো প্রতি স্তবকের পর পর স্পেস রেখে দেখুন তো হয় কী না !! ধন্যবাদ আপনাকে !!

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৮:০২

আহমেদ মেহেদী নিজাম বলেছেন: ম্যানুয়ালি স্পেস দিয়ে দেখেছি। আবার, ওয়ার্ড ফাইল থেকে কপি করে পেস্ট করেও দেখেছি। টাইপ করার সময় স্পেস নেয়। আবার, ওয়ার্ড ফাইল থেকে কপি করে পেস্ট করলেও স্পেস নেয়। কিন্তু, যখনই প্রিভিউ দেখি এবং পোস্ট করি তখনই স্পেসগুলো ডিলিট হয়ে যায়। আমি এই ব্লগসাইটে যত পোস্ট দেখলাম তার সবগুলোতেই সব প্যারাগ্রাফ লেফট-অ্যালাইন্ড। মনে হয় এইটাই এখানকার নিয়ম। ধন্যবাদ আপনাকেও কমেন্টের জবাব দেয়ার জন্য।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার! দারুন ছন্দবদ্ধ কবিতাখানি বেশ ভাল লাগলো।

লিখতে থাকুন।

হ্যাপি ব্লগিং।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৮:০২

আহমেদ মেহেদী নিজাম বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৮:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন:


এখানে দেখুন তো কোন অপশনে গেলে আপনার কাঙ্খিত কাজটি হয় !!

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৮:২১

আহমেদ মেহেদী নিজাম বলেছেন: ধন্যবাদ ভাই। আমি তো ফোনেটিকে টাইপ করি। বাকি অপশনগুলোও ট্রাই করে দেখবো কোনটাতে কাজ হয় কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.