নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

পুরানো কথা !!!!!!!

হাসান মেহেদী

মানুষে মানুষে যোগাযোগ গড়ে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হাসান মেহেদী › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: বাড়ীওয়ালা কতৃক বল প্রয়োগ পূর্বক ভাড়াটিয়া উচ্ছেদ কি আইনগত?.

০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১

গতমাসের (জুলাই-২০১৪) ২১ তারিখে বাসা থেকে বের হওয়ার সময় সিড়ি দিয়ে নামছি (আমার বাসা তিন তলায়) দ্বিতিয় তলায় আসতেই বাড়িওয়ালী দাদী পেছন থেকে ডাকলেন, আমি থামতেই তিনি বলতে লাগলেন; আগামীমাস থাকার পর অর্থ আগস্ট মাস থাকার পর সেপ্টেম্বর মাসের ১ তারিখে বাসা ছেড়ে দিতে হবে। আমি তার সাথে কথা না বাড়িয়ে আমার কাজে চলে গেলাম এবং পরে বাসায় ফেরার পর আমার স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পর বাড়িওয়লাকে আমার স্ত্রীর মাধ্যেমে জানালাম যে- আমি বাসা ছাড়তে ২ মাস সময় নেব। কিন্তু বাড়িওয়ালা বলপ্রয়োগ পুর্বক আমাকে তার বেধে দেয়া সময়ের মধ্যেই বাসা ছাড়ার নির্দেশ দেন। সাম্মানিত পাঠকবৃন্দের কাছে আমার জিজ্ঞাসা কোন প্রকার কারন বা অভিযোগ ছাড়াই শুধুমাত্র বাড়িওয়ালার সার্থ উদ্ধারের জন্য বাড়িওয়ালা নির্দেশ মানতে আমি কি বাধ্য ? পাঠক আপনার মতামত পোস্ট করে সাহায্য করবেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

শাহ আজিজ বলেছেন: রেন্ট কোর্টে ঝুলিয়ে দিন। পুরো ওয়ারিশ সহ । কারন সবাইকেই হাজির হতে হবে ওই টাকা তোলার জন্য। ইতিমধ্যে আপনি একটা ভালো বাসা খুজে চলে যাবেন ।

২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

রাজিব বলেছেন: যতদূর জানি আইন ভাড়াটিয়ার পক্ষে, কিন্তু বাস্তবতা হল বাড়ীওয়ালার টাকা ও মাস্তান শক্তি বেশী থাকে।
যাই হোক আপনি কি ভাড়া নেয়ার সময় কোন চুক্তি করেছিলেন? চুক্তি করে থাকলে শর্তে কি লেখা ছিল? আর না করে থাকলে বাড়ি ভাড়ার রশিদ বা যে কোন বিল (কারেন্ট বিল), ডিশের বিল এমন কোন বিলের কপি নিয়ে কোন উকিলের সঙ্গে কথা বলুন। ভুলেও নিজে নিজে মাতব্বরি করতে যাবেন না। তাহলে দীর্ঘমেয়াদী ঝামেলায় জরিয়ে যেতে পারেন।

৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

ছণ্ণ্ ছাড়া বলেছেন: বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১

৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

একিউমেন০৮ বলেছেন: ঝামেলা করতে চাইলে করতে পারেন। তবে আপনার সময়, সামর্থ না থাকলে এড়িয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.