| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান সজীব
আমার বিবেক আমার ধর্ম,আমার যুক্তি আমার পথ প্রদর্শক,আমার মানবতায় আমার মুক্তি
কয়েকটি কথাঃ
১. বাংলাদেশের বৈদেশিক আয়ের সর্বোচ্চ খাত গারমেন্টস শিল্প টিকে আছে কার জন্যে? নারীর জন্যে। জোব্বা টুপি পড়া হুজুরের জন্যে নয়।
২. প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিয়ে হাজার ছেলের মাঝে মেধা দিয়ে স্থান করে নেয় কে? নারী। কউমি মাদ্রাসার তোতাপাখির মত আরবি পড়া ছাত্র নয়।
৩. প্রতিবছর একমাত্র মেডিকেল থেকে শুধু গাইনী বিভাগের নারী ডাক্তার কতজন বের হয় জানেন? এরা আপনারই স্ত্রী বা আত্মীয়কে গর্ভপাত করিয়ে আপনার হাতে তুলে দিচ্ছেন ফুটফুটে শিশুটিকে। কোনো জেহাদী ইসলামিস্ট নয়।
৪. প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কতজন নারী প্রকৌশলী বের হয় হিসাব রাখেন? এরা জাতীয় প্রবৃদ্ধিতে GDP তে যে ভুমিকা রাখে তার ১০ ভাগও কি ওই জামাতী/হেফাজতী করতে পারে?
৫. ব্যাংক এর ফ্রন্ট ডেস্ক এ কতজন নারী দক্ষতার সাথে কাজ করছে সে হিসাব রাখেন? পারবেন জোব্বা পড়া হুজুর দিয়া ব্যাংক চালাতে? চালান দেখি।
৬. মানুষ গড়ার কারিগর শিক্ষকতা পেশায় চরমভাবে সফল কে জানেন? নারী।
৭. সন্ধ্যা ৭ টা কিংবা রাত ১০ টার সংবাদে কে আপনাকে খবর পড়ে শুনায় বলেন তো? নারী। পারবেন কউমি মাদ্রাসা থেকে একজন সামিয়া জামান বের করতে?
৮. এসব পেশাগত কাজ শেষ করে এসে আপনারই প্লেটে ভাত তুলে দেয় কে? নারী।
৯. ঘরে বাইরে সবকিছু মেইনটেইন করা প্রকৃত অলরাউন্ডার কে? নারী।
১০. অলরাউন্ডার সে কিভাবে হয়েছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাথে সহবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লেখাপড়া করে। বোরকা পড়ে নিনজা সেজে মাদ্রাসায় আরবি পড়ে না।
১১. এতই যখন নারী বিদ্বেষ, স্ত্রী হিসেবে একজন শিক্ষিত জীবনসঙ্গী কেন চান?
১২. আপনার আয়ে যখন সংসার চলেনা তখন স্ত্রী কে কেন উপার্জন করতে চাকুরি করান? তখন আপনার হেফাজতী/জামাতী ইসলামিস্ট আপনাকে সাহায্য করেন না? তখন আপনার ফতোয়া কই থাকে?
১৩. পড়ান কেন নিজের মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে,নাচ শেখাতে কেন নিয়ে যান? বোরকা পড়াইয়া নিনজা বানায়া ঘরে বসায় রাখেন না কেন?
১৪. ওইসব ফতোয়াবাজ আল্লামা আর আপনার মত সুবিধাবাদী ইসলামিস্ট এর কাছে নারী শুধুই ঘরের আসবাব, বিছানার অলংকার আর ভোগের বস্তু তাই না?
১৫. আচ্ছা ইসলামী শাসন ব্যাবস্থায় আর নারী দমননীতি তে যদি এতই সব সমাধান থাকতো তাইলে সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, আফগানিস্তান এর এই অবস্থা কেন কন দেহি?
১৬. শোনেন মিঞা ওইসব ১৪০০ বছর আগের মধ্যযুগীয় ধ্যান ধারনা ভালোলাগে? যান আরব যান। আর যাওয়ার আগে নিজের পরিবারের উপর ইসলামিক ফতোয়া প্রয়োগ করেন,করে আমাদের দেখান আপনে সাচ্চা হেফাজতী ইসলামিস্ট।
১৭. আমার বাংলা কোন ইসলামিস্ট এর বাপের সম্পত্তি না, আমার বাংলা সকল ধর্মের ও অধার্মিকের বাংলা। এখানে আস্তিক থাকবে, নাস্তিক থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে নারীপুরুষের বিচরণ থাকবে। নারীরা সাদা শাড়ি লাল পাড় পড়ে নববর্ষ করবে, হলুদ পড়ে বসন্ত করবে। রোজা রাখবে, ঈদ এ নতুন কাপড় পড়বে, পুজায় উলুধ্বনি দিবে। রাজনীতি করবে, প্রজন্ম চত্বরে শ্লোগান দিয়ে রাজপথ কাঁপাবে। উকিল হয়ে রাজাকারের বিচার করবে। পরম মমতায় তার সংসার কে নিজ হাতে গড়বে। প্রেম করবে, প্রিয়জনকে নিয়ে বেইলী রোডে বসে ফুচকা খাবে।
১৮. কি অণ্ডকোষে জ্বালা ধরে? সমাধান দেই-
১৯. ঝান্ডু বাম লাগান।
অথবা,
২০. পাকিস্তান(ফাকিস্তান) চলে যান।
জয় বাংলা।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
মেহেদী হাসান সজীব বলেছেন: াপনার দোয়া কবুল হোক
২|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১
নায়করাজ বলেছেন: সবার আগে লিল্লাহ বোর্ডিং এ দান সদকা করা বন্ধ করেন। আপনার এলাকার লিল্লাহ বোর্ডিং বন্ধ করে ওখানের শিশুদের কোন ভালো স্কুলে ভর্তি করে দেন। সংগঠন করে এসব শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। জঙ্গী তৈরির কারখানা খুলে রেখে প্যাচাল পাড়লে লাভ নাই। আগে এই কারখানাগুলো বন্ধ করেন।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
মেহেদী হাসান সজীব বলেছেন: প্রথম কথা, আমি মাদ্রাসায় দান করিনা
দ্বিতীয়ও কথা, সমাজের সবাই ভাল স্কুলে পড়ার সুযোগ পাবেনা এটাই স্বাভাবিক,তবুও যদি আপনি তাদের ভাল স্কুলে পড়ার সুযোগ দেন ও তাও তারা অনেকে ইসলামিক লাইন এই পড়বে।অনেক ধনীর ছেলেকে ও দেখছি মাদ্রাসা লাইন এ পড়তে।
আর নিতান্তই যারা দরিদ্র তারা সরকারি স্কুলে পড়তে পারে,অপশন যে নাই তা না। কিন্তু তারা পড়বে না ভাই।
তৃতীয় কথা, বোর্ডিং মাদ্রাসার টাকা আমরা দেই না ভাই,দেয় আরবের বাপেরা তেল বেচা টাকা। জঙ্গী আমরা না চাইলেও হইব।
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩
সাদা কলো বলেছেন: আমার বাংলা কোন ইসলামিস্ট এর বাপের সম্পত্তি না, আমার বাংলা সকল ধর্মের ও অধার্মিকের বাংলা। এখানে আস্তিক থাকবে, নাস্তিক থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে নারীপুরুষের বিচরণ থাকবে। নারীরা সাদা শাড়ি লাল পাড় পড়ে নববর্ষ করবে, হলুদ পড়ে বসন্ত করবে। রোজা রাখবে, ঈদ এ নতুন কাপড় পড়বে, পুজায় উলুধ্বনি দিবে। রাজনীতি করবে, প্রজন্ম চত্বরে শ্লোগান দিয়ে রাজপথ কাঁপাবে। উকিল হয়ে রাজাকারের বিচার করবে। পরম মমতায় তার সংসার কে নিজ হাতে গড়বে। প্রেম করবে, প্রিয়জনকে নিয়ে বেইলী রোডে বসে ফুচকা খাবে।
৪|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪
নিয়ামুল ইসলাম বলেছেন: অসাধারন বলছেন ভাই।
৫|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১
পোসেইডন বলেছেন: পোষ্টের শিরনাম
হেফাজতের দফাঃ প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, ইসলামবিরোধী নারীনীতি বন্ধ করতে হবে।
এর সাথে পোষ্টের বিষয় বস্তুর আকাশ পাতাল তফাৎ।
হেফাজত ইসলা্ম বলে নাই যে নারীদের গার্মেন্টস থেকে বের করে দিবে। হেফাজতে ইসলাম বলে নাই স্কুল কলেজে নারীদের ভর্তি নিষিদ্ধ করতে হবে। হেফাজতে ইসলাম বলে নাই নারীদের সমাজে বয়কট করতে হবে তাদের ধরে পিডাতে হবে।
বরং এইসব কথা তুই নিজেই বলসস তার মানে তুইই নারী বিদ্বেষী।
নারীদের কার্য ক্ষেত্রে , স্কুল কলেজে অবাধে নারী পুরুষের মেলামেশা বন্ধ করা মানে এই না যে হিন্দু দের মত তাদের চার দেয়ালে বন্ধী করে দেওয়া।
কেন অবাধে মেলামেশা চুম্বা চাট্টি করতে পারবি চিন্তা কইর্যা বিশেষ অঙ্গে আগুন লাইগ্যা গেছে?
শুন বেডা, আগুন নিবাইতে হইলে রাশিয়া, কম্বোডিয়ায় যা, এইটা আমাদের ৯০% মুসলিম সংখ্যা গরিষ্ট গনতান্ত্রিক দেশ। এখানে অধিকাংশ মানুষ যায় চাই (গন্তন্ত্র) ততেই দেশ চলব। তর ভালা না লাগলে তগ সুভিয়েত ইউনিয়নে যাইয়া হাত মার বাংলায় তর ঠায় নায়।
আল্লাহু আকবর
৬|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
পোসেইডন বলেছেন: কেন অবাধে মেলামেশা চুম্বা চাট্টি করতে পারবি না* চিন্তা কইর্যা বিশেষ অঙ্গে আগুন লাইগ্যা গেছে?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১০
মেহেদী হাসান সজীব বলেছেন: ভাই আমিও বলি নাই হেফাজত গার্মেন্টস নারীদের বের করে দিতে বলসে। আমি দেখাইসি নারীরা বর্তমানে শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রে কত নিবির ভাবে জড়িত।অর্থনীতি তে তাদের অবদান কত।
হেফাজতের মামার বাড়ির মধ্যযুগীয় আবদার করলে তো হবেনা।
ধর্ম দিয়া তো ভাই পেট চলেনা,পেট চলে কাম দিয়া।কাম করতে নারী পুরুষের সহবস্থান হইবই। পরালেখা করতে নারী পুরুষের সহবস্থান হইবই।
মধ্যযুগের ধারনা মধ্যযুগে ঠিক ছিল,এখন আর এই ধারনায় পেট চলব না।
আমার ভাই আগুন জলে নাই।আগুন জলসে আপ্নাগো।আমি নারীদের আমার সহযাত্রী মনে করি,আপ্নেরা মনে করেন পাজরের হাড়। এই পাজরের হাড় আবার শ্লোগান দেয়,ফাসি চায়? সাহস কত? জলে আপ্নেগো।
ভাই গালি দুর্বলের অস্ত্র।আমরা বাঙালি ভাই ভাই।আমরা গালি না দেই।
জয় বাংলা
৭|
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০
কলাবাগান১ বলেছেন: প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিয়ে হাজার ছেলের মাঝে মেধা দিয়ে স্থান করে নেয় কে? নারী।
৮|
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯
মুহসিন বলেছেন: ১৪০০ বছর আগের মধ্যযুগীয় ধ্যান ধারনার কথা বলে অপবাদ দিলে নবী করিম (সঃ) এর ধ্যানধারণাকে অপবাদ দেয়া হচ্ছেনা? উনি তো এই যুগেরও নবী!
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭
মেহেদী হাসান সজীব বলেছেন: ভাই মহানবীকে অপবাদ দেয়ার স্পর্ধা আমার নাই,আমি খুব ই নগন্য। আমার প্রশ্ন তার রেখে যাওয়া নিয়ম কানুন এর জত্র তত্র অপব্যবহার। ১৪০০ বছর আগে যে নিয়ম সমাজে স্বাভাবিক ও প্রচলিত ছিল তা এই সমাজে সবই প্রযোজ্য হয়না।
আপনাকে প্রথমেই বুজতে হবে আমাদের বাংলা আরব সংস্কৃতিতে বেড়ে ওঠা দেশ না। আমাদের নিজ সংস্কৃতি আছে। আরবে যা প্রযোজ্য ছিল ও আছে তার অনেক কিছুই আমাদের দেশে চলবেনা। এই যেমনঃ হিল্লা বিয়ে,দাস প্রথা,যুদ্ধলবদ সম্পদ বা গনিমতের মাল,বহুবিবাহ এগুল সে সময় আরবে প্রচলিত থাকলেও আর আমরা এগুলো জোর করে সমাজে চাপাতে চাইলেও তা চলেনাই,চলবেনা। আরবের দোহাই দিয়ে আর ইসলামের দোহাই দিয়ে একটা কিছু আন্ধা ভাবে চাপায় দিলেই তো হলনা ভাই।
তেমনিভাবে আজ নারীরা যে ভাবে আমাদের অর্থনৈতিক,রাষ্ট্রীয় সকল কাঠামো তে জড়িয়ে আছে এবং অবদান রাখছে তাতে আপনি আমি তাদের নারী পুরুষ সহবস্থান দমন করতে চাইলেও তা সম্ভব না। আমার ভাই কাজ না করলে পেট চলেনা, আমি যদি পড়ে থাকি পর্দা নিয়া তাইলে এটা মামার বাড়ির আবদারের মতই লাগে। আমাকে আমার দেশের প্রেক্ষাপট বুঝতে হবে, আরবের টা না।
কোন জাগাটায় নারী নাই কন তো ভাই, শুক্রবারে টিভি চ্যানেল এ নারীরা এখন ইসলামী অনুষ্ঠান পর্যন্ত করে। এই নারীদের যদি দমন করা হয় তাইলে আমার দেশের ইকোনোমি বন্ধ হইয়া যাইব।
ভাই নিশ্চয়ই বুজতে পারছেন আমার পয়েন্ট।
৯|
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩
ম্যানিলা নিশি বলেছেন:
প্লাস
১০|
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
এই আমি সেই আমি বলেছেন: ভাই হেফাজতিদের এই সমস্ত কথা বাত কা বাত । আসল কথা হইল টাকা দিয়া জামাতিরা ওদের লেজ বানাইছে। তাই জামাতিরা যেভাবে বলে সেভাবেই তারা লেজ নাড়ায় । তফাত হল ওরা সরাসরি রাজাকারদের মুক্তি চায়না । কিন্তু যারাই মুক্তি যুদ্বের কথা বলে তাদেরকে প্রথমেই ফতোয়ায়ে গুলাবু অনুসারে নাস্তিক আখ্যা দিয়ে নেয় । তারপর ওদের অনেকটা সুবিধা হয়ে যায় ।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
মেহেদী হাসান সজীব বলেছেন: না ভাই ওদের এসব বাত কা বাত না। আজ ওরা নাস্তিক নির্মূলে নামছে, কাল ওরা অন্য ধর্মাবলম্বী নির্মূলে নামবো, পরশু ওরা আমাদের ই অন্য মুসলিম ভাই বোন যারা প্রগতিশীল, ওদের অন্ধ মৌলবাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে নামবো, তারপর আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নামবো, তারপর ওরা আমার শহীদ মিনার ভাঙবো, সৃতিসৌধ ভাংব,অপরাজেয় বাংলা ভাঙবো। এভাবেই ওরা দেশটারে আফগান বানাইব।
আর এসব কাজ করার আগে ওরা ‘নাস্তিক থিওরী’ দিয়া রাজাকারের বিচার বানচাল করব।
১১|
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
নিকষ বলেছেন: প্রথম কথা হেফাজত যা বলতেছে ঐটা ১৪০০ বছর আগের ধ্যান ধারণা না। ১৮০০/১৯০০ সালের ভিক্টোরিয়ান আমলের ধ্যান ধারণার কথা। হেফাজত যেতা বলতেছে ঐটা ৬০০ সালে ছিল না, ১৯০০ সালে ছিল।
দ্বিতীয় কথা গর্ভপাত কইরা সন্তান জন্ম দেয় কেম্নে?
তৃতীয় কথা, দেশ আফগানিস্তান হইয়া যাইতেছে, পাকিস্তান হইয়া যাচ্ছে বইলা ম্যাতকার দেওয়ার কিছু নাই। বিএনপির আমলেও কতিপয় পয়দা হইসিল এই জাতীয় ম্যাতকার দিত। হয় নাই। ইনশাআল্লাহ হবেও না।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
মেহেদী হাসান সজীব বলেছেন: ভাই ভিক্টোরিয়ান আমলে এসব থাকতে পারে এ বিষয়ে আমার জ্ঞান কম। তবে হেফাজত তো আর ভিক্টোরিয়ান রেফারেন্স এ এসব দফা দেয় নাই,দিসে ১৪০০ বছর আগের ইসলামের রেফারেন্সে।
গর্ভপাত বলতে আমি বুঝাইছি ডাক্তাররা ডেলিভারি অপারেশন করে শিশুর জন্ম দেয়। বাংলার শব্দ কোষ আমার এত পোক্ত না ভাই, কোন রকমে লিখছি।
আর আমি কোন আমল নিয়া কথা বলতে চাইনা, যে আমলেই হোক ভুলের প্রতিবাদ বাঙালি করবেই, আমি ম্যাতকার করি নাই, ব্লগিয় প্রতিবাদ করছি। আপনার মত আমিও চাই ইনশাল্লাহ বাংলা আফগান হবে না। আমরা হতে দিবনা।
১২|
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
মেহেদী হাসান সজীব বলেছেন: নিউজ টা দেখেন
১৩ দফা পাশ ও হয় নাই, এখনি একজন নারী সাংবাদিকের গায়ে হাত তুলসে, মেরে ফেলতে চাইসে। সে একজন কর্মজীবী নারি,সে গেসে তার পেশাগত দায়িত্ব পালন করতে, কারও সাথে অবাধ মেলা মেশা করতে না। এবার বুঝেন যদি ওদের দফা এস্টাবলিশ হয় তাইলে ওরা দেশে আবার রাজাকারের ক্যাম্প বসাইবো আমাদের মা বোন স্ত্রী কন্যা বান্ধবী কে নির্যাতন করতে। কি করবে তা ধারনার ও বাইরে।
১৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
নিকষ বলেছেন: মিডিয়ার মজাটা দেখেন - বাংলানিউজ সবচেয়ে এক্সট্রিম কথাটা লেখলে; ৫০/৬০ জনে মিলা মারসে।
অন দ্যা কন্ট্রারি, ডেইলি স্টার মোলায়েম ভাবে বলছে, তারে গালিগালাজ করা হইসে অতঃপর শারীরিকভাবে লাঞ্ছিত করে সমাবেশ থেকে বের করে দেয়া হইসে।
Click This Link
অথবা নিউ এইজেরটা দেখতে পারেন; তারা আরো মোলায়েম করে নিউস করসে। সিম্পল অ্যাসাল্ট; ইভেন ফিসিক্যালও বলে নাই।
Click This Link
আপনার শঙ্কার জায়গাটা অতি শঙ্কা। এত শঙ্কিত হওয়ার কিছু নাই হয়ত। দেশ আফগানিস্তান, পাকিস্তান কোনটাই হচ্ছে না। কিন্তু যা হচ্ছে সেটাও ভালো হচ্ছে না।
ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩
মেহেদী হাসান সজীব বলেছেন: আপনার কথা ঠিক আছে, মিডিয়া পক্ষপাত করে। কিন্তু কথা হল ঘটনাটা যে ঘটসে তা তো মিথ্যা না। একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করবে, হোক সে নারী বা হোক সেটা হেফাজতের সম্মেলন কি অন্য ধর্মাবলম্বীদের।
৫০ ৬০ জন মারুক বা হাল্কা এসাল্ট, এটাই হবে কেন? আজ কে আমার কাছে যেটা অতি শঙ্কা কাল আপনার কাছেও সেটা অতি শঙ্কা ই হবে ভাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
আমি ছড়াকার বলেছেন: aishob baler dari tupiwala vondogular kotha koiya lav ache...aigula ki manush...janowarer o odhom...sottikarer musolman hoile gyan buddhi dhan dharonai prithivir shobchaite srestho hoito...allah tumi amader aishob vondo hefajoter hat theika hefajot koro...ameen...