নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Candle in the Wind

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

মেহরাব শাহরিয়ার

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিবনা।

মেহরাব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

জনৈক আন-স্মার্টের পিজ্জা-হাট-নামা

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৭

(যাদের পেটে ঘি সয়না, তাদের জন্য বিশেষভাবে লেখা , বাকিরা নিজ দায়িত্তে পড়বেন )



বছর তিনেক আগের কথা । মন বললো পিজ্জা খাবো , কোন নকল-টকল না একদম জেনুইন পিতজা যাকে বলে । বাসায় বলে সবাইকে রাজি করিয়ে ফেললাম । বাধ সাধলো বন্যা । ২০০৪ এর বন্যায় গুলশান লেক তখন বাড্ডা-গুলশান-১ লিংক রোড , হাটু পানিতে ডুবিয়ে রেখেছে । কিন্তু প্রতিজ্ঞায় অটল আমি । একদুপুরে লেক পেরিয়ে পুরো পরিবার গুলশানে ভিড়লাম ।



পিজ্জা হাটে ঢুকেই মনটা ভাল হয়ে গেল । ক্লান্ত বেলায় মোটামুটি খালি পড়ে আছে । মৃদু রিদমের একটা স্প্যানিশ মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে । হেভী জোশে আছি ,(আরিব্বাস !!! বাংলাদেশে বসে চেইন রেস্টুরেন্টে খাবো)। অর্ডার করা হল অ্যাপেটাইজার , স্যুপ , আর চার রকম পিজ্জা।



একটু পরেই অ্যাপেটাইজার আসলো । শক্ত টোস্টের মত পাউরুটির উপর একটু বাটার লাগানো । চেখে দেখলাম , অ্যাপেটাইটের কোন পজিটিভ হেরফের হলো না , পিজ্জা হাটের উপর বিশ্বাসটা তখনও অটল । "এত আইটেমের মধ্যে সবচেয়ে বাজেটাই হয়ত খেয়েছি"........মনকে প্রবোধ দিচ্ছি । কিন্তু শুকনো খটখটে পাউরুটির এত দাম ? চটপট টাকাকে ডলারে কনভার্ট করে ফেললাম , মনে মনে বললাম ......."বাহ বেশ সস্তা অ্যপাটাইজার তো"



এরপর এলো স্যুপ , বেশ ভাল লাগলো । সবশেষে এল পিজ্জা ।



কাটাচামচ - ছুরি নিয়ে রেডি আমি । মাংসের টুকরো , টমেটো , নাট , আর চীজ (পনির)দিয়ে সুন্দর করে সাজানো ।

পাউরুটিটা জুতসই লাগলো না , তার উপর পনির-মাংসের লেয়ার টা শুকনো আর অগভীর। পনির চিনলাম নতুন করে , ট্রেডিশনাল বাটার/পনির আর কিই বা চিনি ? এ বোধ হয় একদম খাটি ....... ইলাস্টিসিটি এত বেশি , অতুলনীয়। পিজ্জার টুকরো গলাধকরন করে ফেলার পরও , চিকন হয়ে একটা পনিরের রশ্মি মুখ থেকে বের হয়ে প্লেটের পিজার সাথে নাড়ির বন্ধন অটুট রেখে চলে । সে বন্ধন ছিন্ন করতে রীতিমত ছুরি কাটাচামচ সহযোগে ধস্তাধস্তি চললো । পনিরের স্বাদটাও খানদানি । আমার চেনা বাটার পনিরের চেয়ে একদমই আলাদা , চিউয়িং গাম নামে যেটা চিনি তার সাথে কোথায় যেন মিল , কি স্বাদে ,কি গন্ধে, কি ইলাস্টিক আচরণে । মসলার ব্যবহার খুব কম ,খেতে টক টক(আসল পিজ্জার স্বাদ নাকি এমনই) ঐ ইলাস্টিক পনিরটাই শেষ পর্যন্ত একটু মুখে রচলো , মাংসের টুকরো গুলো শক্ত কসানো ,খাটি মাংস মাংস ভাব (রান্না করে মাংসের পরিচয় বদলে দিই আমরা , এই টুকরো গুলো আদি পরিচয় থেকে তেমন বদলায়নি) ।৪ রকম পিজ্জাই চেষ্টা করলাম, বুঝলাম , আমার স্বাদই খারাপ , এখনও ভাল খাবারের সমাদর করতে শিখলাম না ।

চিরচেনা পেপসি দিয়ে গলাটা একটু ভেজানোর চেষ্টা করলাম , জারে করে দেয়া পেপসিও সবটুকু ঝাজ হারিয়ে শরবত হয়ে আছে ।



মোটা অংকের বিল দেয়ার সময়(মনে মনে ডলারে কনভার্ট করার পরও এবার কম লাগছিল না) বের হওয়ার ভাবলাম , তওবা , পিজ্জা হাট আর না, সবার পেটে ঘি সয়না !!!!! পরের ঘটনা না হয় আরেকদিন ........

মন্তব্য ২১ টি রেটিং +১৪/-১

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৫

ইেলারা বলেছেন: ৫
মজা পেলামতো!

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৭

মফিজ বলেছেন: পিজ্জা হাটে যাই নাই,তাই মন্তব্য করতে পারলামনা

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: মফিজ , যান নাই , আল্লাহর রহমত । ভয় নাই , গিয়ে ভাল লাগলে তো ভালো , না লাগলেও বেশি আফসোস নাই , আন-স্মার্টদের দলটাও অনেক ভারী , কি করে ভারী সেটা আরেকদিন বলবো

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০২

আমার কথা বলেছেন: একটা বিষয় ঘোলা লাগছে, টাকা কে $ এ কনভাট' করা...তুমি কখনও $ এর দেশে পিজজা খাঊ নাই...নাকি চাপা?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩

মাবরুকা তোয়াহা বলেছেন: আহারে .. .. আমার পছন্দের খাবার টারে এমন করে প‌চায় দিলেন !!!

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার কথা , ডলারের দেশে যাওয়ার সৌভাগ্য হয়নি , জানিনা ওখানকার পিজ্জা কেমন, দামও বা কেমন ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: ডলার প্রসংগ টানলাম , কারণ আমাদের ছাড়া ওখানে তখন কেবল কয়েকজন বিদেশী ছিলেন । তাদের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছিলাম

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫২

নিশিমাসুম বলেছেন: পিজা হাট... খারাপ না। মোটামুটি খাওয়া যায়। তবে ২০০৪-এ যখন পিজা হাট নতুন খোলে তখন একবার পিজা খেয়েছিলাম দারুন লেগেছিল।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৪

মাহিন্দ্র রায় বলেছেন: আমারও একইরকম মনে হয় । Pizza hut খাওয়া একটা আলগা ভাব ছাড়া কিছু না ।Shwarma House এ খেয়েছেন ? এখানে খাওয়ার পর Pizza hut একদমই ফালতু লেগেছে

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: ইসসস!!!রমজানের দুপুরে Shwarma House এর কথা মনে করিয়ে দিলেন !!পেটটা মোচড় দিল

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭

মানবী বলেছেন: রম্য চমৎকার লিখেছেন, খুব ভালো লেগেছে পড়ে। সুন্দর বর্ণনার জন্য ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।


"ডলারের দেশে যাওয়ার সৌভাগ্য হয়নি , জানিনা ওখানকার পিজ্জা কেমন, দামও বা কেমন ।
"......আমেরিকায় ম্যাকডোনাল্ড'স, বার্গার কিং, কেন্টাকি ফ্রাইড চিকেন, পিজ্জা হাট, ডমিনো'স পিজ্জা ইত্যাদি চেইন ফাস্ট ফুডের দোকানগুলো সব চেয়ে এফোর্ডেবল। সাধারন খেটে খাওয়া মানুষ, ছাত্র, বড় অবস্থাপন্ন সবাই এ্যাফোর্ড করতে পারেন। খুব ভালো ব্যবসা এসব দোকানের। অধিকাংশ শহরের মোড়ে মোড়ে এসব দোকান দেখা যায়। সংখ্যাধিক্যের পরও এদের সমাদর এতোটুকু কমেনি।

পিজ্জা খেতে গেলে - কাঁটা চামচ, ছুরি, চাকু নিয়ে কষ্ট না করে হাত দিয়ে খেলে কোন সমস্যা নেই, অধিকাংশই তাই করেন। :)



১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১১

মেহরাব শাহরিয়ার বলেছেন: ""পিজ্জা খেতে গেলে - কাঁটা চামচ, ছুরি, চাকু নিয়ে কষ্ট না করে হাত দিয়ে খেলে কোন সমস্যা নেই, অধিকাংশই তাই করেন। :)""
@ মানবী , অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আর হাত দিয়ে খাওয়ার অভয় দেবার জন্য :)

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৮

ফ্রুলিংক্স বলেছেন: পিজ্জা হাটের পিজ্জার ইলাসটিসিটি এতো বেশি থাকার কথা না। অর্ডার দেওয়ার পর প্রতিটা পিজ্জা বানাতে ৭/৮ মিনিট ব্যয় হয় এবং ইতালিয়ান পিজ্জার মতো পিজ্জা হাটের রুটি এতো শক্ত না। মনে হয় আপনি যেধরনের পিজ্জার অর্ডার দিয়েছিলেন ওটা আগেই বানানো ছিলো। এরকম হওয়ার সম্ভাবনা প্রচুর। কিচেনে কাজের অভিঙ্গতার আলোকে বল্লাম। এটা তো আর ইউরোপ না যে পিজ্জা ভুল বানানো হলে ফেলে দিতে হবে।

প্রথম প্রথম চুরি,কাচি দিয়ে খেতে কষ্ট হতো এখন অভ্যস্ত।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ ফ্রুলিংক্স , হয়তো আপনিই ঠিক , কিন্তু ঐ তাওবার পরেও ২ বার খেতে গিয়েছি , শেষবার যাবার পর চূড়ান্ত তাওবা করেছি

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯

আবুফয়সাল আহমেদ বলেছেন: মনে হচ্ছে আপনি আবারও তওবা করার জন্য প্রস্তুত হচ্ছেন। যাই হোক, রম্য রচনা হিসেবে বেশ ভাল লিখেছেন।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪১

ফারহান দাউদ বলেছেন: টোটাল খরচ কত হইসিলো?

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪০

জনৈক আরাফাত বলেছেন: পিজা খাইতে খ্রাপ লাগেনা। :)
দাম বেশি! :(

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: এই পোস্টটার সারমর্ম হল:
"মানুষ মরে গেলে পচে যায় , বেঁচে থাকলে বদলায় :)"

পিজ্জাহাটের উপর রাগটা আগের চেয়ে কমে গেছে । তবে কথা ঠিক , পিজ্জার দাম সিরিয়াস রকম বেশি ।

১৮| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪১

বোহেমিয়ান কথকতা বলেছেন: ফাস্ট ফুড ভালা পাই না :(
তয় ফ্রি দিলে খাই :D B-)

চক বাজার এর লেখাটা পড়ছিলাম ভাইয়া
আর এইটাও পড়লাম :D
জোস :D

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: শর্মা হাউজের পিজ্জা চরম ভাল পাই

ইশশ , মনটা আনচান করছে :(

১৯| ২০ শে আগস্ট, ২০১০ রাত ১:৪৬

আমি তুমি আমরা বলেছেন: বোহেমিয়ান কথকতা বলেছেন: ফাস্ট ফুড ভালা পাই না
তয় ফ্রি দিলে খাই

চক বাজার এর লেখাটা পড়ছিলাম ভাইয়া
আর এইটাও পড়লাম
জোস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.