নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা সবুজের মতই সুন্দর হোক এটাই আমার প্রত্যাশা।

এহ্‌তেশাম

ইমেইলঃ [email protected] আমার প্রথম ও প্রধান শখ ছাদে বাগান করা। অন্যান্য শখের মধ্যে ছবি তোলা,ভ্রমণ করা এবং বই পড়া অন্যতম। © লেখকের অনুমতি ছাড়া এই ব্লগের লেখা সম্পূর্ণ বা আংশিক কোথাও প্রকাশ করা যাবে না ।

এহ্‌তেশাম › বিস্তারিত পোস্টঃ

ছাদে বাগান করার পদ্ধতি ০১

২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫





পাঁচ মাস বয়সী কলমের চারাতে থাই মিষ্টি কামরাংগা



ছাদে বাগান নিয়ে ইতিমধ্যে কয়েকটি পোষ্ট করেছিলাম । কিন্তু প্রথম পাতায় সুযোগ দেওয়া হয়নি নতুন ব্লগারের কারণে । তাই পড়ে নিন আমার ছাদে বাগানের ছবি পোষ্ট-১ এবং রুফ গার্ডেনিং নিয়ে কিছু কথা । ছাদে বাগান শুরু করার ক্ষেত্রে যে সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেসব বিষয়ই আমার লেখায় তুলে ধরতে চাই ।



লক্ষ্য করুণঃ যে সব গাছে তেমন কোন খাটুনি ছাড়াই ফল দেয় সেসব গাছ দিয়ে বাগান শুরু করার কথা আমি পূর্বের পোষ্টে বলেছিলাম । আজ আবারও বলছি লেবু , পেয়ারা , থাই মিষ্টি কামরাংগা , ডালিম , করমচা , বাউকূল , আপেল কূল , আংগুর ইত্যাদি খুব সহজেই ছাদে চাষ করা যায় । শুধুতাই নয় এসব গাছ অতি দ্রুত ফল দেয় । উদাহরণ হিসাবে বলা যায় একটি কামরাংগার কলমের চারা থেকে মাত্র ছয় মাসে ফল খাওয়া যায় । এটি কোন গল্পের কথা নয় ।উপরের ছবিটি লক্ষ্য করুণ এটি পাঁচ মাস বয়সের চারা । ফল পাকতে সময় নিবে বেশি হলে একমাস । অর্থাৎ ছয় মাসে ফল ।







দেড় বছর বয়সী বারমাসী আমড়া ( আরো এক বছর আগে থেকেই ফল দিচ্ছে )



পরিচর্যাঃ উপরিল্লেখিত গাছের জন্য তেমন কোন পরিচর্যার প্রয়োজন পরে না । তবে নিয়মিত এবং পরিমিত পরিমানে পানি দিতে হবে । গাছ লাগানোর তিন মাস পর থেকে ১৫-২০ দিন অন্তর অন্তর খৈল পঁচা পানি পাতলা করে গাছের গোড়ায় দিলে ভাল ফল পাওয়া যায় । একবছরের মধ্যে এর বাইরে অন্য কোন সার দেওয়ার প্রয়োজন হবে না । অন্তত পক্ষে আমি দেই না । তাতে কি আমার বাগানে ফলের কোন কমতি আছে? মোটেও না । সন্দেহ থাকলে দেখতে পারেন আমার বাগানের এলবাম এখান থেকে । অথবা ভিজিট করুণ আমার এই সাইটটি । আমি পূর্বে বলেছি একবছরের মধ্যে অন্য কোন সার প্রয়োজন নেই । তাহলে একবছর পরে কি করবেন? টবের গাছে প্রতিবছর ফল পেতে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । যদি গাছটি ছোট টবে হয় তাহলে বড় টবে নিতে হবে । আর যদি টবের সাইজ ১৬ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি বা তার চেয়ে বড় কোন টব বা হাফ ড্রাম হয় তবে টব পরিবর্তন করতে হবে না । শুধু টবের আংশিক মাটি পরিবর্তন করলেই চলবে এবং এটি ধারাবাহিক ভাবে প্রতিবছর করতে হবে । যদি নিয়ম মাফিক কাজটি করা যায় তাহলে প্রতিবছর উক্ত গাছ থেকে ফল পাওয়া যাবে । ছাদে বাগানের ক্ষেত্রে একটা অভিযোগ প্রায়ই পাওয়া যায় তাহল প্রথম বছর ফল ভালই ধরেছিল কিন্তু এখন আর ধরে না । এর কারণ একটাই । টব বা ড্রামের মাটি পরিবর্তন না করা । কষ্ট করে প্রতিবছর একবার সামান্য মাটি পরিবর্তন করার কারণে প্রচুর পরিমানে গাছে ফল ধরবে । যারা ছাদে বাগান করেন কিন্তু এই কাজটি না করার কারণে আশানুরূপ ফল না পেয়ে ইতিমধ্যে হতাশ হয়েছেন তারা একবার সঠিক নিয়মে কাজটি করে দেখুন । আমার মনে হয় না এরপর আর কোনদিন হতাশ হবেন ।





২০ ইঞ্চি ড্রামে থাই মিষ্টি মাল্টা



মন্তব্য ১৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

অজানা আমি বলেছেন: ভাল +

২| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

অজানা আমি বলেছেন: ১২ ইঞ্চি টবে লাগানোর উপযোগী গাছের নামগুলো বলবেন কি?

২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

এহ্‌তেশাম বলেছেন: ১২ ইঞ্চি টবের উপযোগী গাছ- লেবু, করমচা , ডালিম , কামরাংগা , সফেদা , মিশরীয় ডুমুর , কমলা ইত্যাদি অন্যতম ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

জেড ইসলাম বলেছেন: এরকম টবে বা ছাদে বাগান করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য হ্য় নাই।

খুব ভাল লাগলো আপনার কাজ দেখে। চালিয়ে যান।

৪| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

জেড ইসলাম বলেছেন: কিছু তথ্য, আপনার এই সবগাছগুলোই কি কলম করা গাছ ?

২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

এহ্‌তেশাম বলেছেন: হ্যাঁ , সবগুলো গাছই কলমের । তবে কলম ছাড়াও কিছু গাছ আছে যে গুলো বীজের চারাতেও টবে ফল হয়। যেমন করমচা , আতা ইত্যাদি । ধন্যবাদ ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

রিমঝিম খান বলেছেন: আপনার বাগানটা আসলেই সুন্দর........

২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

এহ্‌তেশাম বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

জেড ইসলাম বলেছেন: আপনি এই গাছ/চারা গুলো কোথা থেকে সংগ্রহ করেছেন ? ড্রামে কি মরিচা পরে নস্ট হয়ে যাবে না ?

২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

এহ্‌তেশাম বলেছেন: চারা সংগ্রহ আসলেই খুব কঠিন কাজ । কারণ চারা যদি সঠিক জাত এবং কলমের না হয় তাহলে ছাদে বাগান করতে গিয়ে ধৈর্যচ্যুতির সম্ভাবনা থাকে । একজায়গা থেকে নয় বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত । এর আগে অনেক ধরাও খেয়েছি । ড্রাম অবশ্যই নষ্ট হবে । এজন্য যারা শুধু শখের বশে বাগান করতে চান তদের জন্য মাটির টব কিংবা সিমেন্টের টব উত্তম ।

৭| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

রাজামশাই বলেছেন: হ পছন্দ হইছে

২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

এহ্‌তেশাম বলেছেন: thanks RAJA MOSHAI .

৮| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

রাজামশাই বলেছেন: আমার শখ ইন্টারনেটে বাগান করা

ঘুরে আয় আমার রাজকীয় ফুলবাগান থেকে

Click This Link

৯| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২

শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: চমৎকার শিল্প ... খুবই ভাল লাগল ....... +

১০| ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

জেড ইসলাম বলেছেন: থ্যাংকস্‌ এহ্‌তেশাম ভাই।

এরকম বাগান করার, গাছ লাগানোর আমার ইচ্ছা ভীষন প্রবল বহুদিন আগে থেকেই ছিল। সে ইচ্ছাটা পুরন করতে পারিনি এখনো।

কোন অসুবিধা না হলে আপনি আমার ব্লগের উপরে দেওয়া ইমেইল এড্রেসে একটা ইমেইল করতে পারেন আপনার কোন যোগাযোগ মাধ্যম উল্লেখ করে, যাতে কখনো প্রয়োজন হলে আপনাকে পেতে পারি।

১১| ১২ ই মে, ২০১২ রাত ১:৪৯

সুজন দেহলভী বলেছেন: ++++

১২| ০৬ ই মে, ২০২১ সকাল ১১:৫৯

ফুলবানু ব্লগার বলেছেন: ছাদে এরকম ফুল ও ফলের বাগান করা আমার বহুদিনের ইচ্ছা। তবে ছাদে এইরকম বাগান করতে কি ধরনের Garden Tools প্রয়োজন তা আমার সঠিকভাবে জানা নেই। দয়া করে এই ব্যাপারে ভবিষ্যতে আপনার কাছ থেকে কোন ব্লগ পাব সেই প্রত্যাশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.