নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...!!!

.... !!!

ম. রহমান

স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]

ম. রহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বিমান...বাংলাদেশ এয়ারপোট...

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫০

আমি আগে কখনো বাংলাদেশ বিমানে ভ্রমন করিনি...এবারই প্রথম ছিলো...আমি ইউ.কে যাব...ছিলাম মালয়েশিয়াতে...বিমানে গেলে বাংলাদেশ হয়ে যাওয়ার সুবিধা থাকায় অগাষ্টের ১৫ তারিখের টিকিট কেটেছিলাম...আমার ফ্লাইট ছিলো ৭ পি.এম। ভাগ্যে ভালো যে এজেন্টের নিকট হতে টিকিট কেটেছিলাম ওরা ফোন করে জানিয়ে দিলো ফ্লাইট ডিলে...রাত ২ টায় ফ্লাইট হবে... কি আর করার...সময় মতো এয়ারপোটে হাজির হলাম...চেক ইন করে ঢুকে পড়লাম বিমানবন্দরে...দেখি আমার মতো অনেকেই বসে আছে, কেউ নাক ডাকিয়ে ঘুমাচ্ছে...কয়েক জনের কাছে জানতে পারলাম তারা বিকাল ৫টার সময় এসেছে...আমি খোজাখুজি শুরু করলাম বিমানের কাউকে পাওয়া যায় কিনা!!! নো ওয়ান্ডার...বিমানের কেউ নেই...রাত ৪টার সময় আমার পরিচিত এক ক্যাপ্টের দেখা মিললো...জানতে পারলাম ৪:৩০ এ ফ্লাইট...। যাক এ যাএায় রেহাই হলো...



বিমান ল্যান্ড করলো...আমি যাএী দের মাঝে এক ধরনের তাগিদ লক্ষ্য করলাম...ল্যান্ড করার আগেই ওনারা মাথার উপর হতে হাত ব্যাগ নামাতে শুরু করলো...কি আশ্চয...এই মানুষগুলোই মালয়েশিয়াতে বা পৃথিবীর অন্য কোন দেশে গিয়ে নিয়ম মতো সব কিছু করতো...(আজব)



আমার কাছে ৬ বছরের একটা পুরানো সি.পি.ইউ(মনিটর বিহীন কম্পিউটার) ছিলো...আমি যতোদূর জানতাম কম্পিউটারের কর দিতে হয় না...আমার কাছে ৫০০০টাকা কর চাইলেন । আমি বললাম, দেখুন আমি ছাএ মানুষ, আমার ৬ বছরের পুরানো সি.পি.ইউ টা নিয়ে এসেছি (মালয়েশিয়া তে ঐ কম্পিউটারের দাম ৩০০ রিংগীতের বেশী নয়)...ভদ্রলোকের নাম বিপ্লব...উনি আমাকে বললেন, গেট আউট ফ্রম হেয়ার...জানি না আমার কি দোষ ছিলো...??? মনটা ভীষন খারাপ হয়ে গেল...আমি যদি এরকম একটা ব্যবহার কোন রিকশাওয়ালা অথবা গ্রামের কৃষকের নিকট হতে পেতাম দেন কিছু মনে করতাম না...কারন ওরা শিক্ষাটা পায়নি... কিন্তু ঐ ভদ্রলোক তো শিক্ষাটা পেয়েছে দেন উনি কেন ঐরকম ব্যবহার করবেন??? আমার তো মনে হয়, বাংলাদেশ এয়াপোর্ট উনাদের হায়ার করছে আমাদের সাহায্যে করার জন্য...নাকি???



পরে আমাকে জানালো হলো কেউ যদি ফুল কম্পিউটার আনে দেন কোন কর দিতে হয় না...আমি মনিটর আনিনি তাই আমাকে কর দিতে হবে...ব্যাপার টা এখন ও আমার কাছে পরিস্কার না...জানি না, কোন ভদ্রলোক এরকম আহাম্মকের মতো একটা নিয়ম বানিয়ে রেখেছে...



আমার কাছে বাংলাদেশী টাকা ছিলো না বিধায় কম্পিউটার টা রেখে আসলাম, উনারা একটা রশিদ ধরিয়ে দিলেন...এক সপ্তাহ পরে আবার আনতে গেলাম কারন হাড ডিস্কের ডাটা গুলো খুবই দরকারী ছিলো ( এর মাঝে কিছু অফার পেলাম, আমার কাছে রশিদ টা দাও আমি নিয়ে আসি, কোন টাকা লাগবে না, প্রত্যাখান করেছিলাম বিনয়ের সাথে)...আনতে গিয়ে আবার ঝামেলায় পড়লাম...ভদ্রলোক বিল্পব আবার ডিউটিতে...এবার কর হয়ে গেল ৫৮৫৮ (কারন ৭ দিন দেরী করে এসেছি বলে)...ব্যাংকে টাকা দিয়ে আমি চলে গেলাম গোডাইনে...গিয়ে দেখি যিনি অফিসার উনি বাসায় গেছেন রেস্ট নিতে (সরকারি চাকুরি করেন তো)...উনাকে ফোন করা হলো...ভদ্রলোক ২ ঘন্টা পরে আসলেন...বললেন, এটা ফটোকপি করে নিয়ে আসো...এয়ারপোট এলাকাতে ফটোকপির দোকান কোথায় আমার জানা নেই ...জানতে চাইলাম, কাছাকাছি দোকান টা কোথায়? এবার রেগে গিয়ে বললেন, আমি কি জানি??? পাশের রুমেই একটা ফটোকপির ব্যবস্হা আছে,কিন্তু উনি ও বাধ বাদলেন...হয়তো কিছু টাকা পয়সার আশা করছিলেন!!!২০ মিনিট পরে উনি ফটোকপি করে দিলেন আর বললেন আপনি লাকি মালটা ফেরত পাইছেন? আমি চুপ করে ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লাম...হায়রে আমার জন্যভূমি...তারপরেও তোমাকে প্রচন্ড মিস করি..

মন্তব্য ১৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৩

দূরন্ত বলেছেন: ৫ দিলাম।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২১

আন্ধার রাত বলেছেন: তওবা করেন বাংলাদেশ বেইমানে আর উঠবেন না।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৪

নতুন বলেছেন: কেমন আছেন...কেমন লাগছে..নতুন জায়গা...
-- আমিতো আসার সময়... সুধু কম্পিউটার নিয়ে..এসেছিলাম...তখন তো কোন ঝামেলা করে নেই....

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৪

নাজিরুল হক বলেছেন: এ নিয়ে আমি একখান পোষ্ট দিছিলাম।
কিছু ছাগল টাইপের যাত্রীদের জন্যই সকল বাংলাদেশীদের এক করে (খারাপ করে) দেখা হয়।
...............................................................................
তবুও একটা কথা বলতে চাই। যারা সউদি বাংলাদেশে যাবেন তারা কখনো সউদি এয়ারলাইনস এ যাবেন না। এরা বেশী যাত্রী পেয়ে সবাইকে গরু ছাগল মনে করে।

পোষ্টের জন্য ৫ দিলাম।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৬

পিয়াল বলেছেন: দেশে অনেক চামার! Corruption খেদানোর পর সরকারের উচিত চামার নিধন কর্মসুচি! এয়ারপোর্টে চামারের সংখ্যাটা ইকটু বেশি।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৫

ম. রহমান বলেছেন: চামার আর corruption কোনটাই দূর করা সহজ হবে না, যতোক্ষন না আমরা সবাই ভালো না হই...লাঠি দিয়ে সাময়িক ভাবে কিছুক্ষনের জন্য চুপ করানো যায়...আমার ধারনা, লং টাইমের জন্য লাঠি নয়, দরকার ভালোবাসা...
(পিয়াল ভাই, আপনি কাকে চামার বলছেন,তারাতো আমাদেরই কারো আপনজন । জাস্ট থিংক, হোয়াই দে আর লাইক দিস? আমার ধারনা সুশিক্ষার অভাব...আর এটা দিতে পারে দেশের সরকার...

আসলে ৫/১০বছরে মধ্যে আমাদের দেশের সমস্যা দূর করার কথা চিন্তা করলে কাজ হবে বলে মনে হয় না...দরকার লংটাইম প্লান...

নতুন,
হ্যা বেশ ভালো আছি...
আন্ধার রাত,
তওবা নয়,বেঁচে থাকলে আবারও যাবো...এ টাকার কিছু অংশ হলেও সরকার পাবে...এ টাকা দিয়েই কিন্তু দেশটা চলছে...

দুরন্ত,
ধন্যবাদ আপনাকে...

নাজিরুল হক,

ছাগল টাইপের যাএী নয়...এরা অবুঝ...আপনার মতো লোকেরা যদি এগিয়ে আসো, আমি নিশ্চিত, একদিন আমরা এরকম আর দেখবো না...

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫২

আলী বলেছেন: আপনি লাকি মালটা ফেরত পাইছেন

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০২

ম. রহমান বলেছেন: আলী, ভদ্রলোক ঠিক এভাবেই বলেছিলেন...
যাইহোক পুরো লেখায় মাল টাই খুজে পেলেন...

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

তুষ।র বলেছেন: :(

০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৬

ম. রহমান বলেছেন: এখনও কানে বাজে "গেট আউট ফ্রম হেয়ার"...একজন কাস্টমারকে কিভাবে এরকম সম্বোধন ভাবে বলতে পারলো...??? বিচিএ আমাদের এ দেশ...

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১

মেঘলা মানুষ বলেছেন: আন্ধার রাত বলেছেন: তওবা করেন বাংলাদেশ বেইমানে আর উঠবেন না।

লেখক বলেছেন: এখনও কানে বাজে "গেট আউট ফ্রম হেয়ার"...একজন কাস্টমারকে কিভাবে এরকম সম্বোধন ভাবে বলতে পারলো...???

//ভাইয়ারা, একটা ভুল করছেন আপনারা।
আপনার কাছ থেকে যারা ট্যাক্স নেয়, লাগেজ চেক করে কিন্তু বিমানের লোক না। বুঝিয়ে বলছি:

সব দেশের মত এদেশেও এয়ারপোর্টের সব দায়িত্ব সিভিল এভিয়েশনের (একে আপনি বিআরটিএ বা দেশের সব লন্চঘাটের মালিক BIWTA এর সাথে তুলনা করতে পারেন।)

বিমান এখানে একটা পরিবহন সংস্থা মাত্র। তবে সব দেশের মত National Carrier হিসেবে বিমান এয়ারপোর্টে কিছু বাড়তি সুবিধা পায়, বেশি জায়গা পায়। সব দেশেই National Carrier তার এয়ারপোর্টের সব যাত্রীর boarding pass দেয়। মনে করে দেখুন, আপনাকে মালয়শিয়াতে কাউন্টারের যে লোকটি boarding pass দিয়েছেন তিনি ছিলেন মালয়েশিয়ার National Carrier এর লোক। তার পাশে উপস্থিত থাকে আপনি যাদের টিকেট কিনেছেন।


"আমার কাছে ৫০০০টাকা কর চাইলেন " - - --আপনার কাছ থেকে যারা ট্যাক্স নেয়, তারা আসলে কাস্টমস অফিসের লোক।(শুল্ক কর্মকর্তা) তারা সরকারি চাকরি করে।

"আমার তো মনে হয়, বাংলাদেশ বিমান উনাদের হায়ার করছে আমাদের সাহায্যে করার জন্য...নাকি???" ---- বুঝতেই পারছেন তাদেরকে বিমান হায়ার করে নাই। তারা কাস্টমসের লোক।

তবে পোশাকের রং এক হওয়ায় আপনি বিমানের লোক, সিভিল এভিয়েশনের লোক আর কাস্টমসের লোক মিলিয়ে ফেলেছিলেন।

আপনি যদি অন্য কোন এয়ারলাইন্সেও আসতেন, তবুও আপনাকে বাংলাদেশের শুল্ক কর্মকর্তার হাতে পড়তে হত।


আপনার প্রতি শুভেচ্ছা রইল। এতগুলো কথা বললাম কিছু মনে করবেন না। আসলে আপনারা একজনের পাওনা জিনিস আরেকজনকে দিচ্ছিলেন দেখে খারাপ লেগেছিল।

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৮

ম. রহমান বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অশেষ অভিনন্দন... হ্যা, আমি মনে হয় গুলিয়ে ফেলেছিলাম...কাস্টমের লোক তো আসে বি.সি.এস দিয়ে... যারা জানেন না কাস্টমার দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, উনারা এতো বড়ো স্হানে চাকুরী পায় কিভাবে??? (আমি কি বললাম, যে দেশের মিনিস্টার, এম.পি দের কথা শুনলে, মাথা ঘোরা শুরু হয়, উনাদের নিয়োগকৃত লোকেরা আর কেমন ব্যবহার করবেন ?)

যদি সময় পাই তাহলে বিমানের নিয়োগকৃত লোকদের নিয়ে অন্যদিন লিখবো... ভালো থাকবেন...

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫২

ম. রহমান বলেছেন: Click This Link

@মেঘলা মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.