| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কৈলাশ (নামটা কাল্পনিক) - থাকি কানাডা বলে অনেক দূরের একটা দেশের পিচ্চি এক শহরে একদম একলা! খুব মনে পরে বাবা-মা-ছোটবোন আর আমার নিজের শহর ঢাকাকে, পাঁচ বছর এমন কিছু নয় কিনতু কেন জানি মনে হয় অনেক দূরের.... গভ:ল্যাব স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় - এই দারুন বিদ্যাপীঠ গুলায় আমি পড়েছি বিঙান নিয়ে। বল্গ লিখতে খুব একটা ইচ্ছা করে না কিনতু পড়তে বেশ লাগে। ও হ্যা! এটা আমার প্রথম বাংলা ব্লগ। [email protected]
গতকাল পর্যন্ত প্রথম এবং শেষ মঞ্চ নাটক দেখেছিলাম ঠিক দশ বছর আগে- বিশেষ কারণে এখনও মনে আছে নামটা- সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ যাদুঘরের ছোট্ট এক চিলতে মঞ্চে দেখা 'নাগরিকের - জয়জয়ন্তী' - খুব ভাল লেগেছিল। কিন্তু হলে কি হবে- তারপর কেটে গেছে এক দশক মঞ্চ নাটক আর দেখা হয় নাই। আজকে সকালে যখনি পোস্ট দেখলাম- এ কদিনে সবার অতি পরিচিত আপনজন হয়ে যাওয়া শ্বাশত সত্য' র সাহায্যার্থে ঢাকা থিয়েটার তাদের ৩৫তম বর্ষে জাতীয় নাট্যশালা- শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় মঞ্চস্হ করবে অকাল প্রয়ান সেলিম আল দীনের লেখা এবং সাহসী মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় 'যৈবতী কন্যার মন' তখনি মন ঠিক করে ফেলেছি এটা মিস করা চলবে না। এখন প্রশ্ন হলো টিকেট পাবো কোথায় - তারও সমাধান পেলাম সুহৃদ মেসবাহ যায়াদ ভাইয়ের সাথে মুঠোফোনে কথা বলে- আজকেই ওনার সাথে পরিচয় হলো।
সাতটা বাজার মিনিট পনেরো আগে নাট্যশালায় যেয়ে দেখি ওমা এত মানুষ ঢাকা শহরে নাটক দেখতে আসে ৫০০ টাকা টিকেট কেটে- মনটাই ভালো হয়ে গেল- সবাই মিলে আমরা এখনও মনে হয় অনেক বড় কিছু করতে ফেলতে পারি- বন্ধুর জীবন বাঁচাতে পারি সহাস্যে। কাউকে চিনি না কিন্তু তাতে কি সবার উদ্দেশ্যতো এক- যাই হোক মেইন অডিটরিয়ামে ঢোকার মুখেই পেয়ে গেলাম দু'পাতার একটা বুকলেট যেটা অনেক দরকারী মনে হয়েছে পরবর্তীতে, আর ঢুকেই মনে হল জায়গাটা অনেক সুন্দর - এখানে ভাল নাটক হওয়া সম্ভব- সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে শুরু হলো নাটক- বলে রাখা ভাল সেলিম আল দীনের এই কথানাট্য'টি সর্বশেষ মঞ্চস্হ হয়েছিল ২০০২ এ - এক ঘন্টা দশ মিনিট করে দুটি পর্ব- প্রথম পর্বের মূল চরিত্র 'কালিন্দী' তে শিমূল ইউসুফ এক কথায় অসাধারন অভিনয় করেছেন- কি চমৎকার তিনি এই বয়েসেও। মাঝে পনের মিনিট বিরতির পর শুরু হওয়া দ্বিতীয় পর্বের নায়িকা আট বছর পরে নাকি মঞ্চে নামা শমী কায়সারের অভিনয় দেখে আমি হতাশ- বয়স বেড়েছে তা নয় মানা গেল কিন্তু পাল্লা দিয়ে বাড়া ওজনটা ভাল লাগেনি- মনে হয় ঠান্ডাজনিত সমস্যাও কিছু একটা ছিল, মিঠুদি চরিত্রে রোজী সিদ্দিকী কে ভাল লেগেছে এই পর্বে। সব মিলিয়ে বেশ ভালই হয়েছে দশ বছর পরে আমার মঞ্চ নাটক দর্শন। আরো ভাল লেগেছে যখন নাটক শেষে শ্বাশত সত্যের বাবা-মা'র হাতে আজকের প্রাপ্তি এক লক্ষ বিশ হাজার টাকার চেকটা তুলে দেয়া। এখনও অনেক বাকী কিন্তু তারপরও আজকের পরে মনে হচ্ছে হয়ে যাবে- ভাল হয়ে উঠুক শ্বাশত- জয় হোক মানবতার এবং বাংলা মঞ্চ নাটক।
(লেখাটি একই সাথে আমার বল্গে প্রকাশিত)
![]()
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৬
ৈকলাশ বলেছেন: থ্যানকু প্রথম কমেন্টের জন্য।
ভালা আছি ভাইডি, তুমি??
২|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: ভালো ।
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৪
ৈকলাশ বলেছেন: থ্যানকু বিমা ![]()
৩|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৮
ছটিক মাহমুদ বলেছেন: হহ আমিও ছিলাম। সহমত।
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৬
ৈকলাশ বলেছেন: দারুন একটা সন্ধ্যা গেল,তাইনা!!
৪|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৯
নির্বাসিত বলেছেন: আমি জানতাম আপনি ক্যানাডাতে থাকেন। এখন কি দেশে নাকি?
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৫২
ৈকলাশ বলেছেন: নির্বাসিত'দা- বাহ! আপনি দেখি মনে রেখেছেন।
স্ব-ঘোষিত ছুটিতে আপাতত ঢাকায়। ![]()
৫|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:০৬
একরামুল হক শামীম বলেছেন: ভালো আছি কৈলাশ ভাই।
কানাডা ফেরত যাচ্ছেন কবে? যাওয়ার আগে পারলে একবার দেখা কইরেন। ![]()
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:১০
ৈকলাশ বলেছেন: যাইতে দেরি আছে- অবশ্যই দেখা করবো, মেইলে যোগাযোগ করে নিব নে।
৬|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:২৫
একরামুল হক শামীম বলেছেন: [email protected]
কৈলাশ ভাই একটা মেইল করেন। ![]()
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:২৯
ৈকলাশ বলেছেন: হোকে দিতাছি
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:৫২
ৈকলাশ বলেছেন: পাইছো নি অর্ন্তজাল বার্তা?? ![]()
৭|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৩
রাতমজুর বলেছেন:
রাইত-কামলাও হুজুরের দেখা প্রার্থি (ফাজলামি না, সত্যি)
[email protected]
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৪
ৈকলাশ বলেছেন: কি যে কন ভাইডি। আপনারে আমি সব সময়ই ভালা পাই- অন্তত দূর থিকা আপনারে খাঁটি মানুষই লাগে। এইবার না হয় কাছে থেকেই টেস্ট করুম। মেইল দিতাসি। ![]()
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:০১
ৈকলাশ বলেছেন: বার্তা পাইছেন??
৮|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ২:৫১
সামশুল আলম বলেছেন: ভাই বড় একটা ভূল করে ফেলেছি, এখন নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। আমি মনে করেছিলাম নাটকটা মঞ্চায়িত হবে ৩১ শে জুলাই , সেইমতে প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আপনার পোস্ট দেখে জানলাম আজ নাটকটা হয়ে গেছে। আফসোস ভালো একটা কাজে অংশ নিতে পারলাম না। যাই হোক আপনারা যারা শ্বাশত সত্য'র জন্য এগিয়ে এসেছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:০৪
ৈকলাশ বলেছেন: ভাই- আপনি যে যেতে চাইছেন এটাই অনেক বড়, ভুল সবারই হয়।
সামনে মনে হয় আরো অনেক প্রোগ্রাম হবে শ্বাশত সত্য'র জন্য, তখন না হয় যাবেন, দেখা হবে নিঃশ্চই।
৯|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৬
রাতমজুর বলেছেন:
স্যরি বস, দেরি হৈয়া গেল, মেইল পাইছি।
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৮
ৈকলাশ বলেছেন: রিপ্লাইও দিয়া দিলাম
১০|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫০
একরামুল হক শামীম বলেছেন: মেইল পাইছি
রিপ্লাই দিয়েছি। ![]()
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৯
ৈকলাশ বলেছেন: প্রতি রিপ্লাইও দিয়া দিলাম ![]()
১১|
৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৫
কালপুরুষ বলেছেন: নাটক দেখা এবং পূর্ব অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল লাগলো।
৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২০
ৈকলাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১২|
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১৮
মেসবাহ য়াযাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। কষ্ট করে আমার অফিসে এসে টিকিট নিয়ে নাটক দেখার জন্য। আপনার সাথে কাটানো সময়টা বেশ ভালো কেটেছে।
আবার দেখা হবে, শীঘ্যই....
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৪
ৈকলাশ বলেছেন: ধুর কি যে বলেন - আমার আর কি কষ্ট, এই অফিস-সংসার করেও আপনারা যে ভাল ভাল কাজ গুলো করেন তাতেই আমি অবাক হয়ে যাই,কেমনে পারেন!! ভাল থাকবেন মেসবাহ ভাই। দেখা হবে নিঃশ্চই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৪
একরামুল হক শামীম বলেছেন: জয় হোক মানবতার
কৈলাশ ভাই, কেমন আছেন?