| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশ সঙ্গীতের / মিউজিক এর দেশ , এটা আমরা সবাই জানি । আমাদের মাটিতে অনেক জ্ঞানী গুণী সংগীত শিল্পী জন্মেছেন । যারা আমাদের দেশকে পুরো পৃথিবীর কাছে পরিচয় করিয়েছেন তাদের সঙ্গীতের মাধ্যমে । তাই আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ । কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু তৃতীয় সারির পপ শিল্পীরা দেশের মিউজিক এর সুনাম কে ধ্বংস করছে । আমরা জানি পপ আমাদের দেশের সংস্কৃতি না । এটি একটি আন্তর্জাতিক জনার । আমাদের দেশের অনেক মানুষ এর পপ মিউজিক অনেক ভালবাশেন। আমি বলছি না পপ মিউজিক করা খারাপ । আমাদের দেশের মিউজিক কে আন্তর্জাতিক মানের করতে হলে পপ করা ভালো । কিন্তু এই জিনিষ টা কে যদি তারা শুধু মাত্র দেশে জনপ্রিয়তা পাওয়ার জন্য ব্যাবহার করে তাহলে আমার সমস্যা আছে । আমাদের দেশের এই ফালতু পপ মিউজিক এর জন্য দেশের বাইরে আমাদের নাম খারাপ হচ্ছে ।
মুল কথায় আসি । আমাদের দেশের রক মেটাল মিউজিক সম্পর্কে যারা জানেন না , তাদের জন্য আমার এই পোস্ট । মনের অনেক কষ্ট থেকে এই পোস্ট টি লিখলাম । স্বাভাবিক ভাবে আর্টসেল , ওয়ারফেজ , ব্ল্যাক আরও অনেক রক / মেটাল ব্যান্ড আছে যাদেরকে আপনারা অনেকেই চিনেন । তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই । আজ যাদের সম্পর্কে বলব তাদের আন্ডার গ্রাউনড ব্যান্ড বলা হয় । এই সব ব্যান্ড রা সাধারণত দুনিয়ার সেরা সেরা মেটাল ব্যান্ড দের গান কভার করে থাকে। নিজে দের গান ও করে । এ সব ব্যান্ড এর নিজেদের গান গুলো কত টা আন্তরজাতিক মানের কেউ টা না শুনলে বিশ্বাস করতে পারবেন না । বর্তমানে বাংলাদেশ আন্ডার গ্রাউনড ( UG ) এর সেরা ব্যান্ড বলা যায় মেকানিক্স , পাওারসারজ , মিরর ব্লেয , সেভারে দেমেন্সিয়া , ভেতাস্ত , স্যাটানিক ইত্যাদি কে । এদের গান কত টা আন্তর্জাতিক মানের তা এক বার শুনলেই বুঝবেন ।
অনেকের UG সম্পর্কে কিছু ভুল ধারনা আছে । তারা মনে করেন , এখানে খুব আজে বাজে ছেলে মেয়েরা যায়। ধনী বাবার নষ্ট ছেলেরা এখানে মিউজিক করে । আমি বলতে চাই , আজে বাজে ছেলে মেয়েরা কোথায় না যায়? আর আমি একটি মধ্য বিত্ত ঘরের ছেলে । আমার একটি UG ব্যান্ড আছে । আমি প্রায় প্রতি সপ্তাহে কনসার্ট করি । আমি এমন কিছুই করি না , যেন আমার বাবার সম্মান নষ্ট হয়। আমার মতো এমন অনেক ছেলে ই আছে । তো সেই ভুল ধারনাটি কারোই করা উচিত নয়। আমরা জানি মেটাল করে আমরা জনপ্রিয় হতে পারব না । কারন বাংলাদেশে মেটাল বুঝে এমন মানুষ খুব কম ।কিন্ত এটা আমাদের আন্দোলনের মত । এই প্রতিভার জায়গা টি কে আমরা হারিয়ে যেতে দিব না । আপনারা যারা রক / মেটাল শুনেন না , তারা কোন মেটাল ব্যান্ড এর অ্যালবাম কিনেন , শুনেন । বুঝতে পারবেন আমি কেন আমাদের দেশের পপ কে খারাপ বলছি । তারা কিছু ই করে না । সব করে computer . কিন্তু আমরা যা করি সব নিজের কষ্টের , পরিশ্রমের ফসল ।
আমার একটি বন্ধুর ব্যান্ড এর গান নিচে দিলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার ব্যান্ড এর গান দেয়ার ইচ্ছা ছিল । কিন্তু এখনো release হয় নি ।
যাই হোক বেশি বেশি মেটাল গান শুনবেন । পারলে বাংলাদেশি পপ কে বয়কট করবেন ।
ধন্যবাদ।।
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫১
মেটাল বলেছেন: আমি হিপ হপ কে তো আমাদের সমান জনারে ই ধরব না । ওরা গালাগালি ছাড়া কিছু ই পারে না। তাই প্লিজ হিপ হপ কে আন্ডার গ্রাউনড বলে আমাদের গালি দিবেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন , আমি ওই সব পপ শিল্পী দের ঘৃণা করি , যারা সফটওয়্যার ব্যাবহার করে । আগের পপ মান সম্মত ছিল , তা নিয়ে আমার ও কোন সংশয় নেই । কারন পপ বাংলাদেশে এসেছে গুরু আযম খান এর হাত ধরে , যে আযম খান কে খারাপ বলবে , সে কিছু ই বুঝে না । এই সব হাবিব , বালাম ,হৃদয় খান ,মিলা , তিশ্মা , ফুয়াদ এসে বিকৃতি শুরু করেছে । তাই আমাদের ভালো খারাপ মিউজিক বুঝা উচিত ।
২|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৬
সুদীপ্ত কর বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর মধ্যে এখন অনেক ভালো ব্যান্ড আছে। আন্ডারগ্রাউন্ড কনসার্ট গুলোর তুলনা হয়না। সিলেটে বসে পাওয়ারসার্জ বা মেকানিক্সের একটা কনসার্টের জন্য প্রাণ হু হু করে। মিরপুরের মিক্সড কনসার্টগুলো অস্থির।
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪২
মেটাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া । মেটাল ই আমার জীবন । আশা করি আপনি মেটাল এর সাথেই থাকবেন ।
৩|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: মেটাল ইজ দ্যা রিয়াল মিউজিক। পপ সাক্স। আপ্নার ব্যান্ডের জন্যে শুভকামনা বাসনা রইলো m/
২০ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৪৫
মেটাল বলেছেন: ঠিক বলেছেন । পপ সাক্স । মেটাল এর শাথে থাকেন । ঢাকায় থাকলে আন্ডার গ্রাউনড শো তে আসেন । সেখানে দেখা হবে । ধন্যবাদ
৪|
২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৪:০৮
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: Strident _ Until It Bleeds ফাটাফাটি...সেভারে দেমেন্সিয়া EPITAPH OF PLASSEY আগে শুনেছিলাম.... মিরর ব্লেয ,ভেতাস্ত , স্যাটানিক এর আরো কিছু লিঙক দিন,শুনতে ইচ্ছে করছে। আপনার ব্যান্ড এর নাম জানার ইচ্ছা রইল
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:০৬
মেটাল বলেছেন: আসলে ভাইয়া আমার ব্যান্ড এর নাম ই Strident । সবাই ভাববে পোস্ট দিয়ে আমার ব্যান্ড এর প্রোমো করছি। তাই বলেছি এইটা আমার বন্ধুর ব্যান্ড । কিছু মনে করবেন না । আর বাকি ব্যান্ড গুলর গান ইউটিউব এর সার্চ দিলে পেয়ে যাবেন । ধন্যবাদ আপনাকে ।
৫|
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:১১
অস্থির পোলাপাইন বলেছেন: পরে আসতাছি । পোষ্ট ভালাই হৈছে।
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:১৬
মেটাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া । তাড়াতাড়ি আসেন ।
৬|
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:১৭
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: হুম...আরো কিছু ব্যান্ড Lucifer's Throne,Demise
Strident _ Until It Bleeds কি বলব...দারুন। আপনি কি প্লে করেন। আমার বন্ধুর ব্যান্ড re-call
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১১
মেটাল বলেছেন: এই গুলারত নাম ও শুনি নাই ভাইয়া , Lucifer's Throne,Demise ।ভাইয়া আমি গীটার বাজাই ।গান টা আমার কম্পসিশন । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ
৭|
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৩১
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: আপনাদের ৭খুন মাফ,আরো বেশী প্রোমো করেন। আপনাদের fb page link দিলে ভাল হত,খুঁজে পাচ্ছিনা।
৮|
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৩৪
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: শো তে আসার ইচ্ছা রইল...
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৪
মেটাল বলেছেন: ভাইয়া শো তে অবশ্যই আসবেন । আপনাকে খুশির খবর আগে দেই । জনপ্রিয় ব্যান্ড মিক্সড অ্যালবাম Rock series এর Rock 606 এ আমার ব্যান্ড এর একটি গান রিলিজ হবে ।দোয়া করবেন।
৯|
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাপার কি? সবাই পপ আর হিপ হপের পিছনে লাগলো কেন`?
আসেন একখান হিপ হপ পপ শুনি:
আমার কাছে মনে হয় না ফুয়াদ বা মিলা বা তাহসান খারাপ গায় বা মিউজিক কম্পোজিশন করে! নিটল পায়ে লাইভ টা যখন ফুয়াদ শুভকে দিয়ে কম্পোজিশন করায় তখন মনে হয় বাংলাদেশের ইতিহাসে এতো সেরা লাইভ ভার্শন করেনি! তারপরও ফুয়াদের আরও অনেক গান আছে যেমন দ্বীপ নেভার আগে গানটা কিন্তু অসাধারন। তাহসানের উপর সবার রাগটা বুঝতে পারি ব্লাক ছাড়বার পর। কিন্তু আমার কাছে মনে হয় পপে আমাদের মিউজিকে যে ডাইনামিজম এন্ড মিক্সিংএ অর্কেষ্ট্রা ইফেক্ট অথবা লিটল ট্রেন্স এক্সেন্ট সেটা কিন্তু তাহসান আনে।প্রথম এলবামটায় ওর গলাটা বেশ মোটা ছিলো কিন্তু ওখানে মিউজিকে কম্পোজিশনটা ছিলো অসাধারন। বলা যায় মিউজিক ডিরেক্টর হিসেবে ওকে একটা থাম্পস আপ দেয়া যায়। ওর রিেসন্ট এলবামের বেশ কয়েকটা গানের মধ্যে হাউজ টাইপ গান দ্বীচারিনী শুনলাম। কেউ কি কোনো খুত পাবেন ওখানে?
সেই সাথে অর্নব বা আরও অনেকে যারা ভালোই করছে।এখন আসি হিপ হপে। এটা ঠিক হিপ হপ আর র্যাপে বাংলাদেশের দ্বৈন দশা চলছে আর ঘুরে ফিরে ঐ পুরান ঢাকার পোলাপান। একটা সময় যখন পার্থ আজম বাবুরা র্যাপ করতো সেগুলো অন্যরকম লাগতো যদিও সবগুলান কপিক্যাট। কিন্তু এখন বেশীর ভাগই ফালতু তবে স্টয়িক ব্লিসটা কিন্তু ভালো ছিলো। যদিও র্যাপগুলো অতোটা সমৃদ্ধ বলা যাবে না কিন্তু হিপ হপ গুলো অতোটা খারাপ ছিলো না।
তবে র্যাপে কিছুটা হলেও উন্নত হচ্ছে! মিলার সবগানই খারাপ সেটা কিন্তু বলা যায় না। দুয়েকটা গান কমার্শিয়ালাইজড ছিলো সেজন্য দোষ দিলে তো আমার মনে হয় বেবী নাজনিন অথবা কনকচাপা অথবা মমতাজের মতো সুশীল শিল্পীরা এর চেয়ে বেশী কিছু গেয়েছে, এবং আমার মনে হয় বাংলাদেশের ছায়াছবীর সঙ্গীতে অশ্লীলতায় এদেরও কিছু অবদান আছে বলেই মনে হয়।
সেখানে মিলা, কনা তো খারাপ গায়নি। বরংচ কনার লেটেস্ট এলবাম শুনলাম যেখানে বেশ কয়েকটা গান খুবই ভালো লাগলো। কেউ যদি খুত ধরে দিতেন তাহলে উপ কার হতো!
একটা কথা বলি। একটা জেনেরা বা সাব জেনেরা ফেলে রাখলে আমাদেরই ক্ষতি। মেটালের বেশীর ভাগ জেনেরাগুলো এসেছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে কিন্তু কেউ কি বলবেন, এবা, ক্রানবেরীজ, পয়েটস অব ফল, আহার মতো প্রথীতযশা ব্যান্ড আর এডিকশন মিউজিক ট্রেন্সের আর্মিন , রজার, সুইডীশ হাউজ মাফিয়া, রবিন, মার্কাস শুলজ এরা কোন দেশ থেকে এসেছে?
আমাদের হিপ হপ নিয়ে যারা চেষ্টা করছে তাদেরকে গাঠনিক সমালোচনা করা উচিত। অবশ্য পুরান ঢাকার বড়লোকের পোংটা পোলার গান না শুনে এশিয়ান ডাব ফাউন্ডেশনের দীদারের র্যাগে শোনাটাকে আমরা কেনো প্রোমোট করতে পারি না সেটা বুঝি না!
আর লেখককে বলছি, গানটা অসাধারন, বিশেষ করে থার্ড ক্লাইম্যাক্সের গীটারের কাজটা খুবই ডেপথ। সাইকো প্রোভোকেটর শুনলাম, মনে হয় এটা কোনো সামাজিক ওয়েবসাইটে আগেই ওয়েভ করা হইছে। যাই হোউক, কাজ সুন্দর। কিন্তু মেটালকে যেমন সবার শ্রদ্ধা করা উচিত তেমনি হিপ হপ পপ, ব্লুজ, আর এন্ড বিকেও শ্রদ্ধা করা উচিত। হতে পারে প্রাকটিস নাই, কিন্তু কাউকে না কাউকে তো শুরু করতে হবেই নাকি?
সো বেস্ট অব লাক আর এরকম আরো মিউজিক আসুক, এটাই কামনা!
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৬:১৬
মেটাল বলেছেন: ভাইয়া হয়তো আপনি যা বলেছেন তা ঠিক ।কিন্তু সমস্যা হল আমি হিপ হপ কে ঘৃণা করি । সোজা কথা । আর উপরে এত পপ শিল্পী দের নাম লিখলেন ,এর মধ্যে তাহসান আর অর্ণব কে আমি শ্রদ্ধা ও করি , পছন্দও করি । আর বাকিরা আমার মনে জনপ্রিয়তার ও টাকার লোভে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি টাকে ধ্বংস করছে। এটা আমার পার্সোনাল মতামত । এতে কারো কিছু আসে যায় না ।তাই আশা করি রাগ করবেন না । আপনি পপ হিপ হপ পছন্দ করেন , তাই এত যুক্তি দেখাতে পেরেছেন । আমি মেটাল করি , তাই আমি এরকম হাজার খানেক যুক্তি দেখাতে পারব হিপ হপ , পপ কে ছোট করার জন্য । আর আপনি এখানে মমতাজ , কনক চাঁপা , বেবি নাযনিন এর কথা লিখেছেন। আমি একটা জিনিস ক্লিয়ার করি , আমি কখনই সিনিয়ার শিল্পী দের ছোট করে বা আক্রমন করে কোন কিছু লিখিনি । আমি যা বলছি তা হল আজ কাল কার থার্ড ক্লাস খ্যাতি লোভী পপ । হিপ হপ শিল্পী দের কথা ।
ধন্যবাদ ভাইয়া আমার ব্যান্ড এর গান টি শুনার জন্য ও কমেন্ট করার জন্য । আমার কোন কথা মাইন্ড এ লাগলে আগেই Sorry বলে দিলাম ।
১০|
২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৮
অস্থির পোলাপাইন বলেছেন: উদাসী স্বপ্নের সাথে পুরাই সহমত।
আমি নতুনের পক্ষে। যেকোন ভালো মিউজিক সেটা যেই জনার এরই হোক আমি তার পক্ষে। কারন মিউজিকে "লিমিটেড" বলে কোনো কথা নাই। আপনি তো মিউজিক করেন দেখবেন অনেক "ওয়ানাবি" আছে মিউজিকের বালের সেন্স ও নাই কিন্তু ফটফট করে শো-অফ করে হিট খাওয়ার জন্য। সেইদিন প্যাডে বইসা আছি এক পোলা আরেকটারে বলতাছে "রক মিউজিক মানুষে শুনে, গরু ছাগল শুনে!!" মনে মনে কৈলাম আবালের বাচ্চা এত মেটাল-মেটাল ভাব দেখাছ "মেটাল" কিন্তু ঐ রক মিউজিকেরই সাব-জনার।
ভালো মিউজিক যেই করবে তারই সাপোর্ট দিব সেইটা মমতাজও হৈ্তে পারে !! সমস্যা নাই। আন্ডারগ্রাউন্ড টীমগুলার ভিতর ট্যালেন্ট আছে কিন্তু সমস্যাও আছে। আমাদের পোলাপাইনের স্কিল খুবই ভালো কিন্তু মিউজিক সেন্সের খুব অভাব। শুধু ডিস্টরশন-ফাস্ট ট্যাবিং-ডাবল ব্যাস বাজাইলেই মেটাল হয় না। আপনি রাশিয়ান কালচারে গেলে দেখবেন একটা টীম নামার পর আরেকটা টীম উঠলে যখন সাউন্ড চেক করে তখনই আপনি বুঝতে পারবেন যে এই টীমটা ডিসটিউন গান করবে না প্যাকড টিউন গান করবে।
মূল কথা ভালো খারাপ সবজায়গাতেই আছে। এপ্রিশিয়েট করা উচিত। পোলাপাইন যখন ফার্সট মেটাল শুরু করলো তখন কিন্তু কেউই সাপোর্ট দেয় নাই। আর এখন দেখেন দেশের মেটাল ব্যান্ডগুলা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতেছে। এরকম হয়ত হিপহপ ও আগাবে সময় লাগবে হয়ত।
আমি হাবিব-বালাম-মিলা-ফুয়াদ এদের দেখতে পারি না কিন্তু সম্যান করি মিউজশিয়ান হিসেবে। এরা আর এফএম রেডিও দেশের মানুষকে বালছাল বলিউডি গান থেইকা টান দিয়া আইনা বাংলা গান নতুন করে শুনতে বাধ্য করছে।
আপনাদের গান ভালো হৈছে এ+
। আচ্ছা আপনাদের ড্রামার কি স্কেয়ারক্রপর রবিন ভাইয়ের স্টুডেন্ট?
ধন্যাবাদ।
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৪
মেটাল বলেছেন: না । ও মেকানিক্স এর রিয়াজ এর স্টুডেন্ট ।
১১|
২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: উমম আমি হিপ হপ পছন্দ করি এমন কোনো কথা না। গান মুভি ফিজিক্স বা টেকনিক্যাল লাইন আমার নেশা। দুনিয়ার সবকিছু শুনতে হবে বা জানতে হবে বা উপভোগ করতে হবে এরকম পাগলাটে নেশায় আমায় পেয়ে বসেছে!
তাই দেখা যায় কখনো গ্লীচ মিউজিক শুনছি অথবা কখনো ক্রাওট রক অথবা কখনো ম্যাথকোর শুনছি।
আমার কথাটা এটা না যে সবাইকে ভালোবাসতে হবে, আমার কথা হলো কাউকে না কাউকে আগুতে হবে। যখন দেখা গেলো কোনো একটা সেক্টরে খারাপ লোক ঢুকে সেটা নিয়ে কাজ করছে, তাহলে সে সেক্টরটা ধ্বংস হয়ে যায়। কিন্তু অন্য অনেক সভ্যতা বা জাতী সে সেক্টরটাকে কাজে লাগাচ্ছে। আমাদের সবাইকে উচিত নির্দিষ্ট কোনো একটা বিষয়ে ডীপলি পড়ালেখা করা। সবাই ভিন্ন বিষয়ে যতটুকু পড়ুক বা জানুক বা কাজ করুক, ডীপলি জানুক, নিজে নিজে কিছু তৈরী করুক। তাহলেই স্বাবলম্বীভতে পারবো!
আমি প্রতি সপ্তাহে কনসার্ট দেখি, বিভিন্ন লোকাল ব্যান্ড বিভিন্ন জেনারা নিয়ে কাজ করছে। তারা নিজেদের মতো করে কাজ করছে, বিভিন্ন সাব জেনেরার সাথে ফিউশন করছে, কখনো ওটার ক্রশওভার করছে। কিছু গান শৈল্পিক বিচারে খুব এগিয়ে যায়। আর্মিন, সুইডিশ হাউজ মাফিয়া, মাইলো, জেমস ব্লাক, নিক সাগাল, রবিন স হ অনেকে ইলেক্ট্রনিক মিউজিকে বেশ প্রভাব বিস্তার করছে।
আমাদের শাফিনও বছর কয়েক আগে মাইলস থেকে বেরিয়ে আলাদা একটা এলবাম করে যেখানে সব ইংলিশ নাম্বার গুলো জন ডেনভার স হ অনেকের। গান শুনে দেখলাম পুরোটা ইলক্ট্রনিক মিউজিক, এবং মিউজিকটা বোঝাই যায় ক্লাস সিক্স সেভেনের পোলাপান দিয়ে করিয়েছে।হতাশা জনক। শাফিন বা মাইলস রক বা পপ ছেড়ে যদি ইলেক্ট্রনিক মিউজিকে প্রোফেশনালী এগুতো তাহলে হয়তো বাংলাদেশে এর জনপ্রিয়তা হতোই হতো!
আমি আরেকটু বলি, তিনটি ছেলের সাথে পরিচয় হয়েছিলো যার মধ্যে একটা ছেলে আমি যে নাইট ক্লাবে কাজ করতাম ওখানে গ্লাস ধুতো। সপ্তাহ দুই ব্যাবসা খারাপ হবার কারনে মালিক দেখা গেলো বিনা পয়সার ব্যান্ড প্রোমাট করতে চাইছিলো। হঠাৎ সেই ছেলেটা নিজেই দায়িত্ব নিয়ে সেদিন দেখা গেলো ওর নিজেরই একটা ব্যান্ড আছে যেটা ইলেক্ট্রনিক। জিজ্ঞেস করলাম কেমন চলে, হেসে বললো কোনো মতে। সেরাতে ওদের মিউজিক শুনে হতভম্ব, পুরো গ্লীচ আর ডাব আর ড্রাম স্টেপে মাথা নষ্ট!
যাই হোউক, এ বছরের প্রথম দিকে একটা মোটামোটি রেকর্ড কোম্পানীর সাথে একটা চুক্তি করেছে একটা এলবামের জন্য!
এভাবেই কিন্তু জেনারা আগায়, আর আমি বলছি শ্রদ্ধা। ভালো লাগুক নাই লাগুক। সবাইকে চেষ্টা করতে দেয়া উচিত, সবার চেষ্টাকেই শ্রদ্ধা করা উচিত!
ভালো থাকুন!
১২|
৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:০১
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: Tyrant_s Depiction ভালা হৈছে, শুনছি
৩১ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৫
মেটাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া । এই গানে একটা solo দেয়ার ইচ্ছা ছিল । কিন্তু দেই নি ।বাকি মেম্বার রা দিতে মানা করলো ।কিন্তু গান আমার কাছে অসম্পূর্ণ লাগছে । কষ্ট ও লাগছে
। আপনার কাছে কি সত্যি ই ভালো লেগেছে ???
১৩|
০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১১
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: Tyrant_s Depiction এ ড্রামস দারুন....ফাটাফাটি। হুম solo...অভাব বোধ করছিলাম,আমার কাছেও অসম্পূর্ণ লেগেছে।
এলবাম বের হলে নতুন করে solo দিয়ে দেবেন।
মিক্সড অ্যালবাম এর গান গুলো যেন,আপনাদের 1st অ্যালবাম এ থাকে,হারিয়ে না যায়।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৬
মেটাল বলেছেন: অবশ্যই ভাইয়া । পরের গানে ফাটাফাটি সোলো পাবেন ।
ভাইয়া আমি এবং আমরা আমাদের সব চেষ্টা দিয়ে গান বানাই । আমি যত দিন গিটার বাজাবো , তত দিন আমার best টাই দেয়ার চেষ্টা করবো ।।
just be with us plz..
ধন্যবাদ।
১৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩২
মেঘেরদেশ বলেছেন: আমার কাছে জেনার বড় কথা না,কথা হল সুর,লিড়িক,মিউজিক এমন হতে হবে যে গানটা আত্মায় বসে ্যায়. আপনার দেয়া গান টা ভাল লাগসে।![]()
১৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৬
কালীদাস বলেছেন: ব্ল্যাক, আর্টসেল এরাও একসময় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিল। পাওয়ার সার্জ মেইনস্ট্রিমে ভাল জায়গা করে নিতে পারত, মিডিয়ার ফেভ ভালই পেয়েছিল কম্পিটিশনে জেতার পর। শুধু জাঁনরের জন্য লোকজন খায়নি।
আন্ডারগ্রাউন্ডের খারাপ হল র্যাপ আর হিপহপ গুষ্ঠী। আজপর্যন্ত ড্রাগস আর নোংরা কিছু গালিগালাজ ছাড়া বাংলাদেশে এরা কি দিতে পেরেছে আমি জানিনা।
আর শুনেন, পপ মিউজিক দেশের মেইনস্ট্রিমে থাকবেই। নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত পপ সিনারিও নিয়ে এধরণের কমেন্ট কেউ করেনি। হাবীব সফটওয়ার আমদানির পর শুরু হয়েছে বিকৃতির স্টার্টিং......মেইনস্ট্রিমে এখন মিলা, তিশমা, এগুলা। আপনি খেদালে এগুলারে খেদান, বেসিক পপ নিয়ে কোন আপত্তি নেই। হিপহপ ইনফ্লুয়েন্সড পপ খেদালেই সব দেখবেন ঠিক হয়ে গেছে।