| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মোর্তুজা ফয়সাল সাব্বির
আমি\nআমার চেয়ে বিশ্বে আর কাউকেই বেশি ভালোবাসি না। আমি যাহা কিছু করি প্রথমতঃ\nআমাকে ভালো রাখার জন্যই করি।আমার ভালো থাকার পথে যাহা যাহা অন্তরায়\nতাৎক্ষনিক তাহা আমি পরিহার করি।\nকেউ যদি বলে আমি আমা অপেক্ষা তোমাকে অধিক ভালোবাসি।তাহলে সে মিথ্যা বলে নয় তো অজ্ঞতাবশতঃ বলে।\nবলবেন মা,বাবা,স্ত্রী-পুত্র এদের সেবা করেননা?অবশ্বই করি, এবং সেটা\nতাদের জন্য নয় সেখানেও আমি নিজে ভালো থাকার জন্যকরি। কেননা তারা অসান্তিতে\nথাকলে আমার কষ্ট লাগে তাই আমার কস্ট নিবারনের জন্যই আমি তাদের দেখা শোনা\nকরি। বলবেন ভিক্ষুককে ভিক্ষা অথবা অসহায়কে সহায়তা করেন না? করি, এবং সেটা\nআমি ভালো থাকার জন্যই করি। কেননা তাদেরকে সহায়তা করতে পারলে একটি পুন্য\nকরতে পেরেছি ভেবে মনে প্রশান্তি লাগে। অতএব এটা আমি আমার জন্যই করি। আর\nপ্রতিটি জীবেরই তার নিজেকে ভালো ভালোবাসা উচিত।\nতবে ভুলেও যেন ইচ্ছাকে ভালোবাসবেন না।সে আপনাকে রসাতলে নেওয়ার জন্য সদা\nব্যকুল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই সে কিন্তু আপনার ক্ষতি সাধন\nকরে ছাড়বে।সাবধান!\nএক নজরে- আপনি আপনাকে ভালোবাসেন না আপনার ইচ্ছাকে ভালোবাসেন তা যাচাই করে নিন।\nযদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই আপনি মিথ্যা কথা বলতে পারবেন না।\nকারণ আপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে মিথ্যাবাদী রুপে\nউপস্থাপন করতে পারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে মিথ্যাবাদী রুপে\nউপস্থাপন করেন,তাহলে আপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার\nইচ্ছাকে।তাই নিজেকে ভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।\nযদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই আপনি চুরি করতে পারবেন না। কারণ\nআপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে চোর রুপে উপস্থাপন করতে\nপারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে চোর রুপে উপস্থাপন করেন,তাহলে\nআপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে\nভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।\nযদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই খুন করতে পারবেন না। কারণ আপনি\nআপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে খুনি রুপে উপস্থাপন করতে পারেন\nনা। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে খুনি রুপে উপস্থাপন করেন,তাহলে আপনি\nকখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে\nভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।\nযদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই মাদক, ধুমপান বা নেশা জাতীয় কিছু\nকরতে পারবেন না। কারণ আপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে\nনেশাখোর রুপে উপস্থাপন করতে পারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে\nনেশাখোর রুপে উপস্থাপন করেন, তাহলে আপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি\nভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে ভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে\nপরিহার করুন।\nএখন ভাবুন আপনি কি আপনাকে ভালোবাসেন নাকি ইচ্ছাকে।\nদয়া করে এখন থেকে নিজেকে ভালোবাসতে শিখুন।
রাসুল সাল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ-
১. তিনটি জিনিস গুনাহ মাফ করে,
২. তিনটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে,
৩. তিনটি জিনিস নাজাত দেয়,
৪. আর তিনটি জিনিস ধ্বংস করে।
১. যে তিনটি জিনিস গুনাহ মাফ করে তা হচ্ছেঃ
ক. প্রচণ্ড শীতে নিখুঁতভাবে ওযু করা,
খ. এক সলাতের পর পরবর্তী সলাতের জন্য অপেক্ষায় থাকা এবং
গ. সালাতের জন্য জামাআ’তে গমন করা।
২. যে তিনটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে তা হলঃ
ক. (ক্ষুধার্তকে) খাদ্য খাওয়ানো,
খ. বেশি বেশি সালামের প্রচলন করা এবং
গ. রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা।
৩. যে তিনটি জিনিস নাজাত দেয় তা হলঃ
ক. (ব্যক্তিগত) ক্রোধ বা সন্তুষ্টি উভয় অবস্থায় ন্যায় বিচার করা,
খ. দারিদ্র ও প্রাচুর্য উভয় অবস্থায় মধ্যম জীবন যাপন করা এবং
গ. গোপন ও প্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা।
৪. আর যে তিনটি জিনিস ধ্বংস করে তা হলঃ
ক. কৃপণতার নীতি অনুসরণ করা,
খ. প্রবৃত্তির খেয়াল খুশি মত চলা এবং
গ. অহঙ্কার করা।
[সহীহ আত তারগীব ওয়াত তারহীব, হাদীস নাম্বার ৪৫০, হাদীসটি হাসান]
হে আল্লাহ , আমাদেরকে সঠিক সময়ে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামায আদায় করার ও নেক আমল করার তাওফীক দান করুন ।
আমীন ||
খুব গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দয়া করে কেউ এড়িয়ে যাবেন না সকল কে পড়ার ও আমল করার সুযোগ করে দিন প্রিয় মুসলিম
ভাই ও বোনেরা ।
জাজাকআল্লাহু খাইরান
২|
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২
নূসরাত তানজীন লুবনা বলেছেন: ভাল লেগেছে
৩|
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।
৪|
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উত্তম শেয়ার।+++
আপনাকে ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুক।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
মোঃ মোর্তুজা ফয়সাল সাব্বির বলেছেন: valo lagle coment koron. Tahole utshaho pabo.