| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার ব্যবহার করা হয় কমসময়ে দ্রুততার সাথে অনেক কাজ করার জন্য। যা দেখতেও দৃষ্টিনন্দন লাগে। যদি কম্পিউটারে কম্পোজ করা বা টাইপ করার গতি খুব কম হয় তাহলে পুরো চেষ্টাই বৃথা। আমরা সবাই কমবেশী এম এস ওয়ার্ডের অনেক কিছুই জানি। কিন্তু কম্পোজ করার বা টাইপ করার গতি যদি খুব কম থাকে, তাহলে দ্রুততার সাথে কাঙ্খিত কাজটি সম্পন্ন করার সম্ভব হবে না। তাই ভাল টাইপ জানা আবশ্যক।
কম্পিউটারের কীবোর্ডের কীগুলো টাইপ রাইটার মেশিনের কীগুলোর মত একই রকমভাবে সাজানো। তবে টাইপর রাইটারেরমতো কম্পিউটারের কী বোর্ডে জোরে চাপ দিয়ে টাইপ বা কম্পোজ করা লাগে না। আলতোভাবে চাপ দিলেই টাইপ হয়।
অনেকে মনে করে থাকেন যে, কম্পিউটার শিার পূর্বে টাইপ জানা আবশ্যক। এ ধারণা সঠিক নয়। তবে টাইপ জানা থাকলে কম্পিউটার চালানা শিা দ্রুত ও সহজতর হয়। কম্পিউটার কী বোর্ডে টাইপ শিখতে পারা কোন কঠিন কাজ নয়।
এম এস ওয়ার্ডে একটি ডকুমেন্ট ওপেন করে খালি পর্দায় টাইপ প্র্যাকটিস করা যায়। কম্পিউটারে কোন লেখা কম্পোজ করতে হলে কীবোর্ডের দিকে না তাকিয়ে লেখার দিকে তাকিয়ে অর্থাৎ বই /খসড়া দেখে দেখে কম্পোজ করতে হয়। তাই কীবোর্ডের কীগুলোর বিন্যাস মুখস্থ জানা একান্ত প্রয়োজন।
টাইপ বা কম্পোজ করতে বসার নিয়ম
গতিসম্পন্ন ও নির্ভূল কম্পোজ করা কী বোর্ড সামনে রেখে বসার কায়দা বা ভঙ্গির উপর অনেকটা নির্ভরশীল। টাইপ শেখার বা কম্পোজ করতে শেখার আগে বসার সঠিক ভঙ্গি রপ্ত করতে হয়। কী বোর্ডের সামনে বসার ভঙ্গি বর্ণনা করা হলো।
-হাতলবিহীন চেয়ারে বসতে হবে;
-কী বোর্ডের সামনের বামপাশে খালি জায়গায় বই/খসড়া রাখতে হবে।
-মাথাকে সোজা রেখে বামপশে রতি কপির দিকে চোখ রাখতে হবে।
-কাঁধ দুটিকে শিথিল বা ঢিলা রাখতে হবে।
-হাত দু’টি কাঁধের সাথে হালকভাবে ঝুলন্ত অবস্থায় রাখতে হবে।
-কুনুই হতে হাতের নিচের অংশ দু’টি কী বোর্ডের ন্যায় ঢালু অবস্থায় রাখতে হবে।
-চেয়ারে পিঠ লাগিয়ে কটিদেশ হতে শরীরটাকে সামান্য সামনে ঝুকিয়ে ভালভাবে বসতে হবে। কোন অবস্থাতেই চেয়ার হেলান দেয়া যাবে না।
-পা দু’খানি আগে পিছে নিয়ে গোড়ালী ও পাতা মেঝেতে সমান্তরালভাবে রাখতে হবে।
-শরীরটাকে কী বোর্ডের মাঝামাঝি জায়গায় রাখতে হবে। নাভি বরাবর কী বোর্ডের মধ্য বিন্দু নির্ধারণ করলে সঠিক অবস্থান নির্ণীত হয়।
-টাইপ বা কম্পোজের জন্য ব্যবহৃত ০৮(আট)টি আঙ্গুল কী বোর্ডের হোম রো’র হোম কীতে আধ মুঠি অবস্থায় স্পর্শ করে রাখতে হবে।
-হাতের কবজি দুটো কী বোর্ডের উপর এমনভাবে রাখতে হবে যাতে স্পেসবার ব্যবহার করার জন্য ডান হাতের বুড়ো আঙ্গুলটি স্পেবারের আধ ইঞ্চি উপরে থাকে।
-কী বোর্ড থেকে ৯ ইঞ্চি হতে ১১ ইঞ্চি দূরে বসতে হবে।
©somewhere in net ltd.