| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#Aim_of_Life
জীবনের উদ্দেশ্যকে আমরা প্রধান ২ ভাগে ভাগ করতে পারি...
#প্রথমত,
পরজীবনের জন্য প্রস্তুত হওয়া। তবে এটি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। দুনিয়ায় ১/৪ থেকে ১/৩ মানুষ অবিশ্বাসী। বিশ্বাসের কথা বলা যায়-স্বীকার করা যায় কিন্তু অবিশ্বাসের কথা বলা বা স্বীকার করা কঠিন।
#দ্বিতীয়ত,
জীবনের উদ্দেশ্য হচ্ছে,
জীবনটা উপভোগ করা। প্রতিটি মুহূর্ত উপভোগ করা। প্রতিটি মুহুর্তকে উপভোগের মাধ্যমে ভাল লাগার অনুভুতিকে বর্ধিত করা, খারাপ অনুভুতিকে হ্রাস করা, এবং তার মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকার প্রেরণা লাভ করা। (এক্সপানশন অব হ্যাপিনেস)
জীবনকে প্রকৃতভাবে উপভোগ করা যায় কেবল অন্যের মাধ্যমে।
'হ্যাপিনেস ইজ অনলি রিয়েল হুয়েন শেয়ারড' অর্থাৎ সুখ ভাগাভাগি হওয়া চাই। অন্যের সুখে সুখী হওয়া ই সবচে আনন্দের। অন্যকে হাসিয়ে, উপকার করে, সাহায্য করে, খাইয়ে, ভালবেসে যে আনন্দ পাওয়া যায় তা নিজে নিজে ভোগ করে পাওয়া যায় না। ধরুন পৃথিবীতে কোন মানুষ নাই-শুধু আপনি ছাড়া, সমস্ত কিছু শুধু আপনার ভোগের জন্য; উপভোগ্য হবে আপনার পৃথিবী? কখনও না! এজন্যই আসল সুখ পেতে হলে অন্যের সুখে সুখী হওয়া চাই।
আবার #বায়োলজিক দৃষ্টিকোণ থেকে দেখলে, জীবনের আসলে উদ্দেশ্য একটিই, তা হচ্ছে নিজের জিন(বংশ) কে রক্ষা করা এবং এর বংশবৃদ্ধি নিশ্চিত করা, বংশ-বংশান্তরে টিকে থাকা।
#অন্যান্য উদ্দেশ্যের মধ্যে...
১. সভ্যতা ও সমাজের জন্যে কিছু করে যাওয়া।
২. নিজেকে জানা- গভীরভাবে নিজেকে জানা। ৩. বাস্তবতা আর সত্যকে জানা এবং বুঝা
৪. ভালবাসা, বন্ধুত্ব আর মনস্তাত্ত্বিক চর্চা করা।
জীবনের মানে হলঃ
To give a meaning to IT...
২|
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
প্রবালরক বলেছেন: প্রাচীনতম অন্বেষনের একটি বিষয় নিয়ে মনোজ্ঞ আলোচনা করলেন। খুব ভাল লাগল।
৩|
১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
ভ্রাম্য পথিক বলেছেন:
৪|
১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
ভ্রাম্য পথিক বলেছেন: মনের দাম অন্যের কাছে আশা করাটা আমার মতে বোকামী, মনের দাম নিজের কাছে। অন্যের কাছে মন নয় দেহ টা আকর্ষণী। মন টা একান্তই আপনা।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: মনের কোন দাম নেই, তার চেয়ে দামী হলো জুতোর ব্রাশ।