| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি দল- এটি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহলের পরিকল্পিত স্যাবোটাজ। আমরা ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি......বক বক বক।
বিরোধী দল- এই সরকার জনগনের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই ঘটনার সুষ্ঠ বিচারের মাধ্যমে দোষীদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
শাহবাগী- আগে যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, তারপর এইসব নিয়ে মাথা ঘামানো যাবে।
হেফাজতী- গার্মেন্টস কারখানাগুলা শয়তানের আখড়া, আল্লাহর গজব পড়ছে।
জামাত-শিবির- এই ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে অমুক অমুক দিন হরতাল দেওয়া হল।
বামপন্থী- পুঁজীবাদী সমাজ ব্যবস্থায় মানুষ সবসময়ই চায় সম্পদের উপর তার দখলদারীত্ব বজায় রাখতে, এই ঘটনা তারই এক নগ্ন উপস্থাপনা।
গোপালী পুলিশ- এই ঘটনা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের উদ্দেশ্যে ঘটানো হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ইউএনও- গতকালতো ফাটল ছোট ছিল। এখন পরে যদি ফাটল বড় হয়ে এই ঘটনা ঘটনা ঘটে, সে দায় আমার না।
আমি- ফাক ইউ অল
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
মোহা: মোশাররফ হোসেন খন্দকার বলেছেন: বিদেশের মাটিতে বসে আমার পক্ষে যতটুকু সম্ভব করছি। অনেক মানুষ ই আছেন যারা চোখের পানিতে বুক, ব্লগ, নেট ভাসাবেন, কিন্তু কাজের কাজ কিছুই করবেন না। ফাক দোজ বাস্টার্ডস টু।
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
লিঙ্কনহুসাইন বলেছেন: এতো গুলা মানুষ নিহত হলো এতো গুলা মানুষ আহত হলো , আর তাদের নিয়ে এইভাবে রম্য এখনই এইভাবে লেখাটা উচিৎ হয়নি , আপনি মানুষ না অন্য কিছু । ধিক্কার জানাই আপনার মানুষিকটাকে
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
মোহা: মোশাররফ হোসেন খন্দকার বলেছেন: এইটা রম্য রচনা আপনাকে কে বলল? এইটা যদি রম্য রচনা হয় তাহলে বুঝতে হবে আমাদের হর্তা কর্তারা আমাদের নিয়ে সব সময়ই রঙ্গরস করেন। হতে পারে এটা রম্য, তবে আমাদের দূর্ভাগ্য যে এটাই বাস্তবতা।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
ঢাকাবাসী বলেছেন: লাষ্ট লাইনটা পারলে মুছে ফেলুন।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
মোহা: মোশাররফ হোসেন খন্দকার বলেছেন: আমি তো ভাবছিলাম লাষ্ট লাইনটা রাইখা বাকি সব মুইছা ফেলুম, আপনি দেখি উলটা ছবক দিলেন, চিন্তার বিষয়
৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
জাবের তুহিন বলেছেন: লেখা ঠিক আছে । তবে সময় ঠিক নেই । ভেবে দেখেন ।
৫|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
প্যাপিলন বলেছেন: বিদেশের মাটিতে বইসা এই সময়ে মজা করাটাই আপনার সর্বোচ্চ ক্ষমতা
যেদেশে আছ সে দেশের নাগরিকত্ব নেও, দু:সময়ে রসের ভান্ড খুইলা বসে এমন নাগরিকের আমগো দরকার নাই
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
মোহা: মোশাররফ হোসেন খন্দকার বলেছেন: রস তো খাইতাছ ঠিকই
৬|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
সাখাওয়াত০২ বলেছেন: কিছু সময়ই পরে হয়ত আপানর কথা গুলো আমাদের মহান নেতা নেত্রি গণ বলতে শুরু করবেন।
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
মোহা: মোশাররফ হোসেন খন্দকার বলেছেন: তারা এখন এইখানে নিজেদের স্বার্থ হাসিলের পাঁয়তারা করবেন। ভবনের মালিক স্থানীয় যুবলীগের নেতা, সুতরাং এখানে দুইপক্ষেরই রাজনীতি করার সুযোগ আছে।
৭|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
এম এম কামাল ৭৭ বলেছেন:
লেখকের কথা বাস্তব। বছরের পর বছর আমরা এই সবই রদরখ আসছি। কেউ অস্বীকার করতে পারবেন?
এর পর হবে তদন্ত কমিটি। তাও ২/৩ টা। লেখকের লিখায় ক্ষোভ আছে, রসটা এখানে মুখ্য নয়।
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
মোহা: মোশাররফ হোসেন খন্দকার বলেছেন: ধন্যবাদ, আপনি ধরতে পেরেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাক ইউ ম্যান! দিস ইজ নট দা টাইম টু ফাইট! হেল্প ইফ পসিবল।
(স্যরি ফর দি ল্যাংগুয়েজ, খুব দুঃখ হচ্ছে, তাই পিলাস দেওয়া সম্ভব হইল না।)