| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
SM MIJANUR RAHMAN
মনের খেয়ালে শব্দ শ্রমিক।
শ্রেণি হিসেবে আমাদের শিক্ষক সমাজ প্রচন্ড বেহায়া, স্বার্থপর, পদ লোভী, হিংসুটে, স্বার্থান্ধ এবং ক্ষমতা লোভী মজিদের দল যারা দেশ, জনগণ বা শিক্ষার উন্নয়নে কিছুই করেনি/করেনা। তারা যা কিছু করেছে বা করে তা কেবল নিজেদের (ব্যক্তিগত এবং শ্রেণিগত) স্বার্থসিদ্ধির জন্য এমনকি এজন্য তারা ছাত্র সমাজকে কখনো স্বার্থসিদ্ধির অস্ত্র, কখনো বিপথগামী বা জিম্মি করতেও পিছপা হয় না।
হুদাই আমরা তাদের জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর ইত্যাদি মনে করে মহান তকমা দিয়ে মাথায় তুলে রাখি, নিজে না খেয়েও তাদের খাওয়াই যার যোগ্য তারা মোটেই নয় বরং এরা চোর-বাটপার রাজনীতিবিদ বা দুর্নীতিবাজ আমলা/কামলা বা মুনাফা খোর ধান্দাবাজ চোরা কারবারি ব্যবসায়ীদের চেয়েও খারাপ। তথাকথিত এই মহান শিক্ষক সমাজ যদি তাদের দায়িত্বের কিছু অংশও ঠিক ভাবে পালন করতো তাহলে জাতি আজ এই অন্ধকার চোরাগলিতে ঘুরপাক খেত না। সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে একটা ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই নয়, এই ব্যবস্থা থাকার চেয়ে না থাকাই ভালো।
আমাদের তথাকথিত অর্থনৈতিক উন্নয়ন যা কিছু হয়েছে/হচ্ছে তা কেবলমাত্র কৃষক ও শ্রমিকদের কল্যাণে। আক্ষরিক অর্থেই বর্তমান বাংলাদেশ কৃষক-শ্রমিকের ঘাম ও রক্তের ফসল যার প্রতিদান তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত আমরা দেই না, সবাই তাদেরকে ব্যবহার করি নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য।
©somewhere in net ltd.