| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রাপ্য রিলিফ চুরি হয়ে যায়। মানুষ মারা যাচ্ছে রিলিফ পাচ্ছে না। আবার সয়াবিন তৈলের শত শত বোতল উদ্ধার হচ্ছে কারও শোবার ঘরের বিছানার নিচে। কি অদ্ভুত আমাদের সমাজ।
এই সমাজে যারা যে স্থানে দায়িত্ব পান বা নিজ দায়িত্বে দায়িত্ব হাতে তুলে নেন তিনি যে শুধু দায়িত্ব অবহেলা করে থেমে থাকেন তা না। দায়িত্ব নিয়ে রিলিফের খাতায় আগে নিজের নাম পরিবারের নাম তুলে রিলিফ চুরি করেন। সয়াবিন তৈল চুরি করেন। চাল গম চুরি করেন। বন্যায় দানের টাকা চুরি করে ইয়োরোপে বেড়াতে যায়। এরা কারা, এরা কোন সমাজের মানুষ? সমস্যা হচ্ছে, এরা এই সমাজেরই মানুষ। এই দেশেরই মানুষ। সেই ১৯৪৭ থেকে ১৯৫২। ১৯৭১ থেকে আজও এরা এই দেশের ক্ষতি করছে। যদি ঘরের শত্রু বিভীষণ হয় তাহলে আর কি করার থাকতে পারে?
প্রসঙ্গ: সামহোয়্যারইনব্লগের সেরা ব্লগার বাছাই করতে গিয়ে যদি নিজ নাম তালিকাভুক্ত করতে হয় তাহলে এটি হবে নিতান্ত ছেলেমানুষি আচরণ, স্বাভাবিক বুদ্ধিমত্তার অভাব অথবা রিলিফ চুরি সয়াবিন তৈল চুরির মতো আচরণ। সত্য যতোই নির্মম হোক, তা গ্রহণ করাই মানসিক পরিপক্কতা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়।
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কে বা কারা? - সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও ইন্টারনেট হতে কপিকৃত লেখা পোস্ট করেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও ফুটপাতের বই কপি করে ব্লগে পোস্ট করেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও এ আই দিয়ে পাঁচ সেকেন্ডে আস্ত গল্প, মন্তব্য প্রতিমন্তব্য টাইপ করেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও নিজেকে ধর্মগুরু মনে করেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও নর্দমার কীট পিনাকি ইলিয়াস গং’কে অনুসরণ করেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও রাজনৈতিক প্রপাগান্ডা ছড়াবেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও কোনো রাজনৈতিক মিলিট্যান্ট হবেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কথনও পাকিস্তান ভারতের দালাল হবেন না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কখনও রাজাকারের উত্তরসূরি হবেন না।
পরিশিষ্ট: সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার গুলিস্তানের হকার না, লোকাল বাসের হকার না। রাস্তার ভিক্ষুক না। ধর্মগুরু না। জামাত শিবির না। কেউ কারও স্যার না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার কেউ কারও চামচা না। সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার হচ্ছেন সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার।
ছুটির দরখাাস্ত: প্রায় এক মাস ছুটিতে থাকবো, কাজের বিনিময়ে খাদ্য পরিক্রমায় দূর দূরান্তে চলতে হবে। সকলের কাছে আগাম এক মাসের ছুটি চেয়ে নিচ্ছি। লেখালেখি করুন, আপনার পরিশ্রমের লেখা সেইদিন স্বার্থক হবে - যেইদিন দেশের ভবিষ্যত প্রজন্ম গর্ব করে বলবেন "সামহোয়্যারইন ব্লগের লেখাই সেরা লেখা, সেরা ব্লগারদের সেরা লেখা"। সবাইকে ধন্যবাদ।
২|
১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই ব্লগ বেশী দিন টিকবে না।
৩|
১০ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০৪
ক্লোন রাফা বলেছেন: মনে হয় যায়গা মতো ঘন্টা’টা বাধ'তে সমর্থ হয়েছেন॥ ![]()
৪|
১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৫
কিরকুট বলেছেন: বেশ বলেছেন।
৫|
১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:১২
শ্রাবণধারা বলেছেন: ভালো লিখেছেন। ব্লগে নতুন এক জাতের বিষ্ঠা আমদানি হয়েছে। এরা এআই দিয়ে পোস্ট তো লেখেই, এমনকি এআই দিয়ে মন্তব্য লেখে, আবার মন্তব্যের প্রতিউত্তরও লেখে। এই গাধার দলের ধারণা, এআই যা লেখে, সেটা তাদের নিজেদেরই কথা। দর্শন, সাহিত্য, ইতিহাসের সব বই এআই এই গাধাগুলোর হয়ে পড়ে দেয়, তাদের নিজেদের কিছু না পড়লেও চলে।
জাফর ইকবাল লিখেছিলেন তাঁর ইচ্ছে করে, মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা সাজা লোকদের মুখের ওপর বমি করে দিতে। এই এআই-লেখকদের লেখা ও মন্তব্য পড়লে আমারও এদের মুখের ওপর বমি করে দিতে ইচ্ছে করে!
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
লেখাটিতে সমাজের দুর্নীতি, ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আত্মসাৎ এবং ব্লগে মৌলিক লেখালেখির গুরুত্ব তুলে
ধরা হয়েছে। তবে সেরা ব্লগার নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক তকমা ও অবমাননাকর ভাষার
পরিবর্তে লেখার মৌলিকত্ব, তথ্যের নির্ভরযোগ্যতা, যুক্তিবোধ এবং পাঠকসমাজে ইতিবাচক অবদানকে মূল্যায়নের
মানদণ্ড করা অধিক যুক্তিসংগত। প্রকৃত শ্রেষ্ঠত্ব আত্মপ্রচার বা অন্যকে হেয় করার মাধ্যমে নয়, বরং মানসম্মত
লেখনী ও গঠনমূলক চিন্তার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়।