| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
SM MIJANUR RAHMAN
মনের খেয়ালে শব্দ শ্রমিক।
বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আনুগত্য সীমাহীন, সর্বোচ্চ জ্ঞানপিঠ হিসাবে সন্মান হেতু যে কোন বিশ্ববিদ্যালয় দেখলেই উন্নত মম শির লাউ লতার মত ভূমি মূখী হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক তো বটেই, বিশ্ববিদ্দালয়ে কর্মরত যে কোন মানুষ, ওই এলাকার পেপার ওয়ালা হকার বা রিকশা ওয়ালা মামাসহ যে কাউকে দেখলেই আমার কদমমুসি করতে ইচ্ছে করে, জ্ঞানের আলো ছড়ায় বলে সেখানকার ইট কাঠ পাথর গাছপালা সব কিছুর প্রতি আমার আজন্ম ভক্তি, প্রীতি ও ততোধিক ভীতি ঐ জ্ঞান জিনিসটা আজন্মই ঘটে আমার একটু কম বলেই, ঈশ্বরের কারখানায় কিউসি না থাকায় ফল্টি প্রোডাক্ট এর দায় বইতে হয় আমাকেই। প্রকৃতির ডাক প্রকৃতিতে সারাই আমার প্রথম পছন্দ হলেও কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা রক্ষার্থে হাজার কষ্ট হলেও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিতে কখনও প্রকৃতির ডাক সারিনি।
কারণ একটাই সর্বোচ্চ বিদ্যাপিঠের পবিত্রতা রক্ষা, নিশ্চই তা রয়েছে।
****ইহা একটি ফান পোস্ট সিরিয়াসলি নেবার কিছু নেই!
©somewhere in net ltd.