নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের শেষ আলোকবিন্দু

দিনের শেষ আলোকবিন্দু › বিস্তারিত পোস্টঃ

হাহাকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

প্রিয় নীলিমা, কেমন আছ?
জানি উত্তর দিবেনা!!!
আর কিভাবেই দিবে বল?
তোমার কাছে এই কবিতা,
কখনি পৌছায়নি, হয়তো পৌছাবেনা!

আর যদিও পৌছে,
তোমার মনের ঐ অন্ধকার গহ্বরে,
চিরতে হারিয়ে যাবে!!!

আচ্ছা তোমার কি মনে পরে?
সেদিন ঘোর লাগা সন্ধ্যা বেলায়,
শেপালীদের বাড়ির পাশের ঘন_
বাঁশ-বাগানে, আমার ঠোটে ঠোট
রেখে তুমি বলেছিলে?
ভালবাসি তোমায়, বড্ড ভালবাসি!

কিংবা সোহেলদের সেই পুরোনো
দীঘির পাড়, অথবা মরা নদীর তীরে?
জানি, কিছুই মনে নেই তোমার!

তোমার ঠোট এখন অন্য কোন
পুরুষের ঠোটের স্পর্শে ব্যকুল!
আর আমার ঠোট, খুজে ফেরে
গোল্ডলিফের নিকোটিনের ধোয়া!

বড় অদ্ভুত!!!
তোমার ঠোটে গড়ে তুলেছ নিষিদ্ধ
পতিতালয়! আর আমি, নিকোটিনের রাজ্যে!
আক্ষরিক অর্থে, দুটি ঠোট ই বিষাক্ত!

কিন্তু মনে রেখ, আমি প্রতিটি সিগারেটে
ভালোবেসেই ঠোট ছোয়াই!!!
প্রতিটি ফিল্টারে, তোমারি স্পর্শ পাই!
জেনে রেখ, এই বাস্তব জগতে!
আমার মনের নায়িকা তুমিই!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.