| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমিয়ে আছো তাইনা?
আজ কত রাত যে ঘুমাতে পারিনা, তার ইয়ত্তা নেই!
জানো, আজ চারিদিকে আতশবাজির শব্দ, সাউন্ড বক্স এর গান, বন্ধুদের নানান রকম মেসেজ, সবকিছু কেমন যেন অর্র্থহীন লাগছে।
ঘুমের মধ্যে আবছা আলোয় তোমায় খুব দেখতে ইচ্ছে করে। নিষ্পাপ পরীর মত লাগবে তোমায় নিশ্চই!
জানো, আমি কত কত ভাবি তোমায় নিয়ে?
"রিকল" এর আমার খুব প্রিয় একটা গান শুনাতে ইচ্ছে করছে তোমায়। আমার খুব ইচ্ছে, একদিন গিটার বাজিয়ে জোত্স্না রাতে গানটি গেয়ে শোনাব তোমায়!
"যখন নিঝুম রাতে সবকিছু চুপ,
নিষ্প্রান নগরীতে ঝিঝিরাও ঘুম!
আমি চাঁদের আলো হয়ে,
তোমার কালো ঘরে.......
জেগে রই সারা নিশি,
হুম.... এতটাই ভালোবাসি.....!"
আমার গানের গলা একদম পঁচা!
তুমি আমায় খুশি করার জন্য বলো কিন্তু,"ভালো হয়েছে"!
একদম হাসি হাসি মুখে থাকবে,
তোমায় হাসিমুখে অনেক ভালো লাগে!
আমি কিন্তু বড্ড অভিমানি ছেলে, একটু অভিমান করবো কিন্তু তোমার সাথে!
তুমি আবার ভুল বোঝোনা যেন!
একটু আদর দিয়ে কাছে টেনে নিও, ঠিক অভিমান ভুলে তোমায় জড়িয়ে নেব!
শুনেছি মেয়েরা নাকি ছেলেদের চোঁখের ভাষা পড়তে পারে! আচ্ছ, তুমি কি পারোনা?
নাকি পেরেও না বোঝার ভান করো?
তুমি কি বোঝোনা?
তোমাকে কতটা ভালোবাসি!!!!?
©somewhere in net ltd.