নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের শেষ আলোকবিন্দু

দিনের শেষ আলোকবিন্দু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সেরা রোমান্টিক মুভি(A walk to Remember)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬



রোমান্টিক মুভি পছন্দ করেনা এমন মানুষ বোধহয় কমই আছে। আমার পছন্দের মুভি Genre ও রোমান্টিক মুভি। খুব অল্প সংখ্যক মুভিই মনের মধ্যে অনেকদিন ধরে দাগ কেটে রাখতে পারে। এমনই একটি মুভি A walk to Remember।



Landon Carter একজন উড়নচণ্ডী স্বভাবের ছেলে। স্কুলের পপুলার ছেলেদের একজন। হৈ-হুল্লোর আর মজা করে বেড়ানোই তার কাজ। অন্যদিকে Jamie Sullivan স্কুলের সবচেয়ে ভদ্র মেয়ে। ধর্মের ব্যাপারেও অনেক রক্ষনশীল। স্কুলের ছেলেমেয়েরা সুযোগ পেলেই তাকে ক্ষেপাতে ভুল করেনা। দুজনের অবস্থা অনেকটা উত্তর আর দক্ষিন মেরুর মত। ল্যান্ডনের একটি অপকর্মের শাস্তি স্বরুপ তাকে স্কুলের পর কিছু কাজ করতে হয়। এর মধ্যে নাটকে অভিনয় করা অন্যতম। সারা দিন-রাত স্ক্রিপ্ট মুখস্ত করে ল্যান্ডল। অবশেষে মঞ্ঝস্থ হয় নাটক। নাটকের শেষের দিকে একটি চুমু খাওয়ার দৃশ্য আছে।
“It wasn't that long, and it certainly wasn't the kind of kiss you see in movies these days, but it was wonderful in its own way, and all I can remember about the moment is that when our lips touched, I knew the memory would last forever.”



ভালবাসা কখন, কোথায়, কিভাবে, কারসাথে হয়ে যাবে সেটা কেউই বলতে পারেনা । আর এর পরিণতিও কেউ জানেনা। নিজের অজান্তেই ল্যান্ডন ভালবেসে ফেলে জেমি কে। এই ভালবাসাই হয়তো ভবঘুরে স্বভাবের ল্যান্ডন কে সত্যিকারের মানুষে রুপান্তর করে। একসময় সম্পূর্ন ভিন্ন জগতের দুটি মানুষ কিভাবে যেন এক হয়ে যায়।


কিন্তু নিয়তির পরিহাস , কাছে পেয়েও হারাতে হয় জিমিকে। মানুষটা হয়তো নেই, কিন্তু রয়ে যায় ভালবাসা নামের অদৃশ্য কোন এক মায়া।

মুভিটা দেখার সময় নিজেকে কোন কোন সময় ল্যান্ডন ভাবতে ইচ্ছে করবে। ইচ্ছে করবে সত্যিকারের ভালবাসা একবার অনুভব করে দেখতে। মুভিটিতে কিছু অসাধারন কথা রয়েছে, যা সত্যিই মন ছুয়ে যায়........

“Love is like the wind, you can't see it but you can feel it.”

“I held her close to me with my eyes closed, wonering if anything in my life had ever been this perfect and knowing at the same time that it hadn't. I was in love, and the feeling was even more wonderful than I ever imagined it could be.”

“First you will smile, and then you will cry -- don't say you haven't been warned.”

“You have to promise you won't fall in love with me.”

“What's your heart telling you to do?
I don't know.'
Maybe, you're trying too hard to hear it.”

যারা এখনো মুভিটি দেখেননি, দেখে নিতে পারেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

দিনের শেষ আলোকবিন্দু বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

গেম চেঞ্জার বলেছেন: রোমান্টিক মুভি পছন্দ করেনা এমন মানুষ বোধহয় কমই আছে। আমার পছন্দের মুভি জেনার ও রোমান্টিক মুভি। খুব অল্প সংখ্যক মুভিই মনের মধ্যে অনেকদিন ধরে দাগ কেটে রাখতে পারে। এমনই একটি মুভি A walk to Remember।

জেনার নাকি জনরা উচ্চারণ হবে? (আমি তো জানি জনরা)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

দিনের শেষ আলোকবিন্দু বলেছেন: ধন্যবাদ, আমি এতদিন পর্যন্ত ভুল ছিলাম। এখন আর নেই....

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

দূরত্ব বলেছেন: রোমান্টিক মুভি লাভার হলে: Fifty First date/Sweet noverber/If only/ Citys of Anjel/Just Like Heaven/lake house try করেন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

দিনের শেষ আলোকবিন্দু বলেছেন: হুম এই মুভি গুলোও অসাধারন।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: অনেকবার দেখেছি এ মুভি টা । :) খুব প্রিয় ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দিনের শেষ আলোকবিন্দু বলেছেন: রোমান্টিক মুভি লাভারদের প্রিয় হতেই হয় মুভিটি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.