| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে রানা প্লাজায় ফাটল দেখা গিয়েছিল গত দুই/তিন দিন আগে । আজ তা ধ্বসে শুরু হল লাশের মিছিল।আজ শ্রমিকদের লাঠিপিটা করে ঐ ভবনে ঢুকানো হলো শুধুই খুন করার উদ্দেশ্যে। খুন হল – খুন হচ্ছে শত শত মানুষ। আহত হাজারো। গার্মেন্টস এর মালিক, ভবনের মালিক এবং জড়িত সকলকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গলা ফাটিয়েছি, শাহবাগে কাটিয়েছি দিনের পর দিন। সরকারও সচেষ্ট যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে।আমার কাছে আজকের এই খুনের বিচার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির মত সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আজ এই প্রকাশ্য খুনের বিচার যদি সরকার এই মেয়াদে না করে তবে আমি এর জবাব দিব আগামী র্নিবাচনে।আমি প্রস্তুত আর আপনি???
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
প্রজন্ম একাত্তুর বলেছেন: ঠিক তাই..।
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
সোহাগ সকাল বলেছেন: সহমত।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
পিপাসার্ত বলেছেন: যতদুর মনে পরে, রানা প্লাজার নির্মান কাজ প্রথম বন্ধ করা হয় ২০০৬ সালে ৷ আমি (তত্কালীন Town planner, Savar Paurashava) এবং একজন Sub-assistant Engineer সাইট ভিসিট করে নির্মান কাজ বন্ধ করাই ৷ উল্লেখ্য, মেয়র একাজে প্ল্যানিং ডিপার্টমেন্টকে যথাযথ সহযোগিতা করেন ৷ পরের দিন রানা সাহেব এবং তার বাবা পৌরসভায় আসেন, তাদের কে ‘প্লান’ জিনিসটা কি, কেন তাকে প্লান পৌরসভা এবং রাজুক থেকে পাস করাতে হবে, ইত্যাদি বোঝানো হয় ৷ এরপর তারা অনুমোদনের জন্য প্লান জমা দেন এবং যথারীতি rejected হয় ৷ পরবর্তিতে প্লান পাসের জন্য তারা মরিয়া হয়ে ওঠেন কারণ অনুমোদিত প্লান ছাড়া গ্যাস সাপ্লাই পাওয়া অসম্ভব ৷ পরবর্তী দুই বছরে পর পর চারবার বিল্ডিংকোড বিল্ডিং কোড অনুযায়ী তারা প্লান সংশোধন করে এবং পৌরসভা নানা অজুহাতে সেগুলো নাকচ করতে থাকে ৷ সম্ভবত ২০০৯ সালের উপজেলা election এর পরে, পলিকাল কারনে, মেয়র Planning Department কে বিল্ডিং কোড অনুযায়ী রানা প্লাজার ৬ তলা অনুমোদনের নির্দেশ দেন ৷ অতঃপর,'structural-design এর দায়-দায়িক্ত না রেখে’ রানা প্লাজার ৬ তলার লে-আউট প্লান মেয়র অনুমোদন করেন - এটাই আজকের ‘রানা-প্লাজার’ ইতিহাস ৷ - from a buet engineer
৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
রাজনীতির ভাষা বলেছেন: সরকারও সচেষ্ট যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে। এ বিষয়ে আমি আপনার সাথে একমত হতে পারছিনা।
এর এই ঘটনার বিচার করবে সরকার। এত বেশি বিলাসী আশা করা বোধহয় ঠিক নয়।
রানা-প্লাজার ইতিহাসের জন্য ধন্যবাদ @ পিপাসার্ত
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
প্রজন্ম একাত্তুর বলেছেন: ভাল কে ভাল... মন্দকে মন্দ বলতে শিখেছি.. আপনি আমি একমত নাও হতে পারি
৫|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
জীবনকেসি বলেছেন: রানা প্লাজায় অবস্থিত ৬টি গারমেন্ট কোম্পানির ৬ মালিক
আর ভবনের মালিককে খুঁজে বের করে জায়গাতেই ঝুলিয়ে দেওয়া উচিত।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১
লিঙ্কনহুসাইন বলেছেন: রানা প্লাজায় অবস্থিত ৬টি গারমেন্ট কোম্পানির ৬ মালিক
আর ভবনের মালিককে খুঁজে বের করে জায়গাতেই ঝুলিয়ে দেওয়া উচিত।
কেন?
একটি কারনই যথেষ্ট ।
ঝুকি জেনে আর সকল ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও কেবল মাত্র গার্মেন্ট ফ্যাক্টরিগুলোই খোলা রাখা হয়েছিল এবং জোর করে শ্রমিকদের এই ভবনে নেওয়া হয়ে ছিল ।
এই স্বিদ্ধান্ত ঐ কারখানাগুলোর মালিকের ইচ্ছে ব্যাতিরেকে কোনোভাবেই সম্ভব নয় ।