নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগমন:

জাগরনের ডাক শোনা যায়.......................

প্রজন্ম একাত্তুর

আমি মানুষ হতে চাই

প্রজন্ম একাত্তুর › বিস্তারিত পোস্টঃ

৩৪তম বিসিএসের ফল প্রকাশ : কোটাধারীরা এগিয়ে পিএসসির বিরুদ্ধে ফল কারচুপির অভিযোগ

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছে। গতকাল বিকালে এ ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। তবে এ ফলাফলে কারচুপি করে দলীয় লোকদের উত্তীর্ণ করা হয়েছে বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ে ফল ঘোষণা না করে বিশেষ গোষ্ঠীকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যে কারণে এযাবত্কাল পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীর মধ্য থেকে সবচেয়ে কম সংখ্যককে পাস করানো হয়েছে। পাশাপাশি অধিক নম্বর পাওয়া সত্ত্বেও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা। এ ফলাফল প্রত্যাখ্যান করে আজ আন্দোলনের ডাক দিয়েছে পরীক্ষার্থীরা।

জানা যায়, দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থীর অংশগ্রহণে গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার রংপুরে প্রথমসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা হয়। উত্তীর্ণদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।

এদিকে দুই লাখ ২১ হাজার থেকে ৫৭৫ জনের মধ্য থেকে মাত্র ১২ হাজার ৩৩ জনকে পাস করানোর বিষয়টি ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন অকৃতকার্য পরীক্ষার্থীরা।

দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী থেকে সবচেয়ে কম প্রার্থীকে উত্তীর্ণ করার বিষয় নিয়ে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

অনুসন্ধানে জানা যায়, গত ৩৩তম বিসিএস পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার চাকরি প্রার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ২৮ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হন। এছাড়া ৩১তম বিসিএসে এক লাখ ১১ হাজার ৪৬৫ জন প্রার্থীর মধ্যে ১০ হাজার ২১২ জন উত্তীর্ণ হন। এভাবে বিগত বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছরই সবচেয়ে কম সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, অনেকে ভালো পরীক্ষা দিয়ে পাস না করা এবং তুলনামূলক কম ভালো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ পরীক্ষায় শুধু যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদেরকেই উত্তীর্ণ করা হয়েছে। পাশাপাশি পদধারী ছাত্রলীগ প্রার্থীদের পাস করিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ফলাফল ঘোষণায় কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন অকৃতকার্য প্রার্থীরা। তারা বলেন, ১০০ নম্বরের মধ্যে ৭০ থেকে ৭৫ নম্বর পেলেও সাধারণ প্রার্থীদের পাস করানো হয়নি। কিন্তু কোটাধারীদের ৫৪ থেকে ৬০ নম্বরের মধ্যেই পাস করানো হয়েছে।

রাজধানীর গণগ্রন্থগারে গ্রুপে লেখাপড়া করে বিসিএস পরীক্ষায় অংশ নেয়া ৮ পরীক্ষার্থীর মধ্যে শুধু দু’জন উত্তীর্ণ হন। তাদের দু’জনেরই মুক্তিযোদ্ধা কোটা রয়েছে বলে জানান ওই গ্রুপের অন্য সদস্যরা। একই অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের মল্লিক, সানাউল, আতাউরসহ অনেকে। এছাড়া ছাত্রলীগের বিভিন্ন শাখা উপশাখার নেতারা গড় হারে পাস করেছেন বলে অভিযোগ রয়েছে।

তারা বলেন, পিএসসির এ পরীক্ষার মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে পুনর্বাসনের অপচেষ্টা করা হয়েছে। তারা এ ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামবে বলে জানা যায়।

এসব অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে পিএসসি চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীকে ফোন করা হলে তিনি কথা বলতে অসম্মতি জানান। তিনি মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।

তবে ৩৪তম বিসিএস পরীক্ষার আহ্বয়ক মুহাম্মদ লিয়াকত আলীর কাছে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। এছাড়া নূ্নতম কত নম্বর পাস করানো হয়েছে জানতে চাইলে এটি একান্ত পিএসসির অভ্যন্তরীণ বিষয় বলে কথা বলতে বিব্রতবোধ করেন।

এদিকে ৩৪তম বিসিএসে উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য কমিশনের ওয়েবসাইট থেকে আগামী ৯ জুলাই থেকে বিপিএসসি-২ ফরম ডাউনলোড করে তা পূরণ করে ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা আড়াইটার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র কার্যালয়ে জমা দিতে হবে।



লিঙ্ক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

নাইট বার্ড বলেছেন: X( X( ব্লগে লিখে আর ব্লগ পড়ে কাজ হবে না আমাদের আন্দোলনে নামতে হবে X( X( X(

২| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

নীলমেঘ আমি বলেছেন: শেষ বছর তো, যা দলীয়করণ করার করে নে X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.