নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চল ন্যায়ের পথে । অন্যায়কে প্রশ্রয় দেয়া সবচাইতে হারামি কাজ

মিল্লাত খান

মানুষের উপকার করি বলে নিজের এতো সমস্যার মধ্য পরি বারবার

মিল্লাত খান › বিস্তারিত পোস্টঃ

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সামনে সভাপতির ছেলে এক ছাত্রকে মারধর

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

মোঃ মিল্লাত শেরপুর বগুড়া

বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউপির কচুয়াপাড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জালাল উদ্দিন (৬৯) এর ছেলে আল-রাজী ক্লিনিকের ম্যানেজার মাসুদ রানা (৪০) এর বিরুদ্ধে বিনা দোষে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সামনে স্কুলের পিকনিক বিষয় কে কেন্দ্র করে, শিমলা গ্রামের মোঃ ইমন নামের একজন ছাত্রকে অনেক মারধর করে । তারপর ইমনের বাবা মোঃ শহিদুল ইসলাম (৩৮) ঘটনা সত্যতা যাচাই করার জন্য স্কুলে গেলে সেখানে মাসুদ রানা নানান হুমকি দেন শহিদুলকে । মাসুদ আরো বলেন সে নাকি সেই স্কুলের বড় কর্তা । তার কথায় কচুয়াপাড়া স্কুল চলে । যারা এ ব্যাপার নিয়ে কথা বলবে তাদের কে মারধর করবে । পরে সন্ধ্যায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদশ্যরা এ ব্যাপারটা ধামা চাপা দেয়ার জন্য চেষ্টা করে কিন্তু তাতে তারা ব্যার্থ হয় । পরে ঘটনা জানাজানি হবার পর শিমলা গ্রামের সকল অবিভাবকরা অনেক উত্তেজিত হয়ে পরে । সকল অবিভাবক বলেন এর সুষ্ঠ বিচার না হওয়া পযর্ন্ত তাদের ছেলে মেয়েদের আর স্কুলে পাঠাবেন না । প্রয়োজনে স্কুল পরিবর্তন করতেও রাজি শিমলা গ্রামের সকল অবিভাবক । এ কথার পরিপেক্ষিতে শিমলা গ্রামের কয়েকজন প্রামানিক আরশেদ,আজিজুল,ইসাহক এরা একটি সুষ্ঠ বিচার করার জন্য কচুয়া পাড়া স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটি কে সুষ্ঠ বিচার করার জন্য শিমলা গ্রামে ডাকে । তাদের কথায় সাড়া দিতে প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি রাত ৮ টায় আসে সুষ্ঠ বিচার করার জন্য । কিন্তু মুল আসামি মাসুদকে তারা বিচারে উপস্থিত না করায় বিচার কার্য এখন অমিমাংশিত আছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

মহা সমন্বয় বলেছেন: দুনিয়াডা মগের মূল্লুক হয়েে গেছে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.