| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলটন
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
আজ সারাদিন একটি গানই শুনছি। এইটা আমার স্বভাব। যখন একটা গান ভালো লাগে তখন সেটা বার বার শুনতে থাকি। গানটা ক্লোজ-আপ ওয়ান খ্যাত শিল্পী মাহাদী'র গাওয়া। গানটি নিচে দিলাম। সবার সাথে শেয়ার করলাম। সাথে লিংকটি।
তুমি বরুনা হলে হবো আমি সুনীল
তুমি আকাশ হলে হবো শংখচিল
তুমি নদী হলে হবো আমি জল
তুমি শ্রাবণ হলে হবো শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হবো আমি সবুজ
তুমি শাসন করলে হবো আমি অবুঝ
তুমি অরণ্য হও হবো পাখী
তুমি অশ্রু হও হয়ে যাবো আঁখি
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশীকাঁথা হলে হবো কারুহেম (২)
তুমি রাত্রি হলে হবো নিরবতা
তুমি দুঃখ পেলে হবো তার ব্যথা
তুমি প্রকৃতি হও হবো তার ছবি
তুমি কবিতা হলে হবো তার কবি
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশীকাঁথা হলে হবো কারুহেম (২)
গানটির লিংক
Click This Link
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১
মিলটন বলেছেন: আসলে গানের ভালো লাগার ব্যাপারটা নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপর বলে আমার মনে হয়। এই একই গান একটা সময় খারাপ লাগতেই পারে আবার কখনও ভালো লাগতে পারে।
ধন্যবাদ সৌম্য।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
রুখসানা তাজীন বলেছেন: আমার খুব ভাল্লাগে গানটার কম্পোজিশন, যদিও কথা তেমন সুন্দর না। কিন্তু সুর, মাহাদীর কন্ঠ সব মিলিয়ে প্রথমেই ভালো লেগেছিল।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪
মিলটন বলেছেন: হ্যাঁ অনেকটা সেইরকমই।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
শিরোনামহীন বলেছেন: ভালো লাগা গান।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
মিলটন বলেছেন: ধন্যবাদ শিরোনামহীন।
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
সৌম্য বলেছেন: 01678 645866 এইটা কি আপনের ফোন নাম্বার ভাইজান???
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৪
মিলটন বলেছেন: জ্বী ভাইজান।
৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
ডালটন বলেছেন: ভাল লিরিক, তবে সুরে ভ্যারিয়েশন কম। বিশেষত স্থায়ী, অন্তরার সুরে বিভিন্নতা নেই।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২১
মিলটন বলেছেন: আসলে যারা হয়ত গান নিয়ে গবেষনা করেন তারা এর দোষ ত্রুটি ভালো ভাবে বলতে পারবেন, আমারা তো ভাই শ্রোতা। আমারা তো সব বিষয় খেয়াল করি না।
৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪২
পলাশমিঞা বলেছেন: গানটা আমিই হুনরাম।
ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯
মিলটন বলেছেন: তাই?
৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
নিলা বলেছেন: কি আজব! একটু আগে ভার্সিটি ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে এই গানটাই গুন গুন করছিলাম!
ধন্যবাদ শেয়ার করার জন্য
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
মিলটন বলেছেন: তাহলে কি আপনার সাথে আমার মনের মিল আছে? ![]()
৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
বরুণা বলেছেন: আমারও কিন্তু এইটা একটা প্রিয় গান!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
মিলটন বলেছেন: আচ্ছা বরুনা মানে কি? আমি জানিনা। আপনি কি জানেন?
৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫০
বিডি আইডল বলেছেন: ভালো গান...আমার পছন্দের লিস্টে আছে
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬
মিলটন বলেছেন: ধন্যবাদ বিডি আইডল। কেমন আছেন আপনি?
১০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৮
আসিফ বলেছেন: গানটা আমিও ভালা পাই
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৭
মিলটন বলেছেন: হ্যাঁ অনেকেরই ভাল লাগে।
১১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯
সুরভিছায়া বলেছেন: সুন্দর! ভাল লাগল ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৪
মিলটন বলেছেন: ধন্যবাদ সুরভিছায়া।
১২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬
কালপুরুষ বলেছেন: বেশ রোমান্টিক গান। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
আরিফ থেকে আনা বলেছেন: চরম বিরক্তিকর একটা গান।
তুমি আমি লুতুপুতু টাইপের গান।
সবচেয়ে ফালতু
১৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩
কঁাকন বলেছেন: ভালো লাগা গান
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪০
মিলটন বলেছেন: ধন্যবাদ কঁাকন। ভালো থাকবেন।
১৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: মনে হয় গত বছর ঈদ এ আমার এক কাজিন এই গানটা ঈদ শুভেচ্ছা হিসাবে পাঠিয়েছিলো ই মেইলে।
ক'দিন খুব শুনেছিলাম.......
সুরটা কেমন ছুঁয়ে যায়.......বিশেষ করে প্রথম কয়েকটা লাইন।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
মিলটন বলেছেন: ধন্যবাদ সাজি। ভালো থাকবেন।
১৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫
সিক্স স্ট্রিং বলেছেন: আসিফ বলেছেন: গানটা আমিও ভালা পাই
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১
মিলটন বলেছেন: আমারও ভাল লাগে।
১৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: যখন একটা গান ভালো লাগে তখন সেটা বার বার শুনতে থাকি।
, সারা রাত একই গান শোনার রেকর্ড ও আছে
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
মিলটন বলেছেন: অনেকটা আমার মত।
১৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
আজনবী বলেছেন: গানটা সুন্দর। ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
মিলটন বলেছেন: আজনবী আপনার খবর কি? অনেক দিন কোন খবর পাইনা। কেমন আছেন আপনি?
শুভকামনা আপনাকে।
১৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
ডালটন বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা বরুনা মানে কি? আমি জানিনা। আপনি কি জানেন?
যদ্দুর জানি 'বরুনা' শব্দটি 'বরুন' থেকে পাওয়া যার অর্থ 'রং' অর্থাৎ 'বরুণা' মানে "রঙ্গীন"।
বর্ণ, বরন, বরুন একই টাইপের (ন ও ণ নিয়ে কনফিউশান আছে)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
মিলটন বলেছেন: হতে পারে ধন্যবাদ ডালটন।
২০|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
মুহিব বলেছেন: এসএমএস কম পেলেও কোয়ালিটি ঢাকা থাকে না।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
মিলটন বলেছেন: ![]()
আপনাকে খুঁজছি।
২১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১
জয়ন্তী বলেছেন: এই গানটা আমার ভাল লাগে। ধন্যবাদ আপনাকে গানটা পোষ্টে দেওয়ার জন্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯
মিলটন বলেছেন: শুভকামনা জয়ন্তী আপনাকে।
২২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৯
পলাশমিঞা বলেছেন: মিলটন ভাই কেমন আছেন?
এসেছিলাম দেখতে জবাব দিয়েছেন কিনা। দিয়েছেন। তাইলে ঠিক আছে আবার আসব। সবার জন্য দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন।
২৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৩
চাচামিঞা বলেছেন: বরুনা শব্দের মানে জানতে চাই।
২৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
নিবিড় বলেছেন: 'বরুনা' কোন শব্দবিশেষ নয়....এটা নাম
সুনীল এর কবিতা 'কেউ কথা রাখেনি " এর নায়িকা 'বরুনা'
তাই বলা হয়েছে
তুমি বরুনা হলে হবো আমি সুনীল
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২১
মিলটন বলেছেন: নিবিড় সত্যিই আপনাকে ধন্যবাদ, আমাদের একটা না জানা জিনিস জানানোর জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩২
সৌম্য বলেছেন: চরম নেকা নেকা একটা গান...শুনলেই গা জ্বলে...