| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস এম আল আমীন মন
আমি একজন ভাল মানুষ
একদিন নবীজি (সাঃ) তার সাহাবীদের নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় তার নাতী ছোট হুসাইন সেখানে আসল এবং নবীজির কাছে যেতে চেষ্টা করল। কিন্তু নবীজির সাহাবীরা তাকে বাধা দিল। তখন ছোট্ট হুসাইন রেগে গিয়ে বলল, "হে নানার সাহাবীরা তোমরা শুনে রাখ, এই হুসাইন ঐ নবীর থেকে অনেক বড়।" এ কথা শুনে সকল সাহাবীরা ক্ষেপে গেছে। হুসাইনের পিতা হযরত আলী (রাঃ) এ কথা শুনে হুসাইনকে এতো জোরে একটা থাপ্পর মারছে যে হুসাইনের মুখের দাঁত দিয়ে ঠোট কেটে গেছে আর মুখ রক্তে ভরে গেছে। তখন দয়ালু নবী (সাঃ) বললেন, "আলীরে আমার কলিজার টুকরা হুসাইনকে আর তোমার কোলে রাইখো না। ওরে আমার কাছে আসতে দেও।" হুসাইন এক দৌর দিয়া নবীজির কাছে গেল। নবী (সাঃ) তাকে কোলে তুলে নিলেন। নবীজির কোলে হুসাইন বলতেছে, "নানা আমি তোমার কাছে আসতে চাইছি কিন্তু তোমার সাহাবীরা আমারে আসতে দেয় নাই। তাই আমি রাগ করে ঐ কথা বলে ফেলেছি। তুমি মনে কিছু নিও না" নবীজি বললেন, "ঐ সাহাবীরা আমাকে তাদের প্রাণেরথেকেও বেশি ভালবাসে, তাই তোমার উপর রাগ করছে। কিন্তু তুমি আমাকে বলতো তুমি কিভাবে বললা যে তুমি আমার থেকে অনেক বড়? " তখন হুসাইন বলল, "নানা আমি বুঝতে পারছি তুমিও এ কথায় রাগ করছ। তাহলে নানা তুমি শুনে রাখতোমার এই হুসাইন ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কথা বলে না।" নবীজি বললেন, " কি হিসাব ? আমি একটু শুনতে চাই" হুসাইন বলল, "আমার ১ম হিসাব, আমার মা আর তোমার মা। ও নানা বলতো নানা এদের মধ্যে কে বড়?" নবীজি বললেন, "ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখ, আমার মা আমিনা কখনো জান্নাত পাবে কি পাবে না এর গ্যরান্টি আমি দিতে পারব না। আর হুসাইনের মা ফাতেমা শুধু জান্নাতই পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে" হুসাইন বলল, "আমার ২য় হিসাব, আমার বাবা আর তোমার বাবা। ও নানা বলতো নানা এদের মধ্যে কে বড়?" নবীজি বললেন, "আমার বাবা আব্দুল্লাহ কখনো জান্নাত পাবে কি পাবে না এর গ্যরান্টি আমি দিতে পারব না। আর হুসাইনের বাবা আলী পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পাইছে" হুসাইন বলল, "আমার ৩য় হিসাব, আমার নানা আর তোমার নানা। ও নানা বলতো নানা এদের মধ্যে কে বড়?" এই কথা শুনে কেউ আর টিকে থাকতে পারলেন না। সকলেই হুসাইনকে কোলে তুলে নিলেন আর বলতে লাগলেন, "হুসাইনরে আমরাতো এরকম হিসাব জিবনেও করে দেখি নাই।"
©somewhere in net ltd.