নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট বন্ধু !!!

কলার বাজার খুব সস্তা

মিনিওন

নিরিহ এবং বোকা টাইপের জীবাণু শ্রেণীর প্রাণী ।

মিনিওন › বিস্তারিত পোস্টঃ

চিঠিটা তোমাকেই পোস্ট করার কথা ছিল

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

ভাব , এমন একটা শহরের কথা যেখানে সব কিছু আছে কিন্তু কোন মানুষ নেই । শুধু তুমি আর আমি । দুজনে হাত ধরে যেখানে খুশি সেখানে বেড়াতে পারি । বাঁধা দেওয়ার কেউ নেই । চাইলেই প্রজাপতি হয়ে উড়তে পারি । চাইলেই হারাতে পারি অজানার পথে - এ গলি থেকে ও গলিতে । ক্লান্ত হলে যেখানে তোমার কোলে মাথা রেখে বিশ্রাম নিতে পারি ঘণ্টার পর ঘণ্টা । যে শহরে তোমার জন্য আমি আর আমার জন্য তুমি ।

ভাব , এমন একটা সময়ের কথা যেখানে সকাল দুপুর রাত বলে কিছু নেই । দুজনে চোখে চোখ রেখে তাকিয়ে থাকব যতক্ষণ খুশি । বাড়ি ফেরার কোন তাড়া নেই । বৃষ্টিতে ভিজবো সময়জ্ঞান ভুলে ।

ভালবাসতে কোন সময় বা শহরের প্রয়োজন নেই , ভালবাসতে প্রয়োজন শুধু তোমার আমার আর ভালবাসার ।

আমি জানি এটা সহজ হবে না । কিন্তু এরপর ও আমাদের ভাবতে হবে । আমি ভাববো । কারণ আমি তোমাকে ভালবাসি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৪

বটবৃক্ষ~ বলেছেন: হুম!ভেবে নিলাম;);) :P

সুন্দর লিখেছেন।
শুভকামনা~~

১৮ ই মে, ২০১৩ রাত ১:১০

মিনিওন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.