| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি নিয়ে আমার কোন স্মৃতি নেই । এসএসসির পর থেকে ইচ্ছে করে কখনও বৃষ্টি তে ভিজি নি । আমার ছোট বেলা কেটেছে মফঃস্বলে । বৃষ্টির কথা ভাবলে প্রথমেই মনে পড়ে টিনের চালে বৃষ্টির ঝুম ঝুম শব্দ আর টিন গড়িয়ে পড়া সমন্তরালে বৃষ্টির পানি । বৃষ্টি হলেই আকাশ বাতাশ সব ঠান্ডা হয়ে যেত । সব কিছু প্রাণ ফিরে পেত । সব কিছু আরও বেশি সবুজ লাগত । অনেক ছোট ছোট ছেলে মেয়ে ই বৃষ্টি তে নাচা নাচি করত । কিছু কাক বা চড়ুই এসে আশ্রয় নিত ঘরের বারান্দায় । মুরগি গুল হয়ত বড় কোন কচু পাতার নিচে দাঁড়িয়ে থাকতো । একটু পর পর মেঘের গর্জন । তারপর আবার সেই বৃষ্টির ঝুপ ঝুপ শব্দ । কিন্তু আমার জন্য বৃষ্টি মানেই ছিল একটা আয়েশি ঘুমের আয়োজন । খালি গায়ে শুধু বুকের উপর একটা পাতলা কাথা জড়িয়ে স্বর্গের ঘুমে তলিয়ে যেতাম । বৃষ্টি যত বেশি হত , টিনের চালে আওয়াজ তত বেশি হত । ঘুম হত আরও গাড় । টিনের বাসা বলে ঘর গুলো একটু বেশি ই ঠান্ডা হত । সতেজতায় প্রাণ চাঞ্চল্য বাড়ত । মানুষের মনে প্রশান্তি আসতো । কত বছর হয় ঢাকাতে থাকি । এখনও বৃষ্টির ভেতর ঘুমাই । জানালা খোলা রেখে । শুধু সেই বৃষ্টির প্রশান্তি , সেই ঠান্ডা আমেজ আর সতেজতা গুলো নেই ব্যস্ত এই ইট পাথরের নগরে ।
২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৬
মিনিওন বলেছেন: আহ ! সে কি স্বাদ !
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
বটের ফল বলেছেন: বৃষ্টি নামলে আর কোনো কথা নাই। বৃষ্টিতে ভিজতে কি মজা!!!! তার উপরে গরম গরম খিচুরি, চরম ঝাল করে মুড়ি মাখানো, আরও কত স্মৃতি!!!!!
ভালো থাকবেন।