নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট বন্ধু !!!

কলার বাজার খুব সস্তা

মিনিওন

নিরিহ এবং বোকা টাইপের জীবাণু শ্রেণীর প্রাণী ।

মিনিওন › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাবার আগে ...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৭

অনেক দিনের ইচ্ছে , একটা প্রেমের কবিতা লিখবো । অসহায় প্রেমিকের অধরা প্রেমের কাব্য । সেই কবিতায় প্রচন্ড হাহাকার থাকবে । অনেক হতাশা থাকবে , না পাওয়া থাকবে , একাকীত্ব থাকবে । কবিতায় দৈন্য দুর্দশার অনেক কঠিন কঠিন লাইন যোগ করবো ।



সেই কবিতা পাঠ করা মাত্র প্রেমিককূলের ভেতর অস্থিরতা শুরু হবে । সবার ভেতর ক্যামন ক্যামন একটা ভাব চলে আসবে । ধীরে ধীরে সেই অস্থিরতা ছড়িয়ে পড়বে সমাজে । চিরাচরিত চেনা সমাজে একটা প্রেম প্রেম হাহাকার সৃষ্টি হবে । সমাজ হবে বিষাদগ্রস্থ ।



সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে জরুরী সভা বসবে । জাতিসংঘ থেকে সার্ভে টিম আসবে । অনেক এনজিও আসবে । কবিতার ভেতর থাকা হাহাকার , হতাশা , দৈন্য দুর্দশার রিপোর্ট দেওয়া হবে । বিদেশ থেকে সাহায্য সংস্থা রা লাইন দেবে । বিশ্বব্যাপী আলোচনা হবে , করনীয় উপায় সম্পর্কে বৈঠক বসবে । সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কবিতার নাম ।



অতঃপর আমি কবিতাটি তোমার নাম উৎসর্গ করবো । এবং কোন এক অমাবস্যার রাতে কালো পথ ধরে হাটতে হাটতে অজানায় মিলিয়ে যাব ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.