| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাজ আছে।
সকালে! না না, সকালে হবে না দাদা।
বিকালে পড়ানো আছে যে, ছাত্রীর এক্সাম।
কাল! কালকে বাড়ি যেতে পারি।
খুব ব্যস্ত দাদা। আপনি এক কাজ করেন, শুক্রবার করেন।
শুক্রবার অনেক লোক পেতে পারেন।
তরুন, বরুন, সুজনেরাও আসতে পারে; একবার বলে দেখেন ওদের।
শরীরটা কয়েকদিন যাবত খারাপ, দেখি।
মেসে কেউ নেই দাদা, থাকলে সবাইকে পাঠায়ে দিবো।
আপনারা এমন সব দিনে এসমস্ত আয়োজন করেন!
জানেনতো আমি মহা ব্যস্ত মানুষ।
আপনার মত একটা কাজ নিয়ে থাকলে ঠিকই চলে যেতাম।
শুক্রবার করলে থাকতে পারতাম আরকি!
অতঃপর
শুক্রবার আসিলো কিন্তু রমাকান্তের ঘুম ভাঙ্গিলো না
এমন তর সব অজুহাতে কেটে যাচ্ছে দিন। আন্দোলন হয় নি, হয় না, হবেও না। তবুও আশায় আছি রমাকান্তেরা জেগে উঠুক। দুর্বার আন্দোলন হোক। ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর হামলার পর একজন ব্যক্তির দুর্বার আন্দোলনের আহ্বানঃ 
©somewhere in net ltd.