নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুমিললা

কুয়াশা১৩৮

কুয়াশা১৩৮ › বিস্তারিত পোস্টঃ

সায়েনস ফিকসন: সময়ের দরজা

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

রাত ১ টা। আমার জন্য এমন কোন রাত না। কিছুক্ষণ আগে চাঁদ উঠেছে। মন ভাল করা একটা পরিবেশ। বাসা থেকে বের হবার পর ছোট গলিটায় দাঁড়ালাম। গলিটা গিয়ে বড় রাস্তায় মিশেছে। গলির মাথায় কয়েকজন মাঝবয়সী লোককে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কেমন জানি একটু অস্বাভাবিক ঠেকল।মনে হচ্ছে কিছু একটা ঘটবে বা তারা কার ও জন্য অপেক্ষা করছে। আমাদের এই গলিটার পাশ দিয়ে ঝোপে ঘেরা একটা পায়ে হাটা পথ আছে যেটা এখন আর ব্যাবহার করা হয় না। নতুন এই রাস্তাটা হবার আগে আমরা এই পথটা ব্যাবহার করতাম। যাই হোক আমি পুরানো এই রাস্তায় ঢুকে গেলাম। কেমন জানি গা সির সির করে উঠল। লোকগুলাকে এখন দেখা যাচ্ছে না কিন্তু তাদের হাল্কা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। চুপি চুপি আগাচ্ছি। তাদের কথা আগের চেয়ে জোরে শুনা যাচ্ছে। আরেক টু এগিয়ে গেলাম। হটাৎ মনে হল কিছু একটা ছিরে বের হয়ে এলাম। এরকম অনুভুতি আগে কখনও হয়নি। চোখের সামনে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।পুরানো ঝোপে ঢাকা যে রাস্তাটা ধরে আমি এগুচ্চি আমার সামনে এখন সেই রাস্তার বাকি পথটা দেখা যাচ্ছে কিন্তু কোন ঝোপ নেই। মসৃণ পায়ে হাটা পথ। অবিকল সেই রাস্তাটা যেটা আমরা স্কুলে থাকতে ব্যাবহার করতাম। অন্ধকারটা মনে হল আগের চেয়েও একটু বেশি। পিছনে তাকিয়ে দেখি ঝোপের কোন চিহ্ন নেই। অইতো আমাদের বাসাটা দেখা যাচ্ছে। কিন্তু একি আমার চোখের সামনে ২০ বছর আগের সেই আমাদের একতলা বাসাটা দেখা যাচ্ছে। এখন যেটা ৩ তলা। প্রচণ্ড ভয় করতে লাগলো। আমি কোন স্বপ্ন দেখছি না তো। লোকগুলার কথা মনে হল। না তাদের কোন হদিস নেই। আমি বুঝতে পারছি বা দিকে তাকালে বাবুদের টিন শেড বাসাটা দেখতে পাব এখন যেটা ৪ তলা। অই তো বাবুর রুমের আলো জ্বলছে যেমন টা দেখতাম স্কুলে থাকতে। বুঝতে পারছি কোন ভাবে আমার সামনে ২০ বছর পুরানো সেই সময় ভেসে উঠেছে অথবা আমি কোন ভাবে ২০ বছর অতীতে চলে এসেছি নাকি আমার অবচেতন মনের কল্পনা। গান শুনতে শুনতে ঘুমিয়ে পরেছি ঘুম ভাঙলে দেখা যাবে আমি নিজের বিছানায় সুয়ে আছি। ভয়টা ক্রমশ বাড়ছে। সামনে এগুনুর সাহস পাচ্ছি না। আকাশে চাঁদ থাকার কথা কিন্তু নেই। আমি আস্তে আস্তে পিছনে আসার শুরু করলাম। ২ কদম পিছানোর পর আগের সেই অনুভুতি কিছু একটা জাল ছিঁড়ে চলে আসার মত। সাথে সাথে স্বপ্নটাও চলে গেল। আমি আবার নিজের জগতে ফিরে এলাম। বর্তমানে। আকাশে চাঁদটা আগের জায়গাতেই আছে। লোকগুলার কথা ভেসে আসছে। আমি সেই ঝোপঝাড়ে ঢাকা পুরানো রাস্তায়। আমি আর কোনদিকে না তাকিয়ে বাসার দিকে হাটা দিলাম। আমার শরীর এখনও ভয়ে কাঁপছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

আলম দীপ্র বলেছেন: সুন্দর ভাবনা । একটু বিস্তৃত করুন । সুন্দর হোক ব্লগিং । আপনাকে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.