| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করিম, অফিসের পিওন, ডেইলি বেসিসে কাজ করে, বাঁ হাতে ১০০ টাকার নোট টা নিয়ে প্যান্টের বাঁ পকেটে চালান করে দিল। আমার চোখা চখি হতে একটু লজ্জিত হাসি দিল। হাতের ইশারায় কাছে আসতে বললাম।
করিম ভাই, এইটা কি হইল।
স্যার লোক টা লেখাপরা জানে না। একাউন্ট ওপেনিং ফরম টা পুরন করে দিসিলাম, খুশি হয়ে ১০০ টাকা দিয়া গেসে।
শুনেন আর কখনও গ্রাহকদের কাছ থেকে টাকা নিবেন না। এতে ব্যাংকের সুনাম নষ্ট হয়।
স্যার আমারে কয় টাকা বেতন দেন? এইসব টুকটাক ইনকাম না করলে স্যার বউ বাচ্চা না খাইয়া থাকব। বেতন বারাইয়া দেন আমি এইসব খানা ছাইরা দিমু। আর স্যার নতুন আসছেন তো দুই দিন পর দেখবেন সব ঠিক হইয়া যাইব। আমি চুপ করে থাকি। ভাবি আসলেই তো সরকারী ব্যাংকের এই পিওন বাঁ গার্ড রা ৬/৭ হাজার টাকা বেতন পায়, আর যারা রেগুলার বেসিসে কাজ করে তারা ৩/৪ হাজার টাকা বেতন পায়। আর আমরা যারা অফিসার বেতন পাই ১৩/১৪ হাজার টাকা। দুর্নীতির জন্য যে বর্তমানে সরকারী বেতন কাঠামো অনেকাংশে দায়ী তা বলার অপেক্ষা রাখে না। তারপর ও আমরা চেষ্টা করি সৎ ভাবে চাকরি করতে। স্বপ্ন দেখি সুন্দর সমাজের।
©somewhere in net ltd.