নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

There will never be no love at all.

মাইনুল পাভেল

You say you love rain, But you use an umbrella to walk under it. You say you love sun, But you seek shade when it is shining. You say you love wind, But when it comes... you close your window. so.. that's why I'm scared when you say' you love me.....

মাইনুল পাভেল › বিস্তারিত পোস্টঃ

আরব রম্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

ব্লগে অনেকেই আরবের ডায়রি লিখেন, পড়ে মজাই লাগে। নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার না করে পারলাম না ।

১। সৌদি আরব পৌঁছানোর পর আমার ফুফাতো ভাই রায়হান আসলো এয়ারপোর্ট এ আমাকে রিসিভ করতে । বাসায় যেতে যেতে বললাম আমাকে আরবি ভাষা শিখাতে হবে, ও বলল “ মাফি মুশকিল – নো প্রবলেম” । রাতে ডিনার করতে করতে সামান্য আরবি শিখলাম । পরদিন সকালে অফিস এ যেয়ে সৌদি স্পন্সর এর সাথে পরিচিত হওয়ার সময় নিজের আরবি জ্ঞান জাহির করা জন্য বললাম “ আনা মাকু রায়হান” , তার প্রশ্নবোধক চাহুনি দেখে আবার বললাম “ আনা মাকু রায়হান” । হঠাৎ পাশে থাকা রায়হান সৌদি সহ আশেপাশের সবাই হোহো করে হাস্তে লাগলো । আমি কিংকর্তব্যবিমুড় হয়ে একবার এর একবার অর দিকে তাকাই , কারো হাসি থামে না। শেষে রায়হান শুধরে দিলো , মাকু না আকু হবে । আকু মানে ভাই ।

2. ২য় কাহিনী মফিয ভাই কে নিয়ে। উনি প্রায় ৩/৪ বছর সৌদি আরবে থাকেন ।কিন্তু আরবি জানেন না। তবু আরবি বলার প্রানান্তকর চেষ্টা করেন । আরবি না জানলে সৌদি আরবে থাকা খুব কঠিন কারন সৌদিরা আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলে না। এমনকি এডুকেটেড সৌদিরাও ইংলিশ জানে না। আমরা যেমন বাংলা ভাষায় এটা ওইটা ইত্যাদি ব্যাবহার করি, আরবিতে তেমনি “হাদা” বলে যেমন “হাদা জাওয়াল-এটা মোবাইল” । তো মফিয ভাইএর আরবি হাদাময় । প্রতি ব্যাকে কয়েকবার হাদা ব্যাবহার করেন । আড়ালে আবডালে সবাই তাকে হাদা মফিয নামেই ডাকে । একদিন সি ই ও স্যার বললেন “where is Hada Mofiz? Call him please”.

৩। ৩য় কাহিনীও মফিয ভাই কে নিয়ে। একদিন হন্তদন্ত হয়ে আমার বাসায় আসলেন । আমি বললাম কি বেপার মফিয ভাই । আমাকে বললেন “ তোমার মনুর মা টা একটু দেওত। আমিতো আকাশ থেকে পড়লাম , এখনও বিয়ে করি নি , মনু আর মনুর মা আসবে কোথা থেকে । উনি বুঝিয়ে বলার পর বুজলাম উনি “মনুর মা না মনোরমা পত্রিকা চাচ্ছেন ।

৪। সৌদি মিনিস্ত্রি অফ কমার্স এ সফটওয়্যার এর কাজ করছিলাম । যথারীতি সৌদি সচিব ইংলিশ জানে না, আর আমার আরবি হাই হেলো পর্যন্ত সীমাবদ্ধ । কথা না বুঝলে সফটওয়্যার ডেভেলপ বা ইমপ্লিমেন্ট করবো কিভাবে । golden al wafi নামের ট্রান্সলেটর সফটওয়্যার (২০০৫/০৬এর কথা) দিয়ে লিখে লিখে কথকপথন চলল । সৌদি সচিবের নাম ছিল হাসান । দিন রাতে যখনই কোন আইডিয়া আসতো মাথায় সাথে সাথে আমকে ফোন। ফোনে কি বলত কিছুই বুঝতাম না । শুধু ওকে ওকে বলতাম । অবস্থা এমন হল যে দিনে রাতে অবিরাম ফোন। শেষে আর না পেরে বলে বসলাম “মিঃ হাসান , টেলিফোন মাফি আল ওয়াফি” – মানে বুঝাতে চাইলাম কথা বলার সময় তো ট্রান্সলেট হয়না তাই আমি তোমার কথা বুঝি না । কি বুঝল জানি না এরপর থেকে আর ফোনে ডিস্টার্ব করে না।

৫। এটাও সৌদি মিনিস্ত্রি অফ কমার্স এর হাসান এর গল্প । উনার ভাল নাম হাসান আল গামধি । আরবিতে এক্সামপল কে মাতালান বলে । মিস্টার হাসান আমাকে সফটওয়্যার এর রিকুয়ারমেন্টস বুঝানর জন্য বারবার মাতালান শব্দটি ব্যাবহার করতেন । আড়ালে অফিস কলিগদের সামনে হাসানকে আমি হাসান আল মাতালান বলে ডাকতাম। একদিন মিনিস্ত্রিতে কাজ করা অবস্থায় বস এর ফোনে আসলো । জিজ্ঞেস করলেন , where are you ? আর আমিও হাসান এর সামনে উত্তর দিলাম “I am with Mr. Hasan al Matalan .

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: :#)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

মধুমিতা বলেছেন: =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

গরম কফি বলেছেন: হা হা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

হাসানুর বলেছেন: :!>

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

মাইনুল পাভেল বলেছেন: )

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

কাবিল বলেছেন: :) :) :) :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

মাইনুল পাভেল বলেছেন: :) :) :) :) :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

আবু শাকিল বলেছেন: :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

মাইনুল পাভেল বলেছেন: :) :) :) :) :)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



‘হাদা মফিস’ থেকে বেশি মজা পেলাম... :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

মাইনুল পাভেল বলেছেন: আমার পারসোনাল ফেবারেট , মনুর মা । :)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

সাফকাত আজিজ বলেছেন: “where is Hada Mofiz? Call him please”.........।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

মাইনুল পাভেল বলেছেন: :)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

ইটস আনডিফাইন্ড আইডি বলেছেন: :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১১

সুফিয়া বলেছেন: ভাল লাগল। খুব মজা পেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

মাইনুল পাভেল বলেছেন: পড়ার জন্য এবং কমেন্টস করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪

শায়মা বলেছেন: ৩য় কাহিনীও মফিয ভাই কে নিয়ে। একদিন হন্তদন্ত হয়ে আমার বাসায় আসলেন । আমি বললাম কি বেপার মফিয ভাই । আমাকে বললেন “ তোমার মনুর মা টা একটু দেওত। আমিতো আকাশ থেকে পড়লাম , এখনও বিয়ে করি নি , মনু আর মনুর মা আসবে কোথা থেকে । উনি বুঝিয়ে বলার পর বুজলাম উনি “মনুর মা না মনোরমা পত্রিকা চাচ্ছেন ।


হা হা


মজার :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ :)

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~মজার কাহিনী ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আমি একটা মাত্র বাক্য শিখছি আরবীতে

ইয়াল্লা হাবিবি ...

আপনার লেখা অনেক মজার :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

মাইনুল পাভেল বলেছেন: পড়ার জন্য এবং কমেন্টস করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

আরেকটা আরবি শিখে নিন , কেফ আল হাল ?( আরও অনেক ভাবে বলা যায় ) - কেমন আছেন ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

তোমার মনুর মাটা একটু দেওতো,,,,,,, :) :)

ব্যাফুক হইছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ । বঙ্গভূমির রঙ্গমেলায় । :)

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: হাদা মফিজ =p~
মনুর মা (মনোরমা) =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.