নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

There will never be no love at all.

মাইনুল পাভেল

You say you love rain, But you use an umbrella to walk under it. You say you love sun, But you seek shade when it is shining. You say you love wind, But when it comes... you close your window. so.. that's why I'm scared when you say' you love me.....

মাইনুল পাভেল › বিস্তারিত পোস্টঃ

এই গল্পটি শুধুমাত্র যারা সত্যিকারের ভালবেসেছেন কিন্তু প্রকাশ করতে পারেননি তাদের উদ্দেশে লেখা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

জীবনের শেষ বেলায় এসে বারবার শুধু সে কথা মনে পড়ে । ...

আজ আমি আমার জীবনের না বলা একটি কাহিনী বলব, যা আমি এতটি বছর ধরে কাউকে বলিনি। বলতামও না, কিন্তু আমার এ কাহিনী পড়ে যদি কারো উপকারে আসে তাই বলছি ......

আমি তখন দশম শ্রেণীর ছাত্র ... অবাক বিস্ময়ে তাকিয়ে আছি আমার পাশে বসা মেয়েটির দিকে , সে আমার বন্ধু, কি আশ্চয সুন্দর ও নিষ্পাপ তার মুখ। আমার তাকে বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” । কিন্তু আমি বললাম না ... কারন সে আমাকে শুধুই বন্ধু ভাবে ... অন্য কিছু নয় ।

সেদিন ছিল আমাদের স্কুল জীবনের শেষ দিন , জীবনে প্রথমবারের মত আলাদা হচ্ছিলাম আমরা । সবাই বিদায় নিচ্ছিল একে অপরের কাছ থেকে । সে আমার কাছে বিদায় নিতে এলো, আমার খুব বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” । কিন্তু আমি বললাম না ... কারন সে আমাকে শুধুই বন্ধু ভাবে ।

১৪ই ফেব্রুয়ারী , Valentine’s Day, সে আমাকে ফোন করলো, বলল, আমি কি ব্যস্ত , আমাকে বললো তার সাথে দিনটি কাটানর জন্য, কারন আমি ছাড়া তার ভাল কোন বন্ধু নেই। সারাদিন আমরা একসাথে ঘুরলাম । আমাদের প্রিয় রেস্টুরেন্ট এ প্রিয় খাবার খেলাম, হাসলাম, দুষ্টামি করলাম। বিদায় বেলায় সে আমাকে একটা গোলাপ দিয়ে বলল “আমি এই দিনটা কোনদিন ভুলব না, আমার তাকে বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” । কিন্তু আমি বললাম না ... কারন আমি জানি সে আমাকে শুধুই বন্ধু ভাবে ...

আমি দাড়িয়ে আছি এয়ারপোর্ট এ । সে আজ চলে যাচ্ছে আমাকে ছেড়ে অনেক দূরে। উচ্চ শিক্ষাথে বিদেশে পারি জমাচ্ছে। আমি অপলক তাকিয়ে আছি তার দিকে, সে আমার হাত দুটি ধরে বলল, পাভেল তুমি আমার সবচেয়ে কাছের ও প্রিয় বন্ধু , আমাকে ভুলে যেও না । আমার তখন বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” । কিন্তু আমি বললাম না ... কারন আমি জানি সে আমাকে শুধুই বন্ধু ভাবে ...

সানাই বাজছে । চারদিকে উৎসব । আজ তার বিয়ে, সে বধু বেশে এলো আমার সামনে । আমি অপলক তাকিয়ে আছি তার দিকে । কি অদ্ভুত সুন্দর লাগছে তাকে । সে আমাকে জড়িয়ে ধরে কাদছিল । আমার খুব বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” । কিন্তু আমি পারলাম না ... কারন আমিও কাদছিলাম অঝোরে ...

আমি দাড়িয়ে আছি তার অনিন্দ্য সুন্দর মুখের পানে... অদ্ভূত সুন্দর ও নিষ্পাপ তার চেহারা।। সে শুয়ে আছে কফিনে ... সাদা কাফনে জড়ানো ... আমার বারবার বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” ... আমি বললামও তবে টা শুনার ক্ষমতা তার ছিল না ।

... অন্যান্য জিনিসের সাথে তার কয়েকটা ডায়রি পাওয়া গেল ... একটা ডায়রি সে দশম শ্রেণীতে থাকতে লেখা । সেখানে লেখা ছিল ... আমি অপলক তাকিয়ে আছি আমার পাশে বসা ছেলেটির দিকে, সে আমার সবচেয়ে ভাল ও প্রিয় বন্ধু । আমার খুব বলতে ইচ্ছে করলো , “ভালবাসি” কিন্তু আমি বললাম না ... কারন আমি জানি সে আমাকে শুধুই বন্ধু ভাবে ... অন্য কিছু নয় ।

- -পাভেল ২০৫০

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


বেঁচে গেলাম, পড়তে হলো না; ভালোবাসি নাই জীবনে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

মাইনুল পাভেল বলেছেন: সত্যি বেঁচে গেছেন । মন্তব্বের জন্য ধন্যবাদ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: পড়লাম, হুম !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল , শুভেচ্ছা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

মাইনুল পাভেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বেশ লাগল।

আমি বলে দিয়েছিলাম। :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ । :D

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

সাজিদ ঢাকা বলেছেন: :P :তাই ভালবাসলে বলে দেয়া উচিৎ যা আছে কপালে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

মাইনুল পাভেল বলেছেন: :)

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮

মাইনুল পাভেল বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.