| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইব্রাহীম
আমার সম্পর্কে আমি আর কি বলবো! আমার পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আসলে নিজের সম্পর্কে কিছু বলা/লিখা অনেক কঠিন একটা কাজ, আমি মনে করি যে, পৃথিবীতে কোন মানুষই তার নিজের সম্পর্কে ১০০% সঠিক তথ্য দিতে পারবে না। তাই ভুল তথ্য দেয়া থেকে আপাতত নিজেকে বিরত রাখলাম!!
ঠিক কবে তোমাকে নিয়ে লিখেছি মনে পড়ছেনা। শেষবার যখন আষাঢ়ি ঢলে ভেসে ছিল তেপান্তর, আমাদের বড় রাস্তার মোড়ে দেখেছিলাম তোমার সেই চাঁদ মুখ। দূর থেকে অপলক চেয়েছিলাম তোমা্র পানে। সেই শেষ দেখা! সেই থেকে অনেকটা সময় গড়িয়ে গেছে তোমাকে বিহীন। অবশ্য মাঝে মাঝে স্বপ্নে তোমার দেখা পেতাম। কাল রাতেও তুমি এসেছিলে, তবে একা নও। তোমার আঙ্গুলে আঙ্গুল চেপে ফুটফুটে এক রাজকন্যা ছিল। রাজকন্যার দু-চোখ জুড়ে অদ্ভুত এক মায়া ছিল, ঠিক যে মায়া তোমার চোখে দেখেছিলাম বহুকাল আগে। কিন্তু একি তোমাকে এমন দেখাচ্ছে কেন! চোখ দুটো কেমন যেন বসে গেছে, নয়ন ভোলানো সেই হাসি টাও নেই একদম। নিশ্চয় আগের মতো না খাওয়ার অভ্যাশ টা পুনরায় চালু করেছো?আমার মতো করে খাওয়ানোর জন্য কেউ বুঝি পাগলামি করেনা এখন? চোখের কোণে জল ছলছল করছিল, মনে হলো এই বুঝি টুপ করে এক ফোটা জল গাল বেয়ে পড়লো বলে! তবে কি আমাকে দেখে মায়া হচ্ছে মায়াবতীর!! ভয় নেই মায়াবতী আজ আর পথ আগলে বলবোনা- কেন আমার হলেনা, কেন এই রাজকন্যার বাবা হওয়ার ভাগ্য হলোনা আমার! কোন কৈফিয়ত চাইবোনা আজ তোমার কাছে। মায়াবতী শুধু একটা অনুরোধ রেখো – মাঝে মাঝে স্বপ্নে এসো, করুণা করে হলেও এক আঁজলা ভালবাসা দিও…… 
©somewhere in net ltd.