নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am Bangladeshi

িমতা নুর277

I am Bangladeshi

িমতা নুর277 › বিস্তারিত পোস্টঃ

মহাপ্রাণ সুন্দরবন ধ্বংস করতে দেওয়া হবে না

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০









সুন্দরবন অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ গতকাল বুধবার মানিকগঞ্জ থেকে ফরিদপুরে গিয়ে পৌঁছেছে। ফরিদপুর থেকে আজ বৃহস্পতিবার যশোরের উদ্দেশে রওনা দেবেন লংমার্চকারীরা।

বামপন্থী বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মী গতকাল সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের খোন্দকার নূরুল হোসেন ল কলেজ থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। সকাল সাড়ে ১০টায় লংমার্চটি শিবালয় উপজেলার টেপড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পথসভা করে। এরপর পাটুরিয়ায় গিয়ে ফেরিতে করে পদ্মা পাড়ি দেন তাঁরা।

লংমার্চ দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। নেতা-কর্মীরা বৃষ্টির মধ্যে মিছিলসহকারে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে যান। সেখানে এক পথসভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহামঞ্চদ বলেন, ‘একটি চক্র সুন্দরবনকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে এখনই সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে।’

সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সবাই যেমন একত্রে গর্জে উঠেছিল, তেমনই মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দরবনকে রক্ষা করতে হবে।’

স্থানীয় বাম নেতা আবদুল কাদের শেখের পরিচালনায় পথসভায় আরও বক্তৃতা করেন বিমল বিশ্বাস, জোনায়েদ সাকী, বজলুর রশিদ, শাহ আলম, আজহারুল ইসলাম, রাজীব আহসান প্রমুখ। পথসভা শেষে বেলা একটার দিকে লংমার্চটি রাজবাড়ীর উদ্দেশে যাত্রা শুরু করে।

বেলা দেড়টার দিকে লংমার্চ রাজবাড়ী শহরে পৌঁছায়। এরপর একটি বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা তিনটায় শহরের আজাদী ময়দানে এক গণসমাবেশ হয়। সেখানে আনু মুহামঞ্চদ বলেন, ‘অসংখ্য প্রাণ নিয়ে সুন্দরবন এক মহাপ্রাণ। বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবনকে যে সুন্দরবন রক্ষা করে, ভারতীয় কোম্পানি হোক, হোক আমেরিকা, রাশিয়া বা চীনা কোম্পানি—কাউকেই এই মহাপ্রাণ সুন্দরবন ধ্বংস করতে দেওয়া হবে না। বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী কমিটির আহ্বায়ক সুশান্ত কুমার রায়। বিকেল সাড়ে চারটার দিকে লংমার্চ ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়।

এক ঘণ্টার মধ্যে লংমার্চ ফরিদপুর শহরের প্রবেশমুখ রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছায়। লংমার্চে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থল ঝিলটুলী এলাকার অম্বিকা ময়দানে গিয়ে পৌঁছান। সেখানে জেলা কমিটির আহ্বায়ক রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে এক সমাবেশে রুহিন হোসেন, কমরেড রফিকুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

ফরিদপুরে রাতে অবস্থান করে আজ বৃহস্পতিবার সকালে লংমার্চ যশোরের উদ্দেশে রওনা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.