নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব চেয়ে কঠিন হল নিজের সম্পর্কে বলা । প্রতিদিন জেগে উঠি , আর সব কিছু ভুলে যাই, ভুলে যেতে চাই...। ইপিকটেটাসের উক্তিটি প্রণিধানযোগ্য "যদি তুমি ভালোমানুষ হতেচাও,তাহলে তোমাকে সবসময় মনেরাখতে হবে যে,তুমি প্রকৃত ভাল মানুষ নও

মিঠুন ভট্টাচার্য্য

আমি দিতেও পারি না,আর নিতেও পারি না ।\nসব জায়গায়,আর সবখানে ।

মিঠুন ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

পুনঃ পৌনিক

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

এখন ভাবলে খুব হাসি পায় । :P :P :P



২০০৮ এ সবে মাস্টার্স পরীক্ষা দিয়েছি ।



রেজাল্ট বেরুতে কয়েক মাস দেরি হবে । ভাবলাম কিছু দার্শনিক , কবিতার, আর অন্যান্য কিছু জ্ঞানের বই পড়ে নেই এই সুযোগে । তো একখানা চিকন ফ্রেমের sun glass চশমা কিনলাম , যা এখনও আমার প্রোফাইল Picture এ দেখা যায় । বেশ কিছু বই ও খুব আগ্রহ সহকারে পড়ে ফেললাম ।



বিষয় টা এরকম যে , সক্রেটিস- প্লেটো - এরিস্টটল এর দর্শন মাথার মধ্যে হাবুডুবু খাচ্ছে ।



তখন মেসে থাকতাম । সেদিন শুক্রবার থাকায় সবাই নামায পড়তে গেল ।



এক মাঝ বয়সী ভিখারি আসলো , তার কিছু ভিক্ষা চাই ।



দিলাম ।



শীত কাল ছিল, তার পরনে তেমন কিছু ছিল না ।



অরবিন্দু কাপড়ের একটা প্রিয় Shart ছিল ।



দিলাম ।



বেকার অবস্থায় আমার দানের মাহাত্ত্ব দেখে , নিজে নিজেই খুব পুলকিত ছিলাম ।



কয়েক দিন পরে , ক্যাম্পাসে বেশ আড্ডা মেরে প্রতিদিনকার মত দুপুর ২.০০ টাই মেসে ফিরতেই মহা গোলমাল দেখতে পেলাম । দেখি, সেই ভিক্কুক কে সবাই মিলে গণ ধলাই দিচ্ছে ।



জানতে পারলাম, শালা একটা গাজা খোর । এখানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ।



সবাই গিজ্ঞাস করলো , আগে এখানে এসেছিস ?

___ না , আসি নি ।



...... ............এতক্ষণে বুজে ফেলেছি , ঘটনা টা কি !!!



বড় ভাইয়েরা জিজ্ঞাস করলো , " মিঠুন , এই শালা তোর Room এই চুরি করতে ঢুকেছিল। চিনিস নাকি একে ??"



আমি খু খু কাশি দিয়ে বললাম, কই না তো !!!!!



এই এত বড় এক প্রস্ত গল্পের একটা কারণ আছে , বৈকি !!!

আজ school ছুটির পর চা খাচ্ছি । এক ফকির কিছু ভিক্ষা চাইল।



দিলাম।



এইবার বলে , একটা পুরানো কাপড় হইলে ভাল হইত।



আমি মনে মনে বললাম , এইবার বাসা চিনাচ্ছি নে । ন্যাড়া একবারই বেলতলায় যায়।



বি.দ্র :দরিদ্র কে সাতনরী হার এর মতই শ্রদ্ধা করি। অন্যান্যর সাথে ইহা তুলনীয় নয় ।।.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.