নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব চেয়ে কঠিন হল নিজের সম্পর্কে বলা । প্রতিদিন জেগে উঠি , আর সব কিছু ভুলে যাই, ভুলে যেতে চাই...। ইপিকটেটাসের উক্তিটি প্রণিধানযোগ্য "যদি তুমি ভালোমানুষ হতেচাও,তাহলে তোমাকে সবসময় মনেরাখতে হবে যে,তুমি প্রকৃত ভাল মানুষ নও

মিঠুন ভট্টাচার্য্য

আমি দিতেও পারি না,আর নিতেও পারি না ।\nসব জায়গায়,আর সবখানে ।

মিঠুন ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

one day we regained

০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৪

এক ছোট ভাই ফোন করে সরাসরি অভিযোগ করে বসলো, কেন আমি রাজনৈতিক স্টাট্যাস দেই না?কেন শুধু মাত্র জীবন ঘনিষ্ঠ কথা বার্তা লিখি? ... ....ইত্যাদি ইত্যাদি।



ফেইসবুকে, এইখানে আরোও কতটা, কে কতখানি, নানা রকমের ক্ষোভ জমা করেছে আমার উপর তাই নিয়ে যথেষ্টরকম চিন্তিত

আছি।

আমি জাতীয় রাজনীতি নিয়ে কোনদিন লিখিনি। এখনও লিখছি না। কারণ আমি নিশ্চিতভাবেই

জানি যে আমাদের রাজনীতি আমাদের হাতে থাকে না, এখনও নাই। কোনকালেও ছিল না।

আমার আগ্রহ আন্তর্জাতিক রাজনীতি।



তবে প্রায় সবার রাজনৈতিক লেখায়, মনোযোগ সহকারে পড়ি,

বোঝার চেষ্টা করি। আমি যদি এসব

বিষয়ে লিখতে যাই, সমস্যা টা হলো, কারও মুখে লাগবে নাইতো বুকে লাগবে।



আমরা সবাই শিক্ষিত। আর সব বিশ্ববিদ্যালয়ের লোগোতেই

দেখি লেখা থাকে --" শিক্ষা, শান্তি, প্রগতি "। সুতরাং আমাদের শিক্ষা যতদিন না , আমাদের আদর্শিক ভাবে প্রগতির দিকে নিয়ে যায় সে পর্যন্ত ধৈর্য্য ধরাই শ্রেয় আমার

কাছে।



দালাইলামার ভাষায় “The

very purpose of life is to seek

happiness” অর্থাৎ আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল

আদর্শিক সুখের সন্ধান করা।

কিন্তু আমরা কি কেউ এই সুখের সংজ্ঞা জানি? কী এই সুখ! যার

পেছনে আমরা সবাই হন্যে হয়ে ছুটছি? থাক সুখের সংজ্ঞা নিয়ে না হয় নাই বা ভাবি এই মুহূর্তে।

সব থেকে বড় যে ভুলটা মানুষ করে তা হল নিজেদের চিন্তা এবং অনুভুতিকে কন্ট্রোল করতে চাওয়া।

আজ পর্যন্ত কেউ কি পেরেছে তার আদর্শিক অনুভুতিকে গোপন করে সুখী হতে?



........ তাই ধৈর্য্য ধরে আছি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.