| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি মরীচিকা তবু তারই পিছনে ছুটছি । যদি বলতে পারতাম! আজ থেকে সবাই মুক্ত ..........।
হা! হা! বলার ক্ষমতা আছে করার ক্ষমতা তো আর নাই!!
যাপিত-জীবনে পুঁজি যখন সর্বগ্রাসী, ব্যক্তি যখন বিচ্ছিন্ন, আত্মমগ্ন, শহর-
গ্রামে সর্বত্রই যখন বিস্ময়কর পালাবদল চলছে তখন এই ঠাসবুনেটের ভিড়ে আমার আমিত্ব কে মাঝখানে কেমন জানি অসহায় মনে হয়।
যতোদূর পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস
জানি ,মানুষ প্রতিনিয়ত নানা দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে বিকশিত হয়েছে।
মানুষের মধ্যে এই উন্নত থেকে উন্নততর হয়ে উঠার তীব্র আকাঙ্ক্ষা সেই আদিকাল থেকেই। কখনও এটি লুপ্ত আবার কখনও তীব্র দৃষ্টিগোচরযোগ্য
হয়ে উঠেছে।
মানুষের মধ্যে ব্যক্তিগতভাবে এই আধুনিক হয়ে উঠার প্রবণতাই ছিলো সবকিছুর কেন্দ্রবিন্দুতে। কিন্তু আপামর সমাজের জন্য তার এ-ব্যক্তিকেন্দ্রিক উন্নত বা আধুনিক হয়ে উঠার মোহ মানবজাতির জন্য কতোখানি স্বার্থসহায়ক তা বিবেচনাযোগ্য।
এ আধুনিকের আধিপত্যের জ্বালাতনে তাই মুঞ্ছায়, দ্বাদশাংশ শতাব্দীর সেই মধ্যযুগীয় জীবন যাপন করি। অবশ্য মননকে প্রগতির দিকে রেখেই।
©somewhere in net ltd.