| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পরশু রাত ১০.২০।
অনেক বৃষ্টি হয়েছিল। ভাবলাম ,আজ বৃষ্টি তে ভিজবো না, তবুও কয়েক দিন আগের সেই বৃষ্টি ভেজা অনুভূতি নব পল্লবের মত শিহরিত করেছিল মন। সেদিনও অনেক বৃষ্টি হয়েছিল, আমি বুকের পাঁজর ভেঙে নৌকা হয়েছিলাম, বর্ষার কাদা-জলে চিত হয়ে ভেসে ছিলাম। একাকী মনে আগুন জ্বলেছিল, আমি পুড়ে শেষ হয়ে গেলাম ঝিরিঝিরি বর্ষায়। প্রকৃতি কে ভালোবাসলে সবাই তাকে জীবন বলে ডাকে, আমি বলি অক্সিজেন, যা আগুনকে লেলিহান করেছিল। কেউ জানতেও পারেনি, কেউ কিচ্ছু জানে না! জানি শুধু আমি, বৃষ্টি, আর আমার ছোট্টবেলার হরিহর নদী.... ..... ...... .....
©somewhere in net ltd.